• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

মিছিলে ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দিয়ে গ্রেফতার বিএসপি নেতা পাপ্পু খান

Eidin by Eidin
November 4, 2022
in দেশ
মিছিলে ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দিয়ে গ্রেফতার বিএসপি নেতা পাপ্পু খান
5
SHARES
68
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,আজমগড়,০৪ নভেম্বর : মিছিলে ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দিয়ে গ্রেফতার হলেন উত্তরপ্রদেশের আজমগড় জেলার বহুজন সমাজ পার্টির (বিএসপি) নেতা পাপ্পু খানসহ ২ জন । পুলিশ জানিয়েছে,অপরজনের নাম শিবলি পেহলওয়ান । ধৃতরা জাহানাগঞ্জ থানা এলাকার বাসিন্দা । ঘটনাটি বৃহস্পতিবারের (৩ নভেম্বর ২০২২) বলে জানা গেছে ৷ আজমগড়ের এসপি অনুরাগ আর্য বলেছেন, ‘সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছিল । ভিডিওতে কয়েকজনকে আপত্তিকর শ্লোগান দেয় বলে অভিযোগ । মিছিলটি পাপ্পু খানের সমর্থনে বের করা হয়েছিল । ভিডিও পরীক্ষা করে পাপ্পু খান ও খুরশিদ আহমেদের ছেলে শিবলি পেহলওয়ানকে চিহ্নিত করে গ্রেফতার করা হয়েছে । সুনির্দিষ্ট ধারায় মামলা রজু করা হয়েছে । ধৃতদের মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে । বিতর্কিত ভিডিও ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে । ধৃতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে ।’ তিনি আরও বলেছেন,’ধৃতদের জিজ্ঞাসাবাদ চলছে । মিছিলের অনুমতি ছিল কিনা খতিয়ে দেখা হচ্ছে । যদি বিনা অনুমতিতে মিছিল করা হয়ে থাকে তাহলে এফআইআরে অতিরিক্ত ধারা সংযুক্ত করা হবে ।’ ঘটনায় যুক্ত বাকিদের চিহ্নিত করার চেষ্টা চলছে বলে তিনি জানিয়েছেন ।
মিডিয়া রিপোর্ট অনুযায়ী, আজমগড় জেলার জাহানাগঞ্জ থানার অন্তর্গত একটি শহরে নাগরিক নির্বাচন হতে চলেছে । সেই কারনে বৃহস্পতিবার বহুজন সমাজ পার্টির নেতারা একটি বৈঠকের আয়োজন করেছিলেন । নগর পঞ্চায়েত সভাপতি পদের প্রার্থী পাপ্পু খান ওই বৈঠকে সভাপতিত্ব করেন । সভা শেষে তিনি তার সমর্থকদের নিয়ে মিছিল বের করেন । মিছিলে মুবারকপুরের প্রাক্তন বিএসপি বিধায়ক গুড্ডু জামালিও সামিল হয়েছিলেন বলে জানা গেছে । আর সেই মিছিলেই ওঠে ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান । সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নড়েচড়ে বসে আজমগড় পুলিশ । শুক্রবার পর্যন্ত দু’জনকে গ্রেফতার করা হয় ।।

Previous Post

পাকিস্তানের ধাঁচে সন্ত্রাসবাদী সংগঠন গড়ে উঠেছে বাংলাদেশে, নাশকতার আশঙ্কায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন

Next Post

ক্ষুব্ধ অভিষেকের রোষানলে পড়ার ভয়ে পদত্যাগ পত্র জমা দিতে বাধ্য হলেন দাঁইহাট পুরসভার চেয়ারম্যান

Next Post
ক্ষুব্ধ অভিষেকের রোষানলে পড়ার ভয়ে পদত্যাগ পত্র জমা দিতে বাধ্য হলেন দাঁইহাট পুরসভার চেয়ারম্যান

ক্ষুব্ধ অভিষেকের রোষানলে পড়ার ভয়ে পদত্যাগ পত্র জমা দিতে বাধ্য হলেন দাঁইহাট পুরসভার চেয়ারম্যান

No Result
View All Result

Recent Posts

  • ভিন সম্প্রদায়ের যুবকের সঙ্গে পালানো বধূ স্বামীর কাছে ফিরতেই গলার নলি কাটা দেহ উদ্ধার ; আটক স্বামী 
  • ভারতের অস্ত্র ভান্ডারে যুক্ত হচ্ছে আরও একটি রুশ আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, ৪৪৫ কোটি টাকার চুক্তি করেছে মোদী সরকার 
  • চাঁচলে রামনবমীর শোভাযাত্রায় জল বিতরণ করে “হিন্দু-মুসলিম ভাই, ভাই, আমাদের মধ্যে কোন বিভেদ নাই” বার্তা দিলেন কংগ্রেস নেতা আঞ্জারুল হক জনি 
  • ইংল্যান্ডে ১২ বছরের মেয়েকে অপহরণ ও ধর্ষণের আসামি  আফগান শরণার্থী আহমদ মুলাখিলকে ১৬ বছরের কারাদণ্ড
  • “মমতা ব্যানার্জির শাসনাকালে পশ্চিমবঙ্গ আইনহীন রাজ্যে পরিণত হয়েছে, যেখানে প্রশাসন চালায় গুন্ডারা” : রানাঘাটে ভোটকর্মী আক্রান্ত হওয়ার ঘটনায় শুভেন্দু অধিকারীর প্রতিক্রিয়া 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.