• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

রাইফেল তাক করে বিএসএফ ও বিজিবি, জিরো পয়েন্টে ঝুলছে ১২ বাংলাদেশির জীবন 

Eidin by Eidin
June 2, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
রাইফেল তাক করে বিএসএফ ও বিজিবি, জিরো পয়েন্টে ঝুলছে ১২ বাংলাদেশির জীবন 
4
SHARES
64
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,বনগাঁ,০২ মে : একদিকে উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁর পেট্রাপোল সীমান্তে রাইফেল তাক করে আছে বিএসএফ । অন্যদিকে তখন বাংলাদেশের যশোর জেলার বেনাপোল সীমান্ত থেকে একইরকম ভাবে শ্যেন দৃষ্টি রেখে আগে  বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী বিজিবি। মাঝে জিরো পয়েন্টে খোলা আকাশের নিচে মাঠের মধ্যে রয়েছে প্রায় ১২ জন বাংলাদেশি অনুপ্রবেশকারী । যারা বেশ কয়েক বছর আগে অবৈধভাবে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ করে বহাল তবিয়তে এরাজ্যে বসবাস করছিল। সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ‘ডিটেক্ট-ডিলিট ও ডিপোর্ট’ ঘোষণার পর পুলিশের হাতে ধরে পড়ে । রাখা হয়েছিল হোল্ডিং সেন্টারে । সোমবার (০১ জুন) গভীর রাতে পেট্রাপোল সীমান্ত দিয়ে এমনই ১০-১২ জনকে  বাংলাদেশে ঠেলে দেয় বিএসএফ । কিন্তু বিজিবি তাদের নিতে অস্বীকার করে । ফলে জিরো পয়েন্টে খোলা আকাশের নিচেই কাটছে ওই বাংলাদেশিদের জীবন । 

চব্বিশ পরগনা জেলার বনগাঁর হাকিমপুর সীমান্তের অন্যপ্রান্তেই রয়েছে বাংলাদেশের সাতক্ষীরা জেলা ।সপ্তাহ খানেক ধরে প্রতিদিনই অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীরা সেখানে জড়ো হচ্ছে নিজেদের দেশে ফেরার জন্য । ইতিমধ্যে বেশ কয়েকজনকে হাকিমপুর সীমান্ত দিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি-এর হাতে তুলে দেওয়া হয়েছে । কিন্তু এখনো শত শত অনুপ্রবেশকারী আছে, যাদের গ্রহণ করতে চাইছে না বাংলাদেশ। ফলে তাদের পুশ ব্যাক করতে বাধ্য হচ্ছে বিএসএফ । সেই সময় বিজিবি বাধা দিলে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে উত্তেজনার সৃষ্টি হচ্ছে । এমনকি কয়েকদিন আগেই বাংলাদেশের সিলেটের গোয়াইনঘাট উপজেলার সোনারহাট সীমান্ত এলাকার দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে পালটাপালটি গুলিবর্ষণের ঘটনাও ঘটেছে ।।

Previous Post

সোনালি রঙের আইপিএল ট্রফির গায়ে লেখা সংস্কৃত শ্লোকের মানে জানেন ? এই মেগা ইভেন্টের মূল লক্ষ্য এই শ্লোকটির মাধ্যমে প্রকাশ করা হয়েছে 

Next Post

ফের পাথরবাজির ঘটনা ঘটলো জম্মু-কাশ্মীরে, আহত বেশ কয়েকজন নিরাপত্তাকর্মী  

Next Post
ফের পাথরবাজির ঘটনা ঘটলো জম্মু-কাশ্মীরে, আহত বেশ কয়েকজন নিরাপত্তাকর্মী  

ফের পাথরবাজির ঘটনা ঘটলো জম্মু-কাশ্মীরে, আহত বেশ কয়েকজন নিরাপত্তাকর্মী  

No Result
View All Result

Recent Posts

  • হিন্দু মহিলাদের জোর করে বিয়ের পর সম্পত্তি হাতিয়ে নেওয়ার মত গুরুতর অভিযোগ,গোসাবার ত্রাস তৃণমূলের “সম্পদ” সুবিদ আলি গ্রেপ্তার
  • তাবিজের দেওয়ার অছিলায় বধূকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার  জামাত ইসলামি নেতা মহম্মদ মোস্তাফিজুর রহমান 
  • টাকার লোভে ইরানের সাথে যুদ্ধে জড়াতে পারে পাকিস্তান : এমনই মনে করছেন আন্তর্জাতিক বর্ষীয়ান  সাংবাদিক 
  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভায় ফের নির্বাচিত হলেন তৃণমূল ছুট ৩ সাংসদ 
  • ফের পাকিস্তান ভিত্তিক জইশ-ই- মহম্মদের সঙ্গে যুক্ত ৫ সন্ত্রাসীকে গ্রেপ্তার করল গুজরাট এটিএস 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.