• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

আবহাওয়ার কারনে স্থগিত হতে পারে ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ 

Eidin by Eidin
June 25, 2026
in খেলার খবর
আবহাওয়ার কারনে স্থগিত হতে পারে ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ 
4
SHARES
50
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

FIFA World Cup 2026 : বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ দিকে এসে নতুন করে আলোচনায় উঠে এসেছে আবহাওয়া। ফিলাডেলফিয়ায় বজ্রঝড়ের কারণে ফ্রান্স ও ইরাকের ম্যাচ প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকার পর এবার একই ধরনের আশঙ্কা দেখা দিয়েছে ব্রাজিল ও স্কটল্যান্ডের মধ্যকার গুরুত্বপূর্ণ ম্যাচকে ঘিরে।

ভারতীয় বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টায় মায়ামি স্টেডিয়ামে মুখোমুখি হওয়ার কথা ব্রাজিল ও স্কটল্যান্ডের। তবে প্রতিকুল আবহাওয়া এবং বজ্রঝড়ের পূর্বাভাস ম্যাচটির নির্ধারিত সূচি নিয়ে অনিশ্চয়তা তৈরি করেছে। পরিস্থিতি খারাপ হলে ম্যাচ শুরু বিলম্বিত হতে পারে, এমনকি চলমান অবস্থায় সাময়িকভাবে স্থগিতও করা হতে পারে।

আমেরিকায় জুন ও জুলাই মাসকে সাধারণত আকস্মিক বন্যা ও বজ্রঝড়ের মৌসুম হিসেবে ধরা হয়। যদিও বিশ্বকাপের প্রথম সপ্তাহ বড় কোনো আবহাওয়াজনিত সমস্যা ছাড়াই কেটেছে, দ্বিতীয় সপ্তাহে এসে প্রকৃতির বৈরী রূপ আয়োজকদের নতুন করে ভাবনায় ফেলেছে।

গত সোমবার ফিলাডেলফিয়া স্টেডিয়ামের আশপাশে তীব্র বজ্রপাতের কারণে গ্রুপ ‘আই’-এর ফ্রান্স ও ইরাকের ম্যাচ প্রথমার্ধের পর প্রায় দুই ঘণ্টা বন্ধ রাখতে হয়েছিল। দীর্ঘ অপেক্ষার পর খেলা পুনরায় শুরু হলে ৪-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ফ্রান্স। একই সময়ে নিউ জার্সিতে নরওয়ে ও সেনেগালের ম্যাচ ভারী বৃষ্টির মধ্যেও সম্পন্ন হয়েছিল, যদিও সেখানেও আবহাওয়া ছিল বেশ প্রতিকূল।।

Tags: Fifa World Cup 2026
Previous Post

সীমান্তে লাইট বন্ধ করে নারীসহ ৪ জন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ঢুকিয়ে দিল বিএসএফ ; নড়াইলের বাসিন্দা ওই ৪ জনকে ফের ভারতে ঠেলে দেওয়ার ফন্দি করছে বিজিবি 

Next Post

নলহাটিতে প্রতিবেশী বধূর উপর অ্যাসিড হামলায় অভিযুক্ত সামসাদ শেখের ১০ বছরের সশ্রম কারাদণ্ড 

Next Post
নলহাটিতে প্রতিবেশী বধূর উপর অ্যাসিড হামলায় অভিযুক্ত সামসাদ শেখের ১০ বছরের সশ্রম কারাদণ্ড 

নলহাটিতে প্রতিবেশী বধূর উপর অ্যাসিড হামলায় অভিযুক্ত সামসাদ শেখের ১০ বছরের সশ্রম কারাদণ্ড 

No Result
View All Result

Recent Posts

  • নলহাটিতে প্রতিবেশী বধূর উপর অ্যাসিড হামলায় অভিযুক্ত সামসাদ শেখের ১০ বছরের সশ্রম কারাদণ্ড 
  • আবহাওয়ার কারনে স্থগিত হতে পারে ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ 
  • সীমান্তে লাইট বন্ধ করে নারীসহ ৪ জন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ঢুকিয়ে দিল বিএসএফ ; নড়াইলের বাসিন্দা ওই ৪ জনকে ফের ভারতে ঠেলে দেওয়ার ফন্দি করছে বিজিবি 
  • বৈভব টিম ইন্ডিয়ায় যোগ দেওয়ার আগেই ১১৯ বলে ১৬৮ রানের এক বিস্ফোরক সেঞ্চুরি করেছে তার ১০ বছর বয়সী ভাই আশীর্বাদ 
  • ভারত-ইংল্যান্ড সিরিজে বৈভব সূর্যবংশীর জন্য আলাদা ড্রেসিংরুম, কারণটা কি জানেন ?
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.