• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

মন্তেশ্বরে দলীয় সভা থেকে ফেরার পথে আক্রান্ত বিজেপি কর্মীরা

Eidin by Eidin
April 9, 2021
in রাজ্যের খবর
মন্তেশ্বরে দলীয় সভা থেকে ফেরার পথে আক্রান্ত বিজেপি কর্মীরা
10
SHARES
142
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

নিজস্ব প্রতিনিধি,কালনা(পূর্ব বর্ধমান),০৮ এপ্রিল : পূর্ব বর্ধমানের পূর্বস্থলী উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী গোবর্ধন দাসের সমর্থনে বৃহস্পতিবার বিকেলে একটি জনসভার আয়োজন করা হয়েছিল মন্তেশ্বরের বামুনপাড়া এলাকায় । সভা শেষে সন্ধ্যা নাগাদ ট্রাক্টরে চড়ে বাড়ি ফিরছিলেন বেশ কিছু বিজেপি কর্মী । কিন্তু ট্রাক্টরটি মন্তেশ্বরের মোজাহারনগর এলাকায় আসতেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা লাঠিসোঁটা নিয়ে পথ আটকায় । তারপর বিজেপি কর্মী সমর্থদের একে একে ট্রাক্ট্রর থেকে নামিয়ে বেদম মারধর করে বলে অভিযোগ । হামলার জেরে বেশ কয়েকজন বিজেপি কর্মী আহত হন । তাঁদের মধ্যে বুথ সভাপতি বাবু সরকার,দোদন মাজি, বিরাজ মাজি সহ বেশ কয়েকজনের লাঠির আঘাতে মাথা ফেটে যায় ।
বিজেপি নেতা সঞ্জীব হাজরা ও সুপ্রকাশ মন্ডলের অভিযোগ,ঘটনাস্থল থেকে কিছুটা দুরেই মন্তেশ্বর থানা । তাঁরা সাহায্যের জন্য থানায় বারবার ফোন করেন । কিন্তু পুলিশের দেখা মেলেনি ।’ তাঁরা পুলিশের ভূমিকায় ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছেন । জানা গেছে,বেশ কিছুক্ষন পর ঘটনাস্থলে যায় মন্তেশ্বর থানার পুলিশ । তারপর আহত বিজেপি কর্মীদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয় । অন্যদিকে বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল প্রার্থী তপন চট্টোপাধ্যায় । তিনি বলেন,বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই ঘটনা ঘটেছে । এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনো যোগ নেই ।’

Previous Post

মালদায় দলীয় প্রার্থীর সমর্থনে নির্বাচনী জনসভা মিম সুপ্রিমোর

Next Post

অনুগল্প : আয়না

Next Post
অনুগল্প  :  আয়না

অনুগল্প : আয়না

No Result
View All Result

Recent Posts

  • রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষকসহ পরিবারের ৪ জনকে নির্মম খুনের ঘটনায় প্রকৃত ঘাতকদের আড়াল করতেই কি ফাঁসানো হল ২ হিন্দু যুবককে ?  পুলিশের বয়ানে একাধিক অসঙ্গতিতে উঠছে প্রশ্ন 
  • দিল্লি সফর বাতিল করে ভারতের সঙ্গে দর কষাকষি শুরু করে দিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী
  • “মহিলা পাঞ্জাবের হিন্দু, মুসলিম স্বামী ছেড়ে দেওয়ার পর ২ দুই মেয়ে নিয়ে এখন অথৈ জলে” : অগ্নিমিত্রা পাল পার্ক স্ট্রিটের ফুটপাতে যে মহিলাকে দুধ গরম করতে দেখে রেগে গিয়েছিলেন, সহানুভূতি জানাতে গিয়ে তাঁর পরিচয় প্রকাশ্যে আনলেন কুণাল ঘোষ  
  • গার্ডেনরিচ শিপ বিল্ডার্সে তৈরি হবে যুদ্ধজাহাজ, ৩,৪০০ কোটির প্রকল্পের সূচনা করলেন প্রতিরক্ষামন্ত্রী, মুখ্যমন্ত্রী বললেন : “এটা পশ্চিমবঙ্গে পক্ষে একটা শুভ দিন”  
  • উসাইন বোল্টের বিশ্ব রেকর্ড ভেঙে দিল বিস্ময়কর চীনা রোবট
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.