• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

শিশু মৃত্যুর ঘটনায় ভাতাড় হাসপাতালে বিক্ষোভ বিজেপির

Eidin by Eidin
January 19, 2021
in রাজ্যের খবর
শিশু মৃত্যুর ঘটনায় ভাতাড় হাসপাতালে বিক্ষোভ বিজেপির
6
SHARES
82
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,ভাতাড়,১৮ জানুয়ারী : সম্প্রতি ভাতাড় স্টেট জেনারেল হাসপাতালে শিশু মৃত্যুর ঘটনা ঘটেছিল । মৃত শিশুর পরিবারের তরফ থেকে অভিযোগ তোলা হয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষের গাফেলতির কারনেই এই ঘটনা ঘটেছে । এবার এই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার হাসপাতালের সামনে বিক্ষোভ দেখালো বিজেপি । ভাতাড়ে বিজেপির ৩৩ নম্বর মন্ডলের সভাপতি রাজকুমার হাজরার নেতৃত্বে শতাধিক দলীয় কর্মী ও সমর্থক এদিন মিছিল করে হাসপাতালের সামনে এসে জড়ো হন । অনেক মহিলা কর্মীকেও মিছিলে অংশগ্রহন করতে দেখা যায় । চলে বিক্ষোভ প্রদর্শন । পরে বিজেপির পক্ষ থেকে ৬ দফা দাবিতে ভাতাড় ব্লক স্বাস্থ্য আধিকারিক সংঘামিত্রা ভৌমিককের কাছে একটি স্মারকলিপি জমা দেওয়া হয় ।
গত সোমবার সকাল ৭ টা নাগাদ প্রসব বেদনা নিয়ে ভাতাড় স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি হন ভাতাড় থানার আড়া গ্রামের গৃহবধূ পূর্ণিমা দাস  । ওদিনই সকাল ৯ টা নাগাদ তিনি একটি পুত্রসন্তানের জন্ম দেন ।  এটিই ছিল তাঁর প্রথম সন্তান । আড়াই কেজি ওজনের ওই শিশুটির  জন্মানোর পর কোনও শারিরীক সমস্যা ছিল না বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে । কিন্তু পরের দিন সকালে গুরুতর অসুস্থ হয়ে পড়ে শিশুটি । শিশুর বাবা সুশান্ত দাস বারবার কর্তব্যরত নার্সের কাছে ছুটে গেলেও কোনও ব্যাবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ । শেষে তিন দিনের ওই শিশুটির মৃত্যু হয় । এই ঘটনায় চিকিৎসায় গাফেলতির অভিযোগ তুলে ব্লক স্বাস্থ্য আধিকারিকের কাছে মৃত শিশুর পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয় ।
বিজেপি নেতা রাজকুমার হাজরার অভিযোগ,’শুধু চিকিৎসার গাফেলতিই নয় আমরা শুনেছি হাসপাতালের কর্মীদের দুর্ব্যাবহারের শিকার হতে হয় রোগীদের । রোগীদের অযথা বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে দেওয়া হয় । ফলে দরিদ্র পরিবারের রোগীর আত্মীয়দের বিপাকে পড়তে হয় । হাসপাতালের মধ্যে দালালরাজ চললেও নির্বিকার কর্তৃপক্ষ । হাসপাতালে পরিচ্ছন্নতার বিষয়েও নজর দেওয়া হয় না । এছাড়া দিন দুয়েক ধরে করোনার টীকাকরন হচ্ছে হাসপাতালে । সেই টীকা চুরি হয়ে যাচ্ছে বলে খবর পাচ্ছি । করোনা যোদ্ধাদের আগে টিকা দেওয়া কথা থাকলেও শাসকদলের নেতাদের প্রথমে টীকা দেওয়া হয় । তাই এই সমস্ত বিষয়গুলির দিকে গুরুত্ব সহকারে নজর দেওয়ার জন্য ব্লক মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে আবেদন জানিয়েছি । আমাদের দাবিগুলো ঠিকমত পুরন না হলে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব ।’।

Previous Post

আউশগ্রামের জঙ্গলে পশুপাখি শিকার রুখে দিল বনদপ্তর

Next Post

ভাতাড়ে জোর কদমে চলছে ৩১ ফুটের সরস্বতী পুজোর প্রস্তুতি

Next Post
ভাতাড়ে জোর কদমে চলছে ৩১ ফুটের সরস্বতী পুজোর প্রস্তুতি

ভাতাড়ে জোর কদমে চলছে ৩১ ফুটের সরস্বতী পুজোর প্রস্তুতি

No Result
View All Result

Recent Posts

  • আলু-পিঁয়াজের মালা পরে মন্দিরে পূজো দিয়ে বিতর্কে জড়ালেন পূর্বস্থলী দক্ষিণের কংগ্রেস প্রার্থী রবীন্দ্রনাথ মণ্ডল 
  • “বিষাক্ত ধর্মনিরপেক্ষতা” : যেভাবে মুলায়েম- মায়াবতীরা বসবাসের অযোগ্য করে তুলেছিল উত্তরপ্রদেশকে 
  • রোহিত ও রিকলেটনের দুর্দান্ত ব্যাটিংয়ে কলকাতাকে বিধ্বস্ত করল মুম্বাই 
  • সমাজবাদী পার্টির সাংসদ জিয়া- উর-রহমান বারকের শ্যালক ডাঃ জায়েদ ওয়ারসি ও তার বাবা মহম্মদ আসলামের বিরুদ্ধে নার্সকে তিন বছর ধরে ধর্ষণ ও জোরপূর্বক গর্ভপাত করানোর অভিযোগ  
  • “প্রত্যাহার” : যোগসূত্রের পঞ্চম অঙ্গে ইন্দ্রিয় প্রত্যাহার নিয়ে মহর্ষি পতঞ্জলির গুরুত্বপূর্ণ উপদেশ 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.