• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

ভাতার মাধব পাবলিক হাইস্কুলের ছাত্র রাহুল ও সৌখিনের মাধ্যমিকের রেজাল্ট তাক লাগিয়েছে

Eidin by Eidin
June 3, 2022
in রাজ্যের খবর
ভাতার মাধব পাবলিক হাইস্কুলের ছাত্র রাহুল ও সৌখিনের মাধ্যমিকের রেজাল্ট তাক লাগিয়েছে
রাহুল দাস ও সৌখিন মণ্ডল । ভাতার ।
54
SHARES
768
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),০৩ জুন : এবছর মাধ্যমিক পরীক্ষার ফলাফলে বর্ধমান শহর এলাকার স্কুলগুলির জয়জয়কার। তার পাশাপাশি পূর্ব বর্ধমানের মফস্বল এলাকা ভাতার মাধব পাবলিক হাইস্কুলের ফলাফল যথেষ্ট উল্লেখযোগ্য। ভাতার মাধব পাবলিক হাইস্কুলের দুই মেধাবী ছাত্র রাহুল দাস ও সৌখিন মণ্ডলের ফলাফলে উচ্ছ্বসিত স্কুলের শিক্ষকশিক্ষিকা থেকে স্থানীয়রাও। রাহুলের প্রাপ্ত নম্বর ৬৮৩, সৌখিন পেয়েছে ৬৭৫ নম্বর।
রাহুল দাসের বাড়ি ভাতারের বেলেণ্ডা গ্রামে। তার বাবা সুভাষ দাস পেশায় লরিচালক। তিনিই পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি। অল্প জমিজমা রয়েছে। ছোট থেকেই অসম্ভব মেধাবী রাহুল। রাহুল বাংলায় পেয়েছে ৯৭, ইংরেজিতে ৯৩, অঙ্কে ১০০, ভৌতবিজ্ঞানে ৯৮, জীবনবিজ্ঞানে ৯৮, ইতিহাসে ৯৭ এবং ভূগোলে ১০০ নম্বর পেয়েছে।
অন্যদিকে ভাতারের বলগোনা বাজারের বাসিন্দা সৌখিন মণ্ডল ভালো ছাত্র হিসাবে এলাকায় পরিচিত। সৌখিন মাধ্যমিকে ভালো ফলাফল করবে এটা আশা ছিল পরিবার থেকে প্রতিবেশীদেরও। পরিবার সূত্রে জানা যায় সৌখিনের বাবা কৌশিকবাবু প্রাণিসম্পদ বিকাশ বিভাগের কর্মী। মা সীমাদেবী গৃহবধূ।সৌখিন পেয়েছে ৬৭৫ নম্বর। তার মধ্যে বাংলায় ৯৪, ইংরেজিতে ৯২, অঙ্কে ৯৮, ভৌতবিজ্ঞানে ৯৯, জীবনবিজ্ঞানে ১০০, ইতিহাসে ৯৩ এবং ভূগোলে ৯৯ পেয়েছে সৌখিন। তারও ইচ্ছা চিকিৎসক হওয়ার।
জানা যায় ভাতার মাধব পাবলিক হাইস্কুলে এবছর মোট ১১৯ জন পরীক্ষা দিয়েছিলেন। তার মধ্যে পাশ করেছে ১০৬ জন। শতকরা ৬০ শতাংশের বেশি পেয়েছে ২৩ জন। তাদের মধ্যে রাহুল প্রথম ও সৌখিন দ্বিতীয় স্থানে রয়েছে।
ভাতার মাধব পাবলিক হাইস্কুলের শিক্ষক বিপ্লব হাজরা বলেন,” রাহুল ও সৌখিন বরাবরই স্কুলে প্রথম হত। ভীষণ মেধাবী ওই দুই ছাত্র। আমরা ওদের জন্য গর্বিত ।’।

Previous Post

‘টেক্সট বই’ খুঁটিয়ে পড়েই মাধ্যমিক পরীক্ষায় প্রথম বর্ধমানের রৌণক

Next Post

মাধ্যমিকে যুগ্মভাবে নবম কাটোয়ার মৌদীপ ও সুরথ

Next Post
মাধ্যমিকে যুগ্মভাবে নবম কাটোয়ার মৌদীপ ও সুরথ

মাধ্যমিকে যুগ্মভাবে নবম কাটোয়ার মৌদীপ ও সুরথ

No Result
View All Result

Recent Posts

  • থাইল্যান্ডের স্কুলে বন্দুকধারীর গুলিতে ২২ শিশুসহ কমপক্ষে ৩৪ জন নিহত, পুলিশ হেফাজতে হামলাকারী 
  • ত্রিকোণ প্রেমের জেরে দশম শ্রেণির ছাত্রকে খুনের ঘটনায় গ্রেপ্তার ঘাতক, আদালতে তোলার সময় ক্ষিপ্ত জনতার হামলা  
  • বেলডাঙায় মসজিদ নির্মানের কাজের সূচনা করেই তৃণমূলকে উৎখাতের ডাক দিলেন হুমায়ুন কবির 
  • তান্ত্রিক সেজে মন্দিরের প্রসাদের নাম করে মারাত্মক বিষ মেশানো লাড্ডু খাইয়ে স্বামী-স্ত্রী- ছেলেকে খুন করেছিল কামরুদ্দিন ; অবশেষে গ্রেপ্তার 
  • টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬: দুটি সুপার ওভারের রোমাঞ্চকর ম্যাচে  আফগানিস্তানের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার জয়  
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.