এইদিন স্পোর্টস নিউজ,১০ মে : নেপালকে হারিয়ে যুব এশিয়া কাপের সেমিফাইনালে পৌঁছে গেছে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল। অন্যদিকে সোমবার মালয়েশিয়াকে হারিয়ে ‘বি’ গ্রুপের রানার্স-আপ হিসেবে শেষ চারে জায়গা করে নিয়েছে বাংলাদেশ । ফলে সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হতে হচ্ছে বাংলাদেশকে ।
ওমানের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডের এক নম্বর টার্ফে মঙ্গলবার ‘এ’ গ্রুপের শেষ ম্যাচে নেপালকে ১০১ রানে হারায় পাকিস্তান। তিন ম্যাচের সবকটি জিতে ‘এ’ গ্রুপের শীর্ষে রয়েছে তারা।‘বি’ গ্রুপে তিন ম্যাচে দুই জয়ে রানার্স-আপ বাংলাদেশ। সেমি- ফাইনালে তাই বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তানের মোকাবিলা করতে হবে তাদের ।
মঙ্গলবার একই সময়ে হওয়া অন্য ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ৭০ রানের জয় পায় ভারত। তিন ম্যাচে দুই জয় নিয়ে ভারত ‘এ’ গ্রুপের রানার্স-আপ টুর্নামেন্টের বর্তমান রানার্স-আপ । সেমি- ফাইনালে ভারতের প্রতিপক্ষ ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন আফগানিস্তান। আগামী বৃহস্পতিবার ভারতীয় সময় বেলা সাড়ে ১১টায় পাশাপাশি দুই মাঠে শুরু হবে দুই সেমি-ফাইনাল।।
