• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

কাটোয়ায় রেলের জায়গা জবরদখল মুক্ত করতে বড়সড় বুলডোজার অভিযান চালালো কর্তৃপক্ষ  

Eidin by Eidin
June 7, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
কাটোয়ায় রেলের জায়গা জবরদখল মুক্ত করতে বড়সড় বুলডোজার অভিযান চালালো কর্তৃপক্ষ  
4
SHARES
55
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),০৭ জুন : জবরদখল মুক্ত করতে আজ রবিবার সকাল থেকে পূর্ব বর্ধমান জেলার কাটোয়ায় বড়সড় উচ্ছেদ অভিযান চালাল রেল কর্তৃপক্ষ। তিনটি বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হল কাটোয়া শহরের ধোবাপুকুর পাড়ের ১০৩টি ঝুপড়ি ৷ ঘরহারা পরিবারগুলির অভিযোগ যে তাদের বিকল্প পুনর্বাসনের কোনও ব্যবস্থা না করেই মাথা গোঁজার ঠাঁই কেড়ে নেওয়া হল । ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ালেও উচ্ছেদ অভিযানের সময় বড় ধরনের কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানা গিয়েছে। 

জানা গেছে,কাটোয়া শহরের ২০ নম্বর ওয়ার্ডে বাসস্ট্যান্ড সংলগ্ন ধোবাপুকুর পাড়ে রেলের জমির উপর প্লাস্টিক দিয়ে ঘেরা ও টিনের ছাউনি দেওয়া  ঘর বানিয়ে দীর্ঘদিন ধরে প্রায় ২০০ টি পরিবার বসবাস করছিল । পরিবারগুলির পুরুষ সদস্যরা পেশায় জনমজুর এবং মহিলারা মূলত পরিচারিকার কাজ করেন । তাদের অধিকাংশেরই আদি বাড়ি আশপাশের গ্রামাঞ্চলে । কাজের সুবিধার্থে রেলের জায়গায় ঝুপড়ি বানিয়ে স্থায়ীভাবে বসবাস করছিল । কিন্তু রেলের কোয়ার্টারে ঠিক সামনেই বস্তিটি গড়ে ওঠায় রেলকর্মীদের সমস্যার মুখে পড়তে হচ্ছিল । যেকারণে এলাকাটি জবরদখল মুক্ত করার সিদ্ধান্ত নেয় রেল কর্তৃপক্ষ । জায়গাটি খালি করে দেওয়ার জন্য গত বছরের ২৫ নভেম্বর প্রথম উচ্ছেদ নোটিস জারি করা হয় । ১৫ ডিসেম্বরের মধ্যে এলাকা খালি করার নির্দেশ দেওয়া হয়েছিল৷ কিন্তু জায়গা খালি না করায় চলতি বছরের ২৮ মে এবং ৩ জুন আরও দু’দফা নোটিস দেওয়া হয় । শনিবার ছিল জমি খালি করার শেষ দিন । সেই কারনে সকালেই চলে আসে তিনটি বুলডোজার । আরপিএফের কড়া নিরাপত্তার মধ্যে ভেঙে ফেলা হয় ১০৩টি ঝুপড়ি ঘর।।

Tags: BurdwanKatwaWestbengal
Previous Post

বাংলাদেশে ফের এক হিন্দুকে প্রকাশ্যে পিটিয়ে খুন 

Next Post

পয়লা আগস্ট থেকে রাজ্যে শুরু হচ্ছে জনগণনার কাজ, এবারের অন্তর্ভুক্ত হবে জাতি জনগননা 

Next Post
পয়লা আগস্ট থেকে রাজ্যে শুরু হচ্ছে জনগণনার কাজ, এবারের অন্তর্ভুক্ত হবে জাতি জনগননা 

পয়লা আগস্ট থেকে রাজ্যে শুরু হচ্ছে জনগণনার কাজ, এবারের অন্তর্ভুক্ত হবে জাতি জনগননা 

No Result
View All Result

Recent Posts

  • পয়লা আগস্ট থেকে রাজ্যে শুরু হচ্ছে জনগণনার কাজ, এবারের অন্তর্ভুক্ত হবে জাতি জনগননা 
  • কাটোয়ায় রেলের জায়গা জবরদখল মুক্ত করতে বড়সড় বুলডোজার অভিযান চালালো কর্তৃপক্ষ  
  • বাংলাদেশে ফের এক হিন্দুকে প্রকাশ্যে পিটিয়ে খুন 
  • কিশোরীকে ধর্ষণে অভিযুক্ত কলেজ স্ট্রিটের তৃণমূল কাউন্সিলর মহম্মদ জসিমউদ্দিন গ্রেপ্তার
  • পুজো কমিটির আর্থিক হিসাব নিয়ে ডাকা সালিশী সভায় গণপ্রহারে আহত তৃণমূল নেতার মৃত্যু   
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.