• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

প্রথম স্ত্রী থাকতেও দ্বিতীয় বিয়ে করা পুলিশকর্মীকে অবিলম্বে গ্রেপ্তারের নির্দেশ দিলেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা 

Eidin by Eidin
July 19, 2026
in দেশ
প্রথম স্ত্রী থাকতেও দ্বিতীয় বিয়ে করা পুলিশকর্মীকে অবিলম্বে গ্রেপ্তারের নির্দেশ দিলেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা 
4
SHARES
53
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,গুয়াহাটি,১৯ জুলাই : দ্বিতীয়বার বিয়ে করার দায়ে নলবাড়ির এক আসাম পুলিশ জওয়ানকে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা । জওয়ানের প্রথম স্ত্রী সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানানোর পরই এই নির্দেশ দেওয়া হয়।২০২৬ সালের বাজেট ঘোষণার সময় সরকার জানিয়েছে যে, সরকারি কর্মচারীরা যদি বহুবিবাহের ঘটনায় দোষী সাব্যস্ত হন, তবে তাঁদের চাকরি ও সুযোগ-সুবিধা বাতিল করা হবে।এর ফলে ওই জওয়ান বড় ধরনের আইনি বিপাকে পড়েছেন । 

জানা গিয়েছে, গতকাল সরকারি কর্মসূচির অধীনে জনগণের ক্ষোভ-অভিযোগ শুনছিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ।সেখানেই এক মহিলা এসে অভিযোগ করেন যে তাঁর স্বামী দ্বিতীয় বিয়ে করেছে । তখন মুখ্যমন্ত্রী তার স্বামীর পেশা সম্পর্কে জানতে চান । মহিলা জানান যে তার স্বামী আসাম পুলিশে কর্মরত । এরপর মুখ্যমন্ত্রী মহিলার কাছ থেকে অভিযোগপত্রটি নিয়ে রাতের মধ্যেই তাকে গ্রেপ্তারের নির্দেশ দেন । পাশাপাশি মহিলাকে তিনি আশ্বস্ত করেন।

ইতিমধ্যেই অসম সরকার বহুগামিতা নিষিদ্ধ বিল ২০২৫-ও এনেছে। এই বিলে বহুগামিতা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। বহুগামিতা করতে গিয়ে ধরা পড়লে, সাত বছর পর্যন্ত কারাদন্ডের সাজার কথা বলা হয়েছে। কোনও ব্যক্তির বিরুদ্ধে যদি বহুগামিতার অভিযোগ প্রমাণিত হয় তাহলে রাজ্যের সমস্ত সামাজিক প্রকল্পের সুবিধা পাওয়ার অধিকার কেড়ে নেওয়ার কথাও বলা হয়েছে । যদিও এখনো আসামে অভিন্ন দেওয়ানি বিধি (Uniform Civil Code) চালু হয়নি, তার আগেই চূড়ান্ত কড়াকড়ি শুরু করে দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ।। 

Tags: Assam NewsChief Minister Himanta Biswa Sarma
Previous Post

আফগান তালিবানদের মধ্যে ত্রাসের সৃষ্টি করেছে কাইয়ুম মালাং 

Next Post

ডাকাতির চেষ্টার ষড়যন্ত্রমূলক কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার গাজোলে যুব তৃণমূল নেতা 

Next Post
ডাকাতির চেষ্টার ষড়যন্ত্রমূলক কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার গাজোলে যুব তৃণমূল নেতা 

ডাকাতির চেষ্টার ষড়যন্ত্রমূলক কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার গাজোলে যুব তৃণমূল নেতা 

No Result
View All Result

Recent Posts

  • দুই মার্কিন সেনার মৃত্যুর পর ভয়ংকর আকার নিল ইরান যুদ্ধ  ; জানুন বর্তমানে কি চলছে মধ্যপ্রাচ্যে 
  • জাপান ওপেন জিতে ইতিহাস গড়লেন পিভি সিন্ধু
  • ডাকাতির চেষ্টার ষড়যন্ত্রমূলক কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার গাজোলে যুব তৃণমূল নেতা 
  • প্রথম স্ত্রী থাকতেও দ্বিতীয় বিয়ে করা পুলিশকর্মীকে অবিলম্বে গ্রেপ্তারের নির্দেশ দিলেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা 
  • আফগান তালিবানদের মধ্যে ত্রাসের সৃষ্টি করেছে কাইয়ুম মালাং 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.