• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

ভাতারে দুর্গাপ্রতিমা বিসজর্নের সময় বচসার জেরে প্রতিবেশীকে বেদম মারধরের অভিযোগ

Eidin by Eidin
October 25, 2023
in জেলার খবর, রাজ্যের খবর
ভাতারে দুর্গাপ্রতিমা বিসজর্নের সময় বচসার জেরে প্রতিবেশীকে বেদম মারধরের অভিযোগ
10
SHARES
138
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

দিব্যেন্দু রায়,ভাতার(পূর্ব বর্ধমান),২৫ অক্টোবর : মঙ্গলবার রাতে পাড়ার সার্বজনীন দুর্গাপ্রতিমা বিসর্জনের সময় পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার নবস্থা গ্রামের এক ব্যক্তিকে বেদম মারধরের অভিযোগ উঠল তার এক প্রতিবেশীর বিরুদ্ধে । জখম ব্যক্তি পেশায় পোলট্রি মুরগির ফার্ম মালিক অরূপ মণ্ডল আজ বুধবার এনিয়ে হামলাকারী বিজয় মির্ধার বিরুদ্ধে ভাতার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন । অভিযোগ খতিয়ে দেখছে পুলিশ ।
প্রহৃত অরূপ মণ্ডল জানিয়েছেন,মঙ্গলবার রাতে তাদের পাড়াতে সর্বজনীন দুর্গাপুজো প্রতিমা বিসর্জন ছিল ৷ সেই সময় প্রতিবেশী বিজয় মির্ধার সঙ্গে তার কোনো বিষয় নিয়ে বচসা হয় । কিন্তু আশপাশের লোকজনের হস্তক্ষেপে বিষয়টি তখন মিটিমাট হয়ে যায় । এরপর তিনি রাতের খাবার খেতে বাড়ি চলে যান। কিন্তু খাওয়া দাওয়ার পর তিনি তার ফার্মে এসে দেখেন যে বিজয় মদ্যপবস্থায় তার ফার্মে ভাঙচুর করছে । তিনি বাধা দিতে গেলে সে লোহার রড নিয়ে তাএ ওপর চড়াও হয়ে এলোপাথাড়ি পেটাতে শুরু করে। মারধরের জেরে তার নাক ও মাথা ফেটে যায় বলে জানিয়েছেন তিনি ।
জানা গেছে,ঘটনার পর স্থানীয় কয়েকজন মিলে অরূপ মণ্ডলকে রক্তাক্ত অবস্থায় ভাতার হাসপাতালে ভর্তি করে । যদিও আজ সকালে তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় । ছাড়া পেতেই সোজা থানায় এসে হামলাকারীরা বিরুদ্ধে তিনি একটি অভিযোগ দায়ের করেন ৷ অরূপবাবু বলেন,’নির্দয়ভাবে মারধরের জেরে আমার মাথা ও নাকে মিলে ১৪ টি সেলাই পড়েছে । আমি চাই হামলাকারীর বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হয় ।’।

Previous Post

তিন মাসে ২০ টি প্রদেশে ৮০ জনেরও বেশি লোককে গুলি করে হত্যা করেছে তালিবান

Next Post

বিজয়ার সুলগন

Next Post
বিজয়ার সুলগন

বিজয়ার সুলগন

No Result
View All Result

Recent Posts

  • সহজ-সরল, হাসিখুশি মহিলার ছদ্মবেশে এক কুখ্যাত সন্ত্রাসী ; হায়দ্রাবাদের সাইদা বেগমের সত্য প্রকাশ্যে আসতেই চমকে গেছে প্রতিবেশীরা 
  • গুজরাটি থিয়েটার এবং টেলিভিশন জগতের প্রখ্যাত শিল্পী ভীম ভাকানি মারা গেছেন
  • এসআইআর প্রক্রিয়ায় চুড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ গেল  ৯১ লক্ষ নাম, বিচারাধীন অর্ধেকের বেশি ‘অযোগ্য’ ভোটার বলে চিহ্নিত
  • ভোটের মুখেই কালিয়াচকে কংগ্রেসে বড়সড় ভাঙন ধরাল তৃণমূল ; ৫ পঞ্চায়েত সদস্যের শিবির বদল 
  • ইরানের ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলার পর ভয়াবহ আগুন লেগে গেল সৌদি আরবের আল জুবাইল শিল্প শহরে ; বৈশ্বিক জ্বালানি বাজারের ওপর বড় ধরনের প্রভাব ফেলার আশঙ্কা ! 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.