• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

কালিয়াগঞ্জে হিন্দু কিশোরীকে ধর্ষণ করে খুনের অভিযোগ ভিন ধর্মের যুবকের বিরুদ্ধে, বিজেপি বিধায়ককে গ্রামে যেতে দিতে বাধা দেওয়ার অভিযোগ, নিন্দায় সরব শুভেন্দু

Eidin by Eidin
April 22, 2023
in রাজ্যের খবর
কালিয়াগঞ্জে হিন্দু কিশোরীকে ধর্ষণ করে খুনের অভিযোগ ভিন ধর্মের যুবকের বিরুদ্ধে, বিজেপি বিধায়ককে গ্রামে যেতে দিতে বাধা দেওয়ার অভিযোগ, নিন্দায় সরব শুভেন্দু
নিহত কিশোরীর মৃতদেহ নিয়ে যাওয়ার দৃশ্য ।
10
SHARES
136
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কালিয়াগঞ্চ(উত্তর দিনাজপুর), ২২ এপ্রিল : উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে এক হিন্দু কিশোরীকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠেছে ভিন ধর্মের এক যুবকের বিরুদ্ধে । নিহত কিশোরী কালিয়াগঞ্জের মালগাঁও পঞ্চায়েতের গাঙ্গুয়া গ্রামের বাসিন্দা । তিনি উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী ছিলেন । শুক্রবার সকালে বাড়ির অদূরে একটি নয়ানজুলিতে তার দেহ ভাসতে দেখা যায়। পরিবারের দাবি,আগের দিন(২০ এপ্রিল ২০২৩) বিকেলে মেয়েটিকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়েছিল ওই যুবক । সেইই মেয়েটিকে ধর্ষণের পর খুন করেছে । এদিকে এই ঘটনার কথা চাওড় হতেই ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় । পুলিশ মৃতদেহ উদ্ধার করতে গেলে ক্ষোভে ফেটে পড়ে এলাকার মানুষ । পুলিশ লাঠিচার্জ করে উত্তেজিত জনতাকে হঠিয়ে দিয়ে কিশোরীর মৃতদেহটি কার্যত টানতে টানতে নিয়ে যায় বলে অভিযোগ । সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে । এদিকে পুলিশের এই প্রকার অমানবিকতা নিয়ে প্রশ্ন উঠছে । কিশোরীকে খুনের ঘটনায় এক যুবককে পুলিশ আটক করেছে বলে জানা গেছে ।
এদিকে শুক্রবার ময়নাতদন্তের পর দেহ গ্রামে আনা হলে দেহ নিয়ে পথ অবরোধ শুরু করেন ক্ষিপ্ত জনতা । তাদের দাবি,অভিযুক্ত যুবককে গ্রামবাসীদের হাতে তুলে দিতে হবে । এই দাবিতে রাস্তায় টায়ার জ্বালিয়ে তারা তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করে । অবরোধের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছতেই শুরু হয় ইটবৃষ্টি । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পালটা টিয়ার গ্যাসের সেল ও রবার বুলেট ছোড়ে পুলিশ । ডাকা হয় র‍্যাপিক অ্যাকশন ফোর্সকে । তারপর ব্যাপক লাঠিচার্জ করে জনতাকে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ । শেষে পুলিশ নিহত কিশোরীর মৃতদেহ নিয়ে চলে যায় । এলাকায় উত্তেজনা থাকায় পুলিশবাহিনীর টহল চলছে ।


এদিকে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অভিযোগ নিহত কিশোরীর পরিবারের সাথে দেখা করতে গেলে বিজেপি বিধায়কদের আটকে দেয় পুলিশ । কিন্তু তৃণমূল নেতাকে যেতে অনুমতি দেওয়া হয়েছে । নিজের ফেসবুক পেজে শুভেন্দু অধিকারী ঘটনার নিন্দা জানিয়ে লিখেছেন, ‘এক যাত্রায় পৃথক ফল… কালিয়াগঞ্জে নৃশংস ভাবে ধর্ষণের পরে খুন হওয়া রাজবংশী বাচ্চা মেয়েটির পরিবারের সদস্যদের সাথে দেখা করতে বাধা দেওয়া হল মমতা পুলিশের দ্বারা বিজেপি বিধায়ক সত্যেন্দ্র নাথ রায় (রাজবংশী সমাজের প্রতিনিধি) এবং বুধরাই টুডুকে। জোর করে থানায় বসতে বাধ্য করা হল, আর অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কানহাইয়া লাল আগরওয়ালকে মৃতার পরিবারের সাথে দেখা করানোর জন্য সম্পূর্ণ সাহায্য করল মমতা পুলিশ। কেন বিজেপি বিধায়কদের ঢুকতে বাধা দেওয়া হল? প্রমাণ লোপাটের চেষ্টা? এই সরকার আর এই সরকারের পুলিশ সব পারে। নারী সুরক্ষার দায় এই পুলিশের নেই তাই বলে মৃতার নশ্বর দেহটি অমানবিক ভাবে টানতে টানতে নিয়ে গেল, শেষ সম্মানটুকু দিল না। পশ্চিমবঙ্গের লজ্জা। ধিক্কার জানাই। আমরা মেয়েটির পরিবারের পাশে আছি, এবং ওর মায়ের দাবি গুলোর সমর্থন জানাই ।’।

Previous Post

কবিতা : কেউ খোঁজ রাখেনি

Next Post

ঈদ উদযাপনের আগেই দূর্ঘটনায় মৃত্যু মন্তেশ্বরের যুবকের

Next Post
ঈদ উদযাপনের আগেই দূর্ঘটনায় মৃত্যু মন্তেশ্বরের যুবকের

ঈদ উদযাপনের আগেই দূর্ঘটনায় মৃত্যু মন্তেশ্বরের যুবকের

No Result
View All Result

Recent Posts

  • রাজকোটে নাথুরাম গডসের নাটকের সেট ভাঙচুর করল কংগ্রেস
  • শ্রী আদিত্য দ্বাদশ নাম স্তোত্রম্  : দুঃখ-কষ্ট নিবারণে রবিবার সকালে এই স্তোত্র পাঠ উপযোগী
  • আয়কর বিধিমালার খসড়া পত্র প্রকাশিত হয়েছে, করদাতাদের জানা প্রয়োজন
  • “তড়িঘড়ি” পঞ্চায়েত সংশোধনী বিল আনলেন মমতা ব্যানার্জি ; অমিত মালব্যর কথায় : “পরাজয় নিশ্চিত জেনে পঞ্চায়েতগুলি বাঁচানোর প্রচেষ্টা”
  • টি-২০ বিশ্বকাপ ২০২৬ : মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে সূর্যের দুর্দান্ত ব্যাটিং ; ভাঙলেন একাধিক রেকর্ড 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.