• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

ভাতাড় হাসপাতালে চিকিৎসায় গাফেলতিতে শিশু মৃত্যুর অভিযোগ

Eidin by Eidin
January 13, 2021
in রাজ্যের খবর
ভাতাড় হাসপাতালে চিকিৎসায় গাফেলতিতে শিশু মৃত্যুর অভিযোগ
11
SHARES
159
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

শেখ মিলন,ভাতাড়(পূর্ব বর্ধমান),১৩ জানুয়ারী : চিকিৎসার গাফেলতিতে শিশু মৃত্যুর অভিযোগ উঠল পূর্ব বর্ধমান জেলার ভাতার স্টেট জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে । বুধবার সকালে শিশুটির মৃত্যুর পরেই বিক্ষোভের আশঙ্কায় হাসপাতাল থেকে তড়িঘড়ি ভাতাড় থানায় খবর দিলে পুলিশবাহিনী চলে আসে । ফলে কোনও প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি । তবে মৃত শিশুর পরিবারের পক্ষ থেকে এনিয়ে ব্লক স্বাস্থ্য আধিকারিকের কাছে লিখিত অভিযোগ জানানো হয়েছে । বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন ভাতার ব্লক স্বাস্থ্য আধিকারিক সংঘমিত্রা ভৌমিক।
জানা গেছে,গত সোমবার সকাল ৭ টা নাগাদ প্রসব বেদনা নিয়ে ভাতাড় স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি হন ভাতাড় থানার আড়া গ্রামের গৃহবধূ পূর্ণিমা দাস । ওদিনই সকাল ৯ টা নাগাদ তিনি একটি পুত্রসন্তানের জন্ম দেন । এটিই ছিল তাঁর প্রথম সন্তান । আড়াই কেজি ওজনের ওই শিশুটির জন্মানোর পর কোনও শারিরীক সমস্যা ছিল না বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে ।
পূর্ণিমাদেবীর স্বামী সুশান্ত দাস বলেন, ‘গতকাল রাতে আমি বাড়ি চলে যাই । রাতে হাসপাতালে স্ত্রীর কাছে আমার পিসি ছিলেন । আজ আমার স্ত্রীকে ছেড়ে দেওয়ার কথা ছিল । তাই এদিন খুব সকালে আমি হাসপাতালে চলে আসি । কিন্তু এসে দেখি আমার ছেলের শ্বাসকষ্ট হচ্ছে, চোখে পিচুটি কাটছে । তখন নার্সদের কাছে বলি । কিন্তু নার্সরা জানান সাড়ে আটটা, নটা নাগাদ ডাক্তারবাবু এসে দেখবেন । এদিকে আমার ছেলের শ্বাসকষ্ট বাড়ছে দেখে নার্সদের বারবার অনুরোধ করি যাতে তাঁরা এসে আমার ছেলের চিকিৎসা করেন । কিন্তু নার্সরা তখন মোবাইল ফোন নিয়ে ব্যস্ত ছিলেন । তারই মধ্যে নার্সরা বলেন গরম জল এনে বাচ্ছার চোখ দুটো পরিস্কার করে দিতে । নার্সদের কথামত আমি তাই করি । তারপর ৭ টা নাগাদ ছেলের তীব্র শ্বাসকষ্ট শুরু হয় । এই দেখে ছেলেকে কোলে নিয়ে আমি নার্সদের কাছে যাই । তখন নার্সরা জানায় আমার ছেলে মারা গেছে ।”
স্থানীয় সূত্রে জানা গেছে,নার্সদের কাছ থেকে এই কথা শোনার পরে মৃত শিশুর পরিবারের সদস্যদের মধ্যে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে । এদিকে বিক্ষোভের আশঙ্কায় হাসপাতাল থেকে ভাতাড় থানায় খবর দেওয়া হয় । খবর পেয়েই হাসপাতালে চলে আসে পুলিশবাহিনী । যার ফলে কোনও প্রকার অপ্রীতিকর অবস্থার মুখে পড়তে হয়নি হাসপাতাল কর্তৃপক্ষকে।
মৃত শিশুর কাকা বিনয় দাসের অভিযোগ, ‘শিশুটিকে ঠিক সময়ে অক্সিজেন ও ওষুধ দিলে হয়তো এই ঘটনা ঘটত না । হাসপাতালের গাফিলতির কারনেই বাচ্ছাটির এই পরিনতি হল । ভাতাড় হাসপাতালকে স্টেট জেনারেল হাসপাতালে উন্নীত করার পর শুধু হাসপাতাল ভবন রঙচঙে করা হয়েছে মাত্র । সেভাবে চিকিৎসা পরিষেবার উন্নতি হয়নি ।’
বিনয়বাবু জানিয়েছেন, তাঁরা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন । উপযুক্ত তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন মৃত শিশুর পরিবারের লোকজন । এই বিষয়ে ভাতার ব্লক স্বাস্থ্য আধিকারিক সংঘমিত্রা ভৌমিক বলেন, ” অভিযোগ পেয়েছি । বিষয়টি খতিয়ে দেখা হবে । এনিয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছেও জানিয়েছি ।”

Previous Post

কাটোয়ায় পালিত হল বিবেক চেতনা উৎসব

Next Post

মদ্যপ অবস্থায় কিশোরী মেয়ের শ্লীলতাহানি,গ্রেফতার সৎ বাবা

Next Post
মদ্যপ অবস্থায় কিশোরী মেয়ের শ্লীলতাহানি,গ্রেফতার সৎ বাবা

মদ্যপ অবস্থায় কিশোরী মেয়ের শ্লীলতাহানি,গ্রেফতার সৎ বাবা

No Result
View All Result

Recent Posts

  • নন্দীগ্রাম থেকে বালুরঘাট, বিজেপিতে যোগদানের হিড়িক
  • মৃত্যুর গুজবের মধ্যেই কফি খেতে খেতে বেঞ্জামিন নেতানিয়াহু বললেন : “ইরানে হামলা আরও তীব্র হবে” 
  • ১৩ বছরের যন্ত্রণার অবসান: হরিশ রানাকে ইচ্ছামৃত্যুর জন্য দিল্লির এইমস-এ স্থানান্তরিত করা হয়েছে
  • কেরালায় “লাভ জিহাদ” : ধর্ম পরিবর্তন করতে অস্বীকার করায় শিশুসন্তানসহ দলির হিন্দু তরুনীকে ফেলে পালালো স্বামী শাহুল হামিদ  
  • বঙ্গে ২৩ ও ২৯ এপ্রিল ২ দফায় ভোট, ফলাফল ঘোষণা ৪ মে
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.