• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

বিলবোর্ড মামলায় শেক্সপিয়র সরণী থানায় হাজিরা দিলেন অভিষেক ব্যানার্জি ; ঝুলছে গ্রেপ্তারির খাঁড়া! 

Eidin by Eidin
September 1, 2026
in কলকাতা, রাজ্যের খবর
বিলবোর্ড মামলায় শেক্সপিয়র সরণী থানায় হাজিরা দিলেন অভিষেক ব্যানার্জি ; ঝুলছে গ্রেপ্তারির খাঁড়া! 
4
SHARES
52
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০১ সেপ্টেম্বর : ক্যামাক স্ট্রিটের কার্যালয়ে বিলবোর্ড খোলাকে কেন্দ্র করে পুলিশের উপর হামলার ঘটনায় ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জিকে নোটিশ দিয়েছিল শেক্সপিয়র সরণী থানার পুলিশ। আজ মঙ্গলবার দুপুর ১২টায় তলব করা হয় তাকে । নির্ধারিত সময়ের প্রায় এক ঘন্টা পরে থানায় পৌঁছন অভিষেক ৷ শ্লীলতাহানি, পুলিশকে হেনস্থা-সহ তাঁর বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। রয়েছে জামিন অযোগ্য ধারাও । আর বর্তমানে অভিষেকের কোনো রক্ষাকবচও নেই । ফলে এই মামলায় প্রয়োজন হলে পুলিশ তাকে গ্রেপ্তার করতে স্বাধীন । 

প্রসঙ্গত, ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিসে বেআইনি বিল বোর্ড খোলা নিয়ে গত বৃহস্পতিবার পুরসভা ও পুলিশ কর্মীদের প্রবল বাধার মুখে পড়তে হয় । অভিষেকের অনুগামীরা পুরসভা ও পুলিশ কর্মীদের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি ও ধাক্কাধাক্কি শুরু করেন । জোর ধাক্কাধাক্কি হতে থাকে দুপক্ষের মধ্যে। বেশ কয়েকজন পড়েও যান। 

এই ঘটনায় ইতিমধ্যেই ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিষেক ব্যানার্জি ছাড়াও অভিযুক্তের তালিকায় রয়েছেন ডেরেক ও’ব্রায়েন, বৈশ্বানর চট্টোপাধ্যায়রা । মহিলা পুলিশ কর্মীর শ্লীলতাহানি,অশান্তি ছড়ানো, সরকারি কর্মীকে বাধা দান এবং বেআইনি সমাবেশ প্রভৃতি একাধিক ধারায় মামলা রজু করেছে পুলিশ । অভিষেক বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও’ব্রায়েনকে নোটিশ দিয়ে তলব করেছিল শেক্সপিয়র সরণী থানার পুলিশ । তবে ডেরেক ও’ব্রায়েন হাজিরা এড়িয়ে গেলেও আজ অভিষেক থানায় হাজির হয়েছেন।। 

Previous Post

‘সাংবাদিক পেনশন যোজনা’ চালু করে ‘জাতীয় স্বার্থ ও ধর্মীয় আস্থা’ রক্ষার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

Next Post

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভাইঝির ঝুলন্ত দেহ উদ্ধার 

Next Post
প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভাইঝির ঝুলন্ত দেহ উদ্ধার 

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভাইঝির ঝুলন্ত দেহ উদ্ধার 

No Result
View All Result

Recent Posts

  • প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভাইঝির ঝুলন্ত দেহ উদ্ধার 
  • বিলবোর্ড মামলায় শেক্সপিয়র সরণী থানায় হাজিরা দিলেন অভিষেক ব্যানার্জি ; ঝুলছে গ্রেপ্তারির খাঁড়া! 
  • ‘সাংবাদিক পেনশন যোজনা’ চালু করে ‘জাতীয় স্বার্থ ও ধর্মীয় আস্থা’ রক্ষার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
  • চাঁচলের ক্ষেমপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান ও বিজেপির উপ প্রধানসহ ১৪জন সদস্যের সদস্য পদ খারিজ করে দিল মহকুমা শাসকের আদালত  
  • মাত্র ৫ মাসের মাথায় বাদশার দ্বিতীয় বিয়েও ভেঙে গেছে, আবেগঘন পোস্ট করে বিবাহ  বিচ্ছেদের ঘোষণা করলেন  এই পাঞ্জাবি র‍্যাপার 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.