• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

ভাতারে আত্মীয় বাড়িতে এসে মঙ্গলকোটের এক যুবকের  অস্বাভাবিক মৃত্যু 

Eidin by Eidin
July 24, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
ভাতারে আত্মীয় বাড়িতে এসে মঙ্গলকোটের এক যুবকের  অস্বাভাবিক মৃত্যু 

ভাতার থানায় মৃতের শোকার্ত পরিবার । শুক্রবার ।

4
SHARES
50
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),২৪ জুলাই : গ্রাম্য পূজো উপলক্ষে পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার কাঁটার গ্রামে আত্মীয়বাড়িতে এসে অস্বাভাবিক মৃত্যু হল পার্শ্ববর্তী মঙ্গলকোট এলাকার বাসিন্দা এক যুবকের । মৃত যুবকের নাম সঞ্জয় মাঝি (২৭)। তাঁর বাড়ি মঙ্গলকোট থানার যজ্ঞেশ্বরডিহি গ্রামে। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে অসুস্থ হয়ে পড়লে তাঁকে ভাতার ব্লক হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। আজ শুক্রবার মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে ভাতার থানার পুলিশ। যুবকের মৃত্যুর কারন নিয়ে সন্দেহ প্রকাশ করে পরিবার । পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরেই যুবকের মৃত্যুর কারন স্পষ্ট হবে । 

জানা গেছে,ভাতার থানার বড়বেলুন গ্রামে শ্বশুরবাড়ি সঞ্জয় মাঝির । তিনি পরিযায়ী শ্রমিকের কাজ করতেন । পাঁচদিন আগে স্ত্রী রিঙ্কু মাজিকে নিয়ে শ্বশুরবাড়িতে এসেছিলেন তিনি । বড়বেলুন গ্রামের অদূরে কাঁটার গ্রামে মাসির বাড়ি রিঙ্কুর । বৃহস্পতিবার কাঁটার গ্রামে কুলাইচণ্ডী পুজো ছিল । মাসিশাশুড়ির বাড়িতে পূজোর বাড়িতে নিমন্ত্রণ রক্ষা করতে স্ত্রীকে  সাথে নিয়ে আসেন সঞ্জয় । 

জানা গেছে, বিকেল থেকেই বসে মদের আসর৷ আকন্ঠ মদ্যপান করেন সঞ্জয় । এরপর সন্ধ্যার দিকে তিনি অসুস্থ হয়ে পড়লে তাঁকে ভাতার ব্লক হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

রিঙ্কু মাজির দাবি অত্যধিক মদ্যপান করেছিলেন তাঁর স্বামী। তারপরেই অসুস্থ হয়ে পড়েন। প্রাথমিকভাবে পুলিশেরও ধারনা অত্যধিক মদ্যপান করে হৃদরোগে সঞ্জয়ের মৃত্যু হয়েছে । তবে মৃতের বাবা ,কাকারা এই মৃত্যু নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে ঘটনার তদন্ত শুরু করেছে।। 

Tags: bhatarBurdwan mWestbengal
Previous Post

“সোনম, ভাইয়া, এবার থামো ; ছাত্রছাত্রীরা বিক্ষোভ বন্ধ করে বাড়ি যাও,প্রধানমন্ত্রী বিষয়টি দেখবেন” : সলমন খান

No Result
View All Result

Recent Posts

  • ভাতারে আত্মীয় বাড়িতে এসে মঙ্গলকোটের এক যুবকের  অস্বাভাবিক মৃত্যু 
  • “সোনম, ভাইয়া, এবার থামো ; ছাত্রছাত্রীরা বিক্ষোভ বন্ধ করে বাড়ি যাও,প্রধানমন্ত্রী বিষয়টি দেখবেন” : সলমন খান
  • নিট প্রশ্নপত্র ফাঁস : ছাত্র বিক্ষোভের মাঝে কেন্দ্রীয় সরকারের প্রথম পদক্ষেপ, সরানো হল শিক্ষা সচিব বিনীত জোশীকে
  • মালদায় বিএসএফের সেক্টর হেড কোয়ার্টারে আভ্যন্তরীণ বিবাদের জেরে গুলিবিদ্ধ হয় নিহত ২ জওয়ান ; গুরুতর আহত আরও এক
  • ‘আরশোলা’দের বিক্ষোভ কি এফসিআরএ বিলের সঙ্গে সম্পর্কিত ?
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.