• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

কিশোরীর সঙ্গে নগ্ন অবস্থায় সিতাইয়ের আশ্রমের মহারাজ জ্ঞানানন্দের ভিডিও ভাইরাল, ল পথ অবরোধ ও তুমুল বিক্ষোভের পর আটক ভন্ড সাধু

Eidin by Eidin
August 30, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
কিশোরীর সঙ্গে নগ্ন অবস্থায় সিতাইয়ের আশ্রমের মহারাজ জ্ঞানানন্দের ভিডিও ভাইরাল, ল পথ অবরোধ ও তুমুল বিক্ষোভের পর আটক ভন্ড সাধু
4
SHARES
51
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কোচবিহার,৩০ আগস্ট : আশ্রমের মধ্যেই এক সাধুর আপত্তিকর অবস্থার ভিডিও ভাইরাল হওয়ার পর উত্তাল হয়ে উঠল কোচবিহারের সিতাই । শেষ পর্যন্ত ওই ভন্ড সাধুকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ । ঘটনাটি সিতাই সালটিবাড়ি স্বামী বিবেকানন্দ আশ্রমের । আটক সাধুর নাম স্বামী জ্ঞানানন্দ ।
জানা যায়,সিতাই সালটিবাড়ি স্বামী বিবেকানন্দ আশ্রমের মহারাজ হিসাবে দায়িত্বে রয়েছেন জ্ঞানানন্দ । তিনি ছাড়াও আরও কয়েকজন সাধু থাকেন । দুঃস্থ পরিবারের শিশুদের পড়াশোনা শেখানোর জন্য সেখানে ব্যবস্থা রয়েছে । রয়েছে একাধিক আশ্রমিক । জ্ঞানানন্দকে সাহায্য করার জন্য একজন কিশোরীকে রাখা হয়েছে । আর রবিবার সকালে ও-ই কিশোরীর সঙ্গে জ্ঞানানন্দর সম্পূর্ণ নগ্ন অবস্থায় একটা অত্যন্ত আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় । যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি এইদিন।
এদিকে ভিডিও ভাইরাল হতেই আশ্রম সংলগ্ন এলাকায় পথ অবরোধে শামিল হয় বহু মানুষ । সেই সঙ্গে ওই সাধুকে গ্রেপ্তারের দাবিতে চলে বিক্ষোভ । এরপর সিতাই থানার পুলিশ সাধুকে আটক করে থানায় নিয়ে যায় । সঙ্গে নিয়ে যাওয়া হয় ওই কিশোরীকেও ।
স্থানীয় সূত্রে খবর,কয়েক বছর আগে জ্ঞানানন্দের বিরুদ্ধে রাজবংশী সম্প্রদায় নিয়ে কুমন্তব্য করার অভিযোগ ওঠে । তৃণমূল কংগ্রেসের জমানায় তাকে অত্যন্ত প্রভাবশালী হিসাবে মনে করতেন এলাকাবাসী । কারণ কয়েক বছর আগেও তার আশ্রমে তৎকালীন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, সাংসদ জগদীশ বসুনিয়া কে যেতে দেখা গেছে এবং তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তার সঙ্গে তার সরাসরি ফোনে কথাও হয়েছে বলে দাবি স্থানীয় বাসিন্দাদের । এই কুকীর্তির ওই ভন্ড সাধুর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি উঠছে৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।।

Tags: District NewsKutchbiharSitaiWest Bengal
Previous Post

বিজেপির গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত ভাতার, অভিযোগ ও পাল্টা অভিযোগ দায়ের 

Next Post

“এখন তো দেওয়াল লিখন মোছা হল, এরপর অনেক কিছু হবে” : যাদবপুরের নকশালদের সতর্ক করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

Next Post
“এখন তো দেওয়াল লিখন মোছা হল, এরপর অনেক কিছু হবে” : যাদবপুরের নকশালদের সতর্ক করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

"এখন তো দেওয়াল লিখন মোছা হল, এরপর অনেক কিছু হবে" : যাদবপুরের নকশালদের সতর্ক করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

No Result
View All Result

Recent Posts

  • “এখন তো দেওয়াল লিখন মোছা হল, এরপর অনেক কিছু হবে” : যাদবপুরের নকশালদের সতর্ক করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
  • কিশোরীর সঙ্গে নগ্ন অবস্থায় সিতাইয়ের আশ্রমের মহারাজ জ্ঞানানন্দের ভিডিও ভাইরাল, ল পথ অবরোধ ও তুমুল বিক্ষোভের পর আটক ভন্ড সাধু
  • বিজেপির গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত ভাতার, অভিযোগ ও পাল্টা অভিযোগ দায়ের 
  • মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নকশালদের লেখা দেশ বিরোধী দেওয়াল লিখন মোছার কাজ শুরু হল
  • খালিস্তানপন্থী আশ্রয়ের ৪০টি আবেদনই প্রত্যাখ্যান করেছে নিউজিল্যান্ড 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.