• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

অকারণে এক কিশোরকে গুলি করে মারলো তালিবানের জঙ্গিরা

Eidin by Eidin
October 6, 2022
in আন্তর্জাতিক
অকারণে এক কিশোরকে গুলি করে মারলো তালিবানের জঙ্গিরা
গৃহহীন বাসিন্দারা ।
4
SHARES
56
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,তাখার(আফগানিস্তান),০৬ অক্টোবর : অকারণে এক কিশোর ছাত্রকে গুলি করে খুন করল তালিবানের জঙ্গিরা । নিহত ছাত্রের নাম ওয়াকিল (Wakil) । বুধবার রাতে প্রদেশের চাহ আব(Chah Aab) জেলায় তাকে গুলি করে মারে তালিবান । তবে ওই পড়ুয়াকে খুনের পিছনে কারন স্পষ্ট নয় । এই বিষয়ে তালিবানের পক্ষ থেকে কিছু জানানো হয়নি ।
তাখার প্রদেশের চাহ বাসিন্দাদের অভিযোগ তালিবান জঙ্গিরা অকারণে সাধারণ গ্রামবাসীর উপর নির্যাতনের অভিযোগ করে আসছে । তালিবান কর্মকর্তারা খাজা বাহাউদ্দিন জেলার স্থানীয় বাসিন্দাদের এই জেলা ছেড়ে যাওয়ার জন্য দুই দিন সময় দিয়েছে । সুত্রের খবর,তালিবানের পুলিশ প্রধান হাবিবুল্লাহ শাকির এবং তাখারের তালিবানের ডেপুটি গভর্নর মোহাম্মদ কাজেম তারিক বুধবার গভীর রাতে খাজা বাহাউদ্দিন জেলায় যান এবং স্থানীয় বাসিন্দাদের এই নির্দেশ দেন ।
স্থানীয় সূত্রে জানা গেছে, তাখারের স্থানীয় তালিবান কর্মকর্তারা শত শত পরিবারকে এলাকা ছাড়তে বাধ্য করেছে । এমনকি খাজা বাহাউদ্দিনের বাসিন্দাদের জেলার সমতল ভূমিতে তাঁবু খাটিয়েও থাকতে দেয়নি তালিবান জঙ্গিরা । এই বিষয়ে জাতিসংঘ ও মানবাধিকার সংস্থার হস্তক্ষেপের দাবি করেছেন খাজা বাহাউদ্দিনের বাসিন্দারা ।
প্রসঙ্গত,তাখার কুচের স্থানীয় তালিবান কর্মকর্তাদের দ্বারা স্থানান্তরিত হতে বাধ্য করা ৪০০ পরিবারকে খাজা বাহাউদ্দিন জেলায় বুরহানউদ্দিন রব্বানীর শাসন কালে একটি সরকারি জমিতে বসতি স্থাপন করার অনুমতি দেওয়া হয়েছিল এবং জাতিসংঘ তাদের জন্য একটি আশ্রয়কেন্দ্রও তৈরি করেছিল । কিন্তু তালিবান ক্ষমতায় আসার পর তাদের ওই আশ্রয়কেন্দ্র থেকে উঠে যেতে বাধ্য করা হয়েছে ।।

Previous Post

তুষারধসে প্রাণ হারালেন এভারেস্টজয়ী সবিতা কাঁসওয়াল

Next Post

কাটোয়া পুরসভার কাউন্সিলরের বাড়িতে অগ্নিকাণ্ড

Next Post
কাটোয়া পুরসভার কাউন্সিলরের বাড়িতে অগ্নিকাণ্ড

কাটোয়া পুরসভার কাউন্সিলরের বাড়িতে অগ্নিকাণ্ড

No Result
View All Result

Recent Posts

  • বিরাট কোহলি, রোহিত শর্মাকে ধাক্কা দিল বিসিসিআই ; দু’জনকেই নামিয়ে দেওয়া হল “বি গ্রেডে”  
  • পাকিস্তানের সব দাবি প্রত্যাখ্যান করেছে আইসিসি 
  • রাম মন্দিরে হামলার ষড়যন্ত্রকারী সন্ত্রাসী আব্দুল রেহমানকে জেলের মধ্যে কুপিয়ে খুন করল তার এক সহবন্দী 
  • গরুর মাংস বিক্রির দায়ে দোষী সাব্যস্ত পিতা-পুত্র মেহবুব এবং ফারহানকে ১০ বছর করে কারাদণ্ড দিল গুজরাটের আদালত
  • সুপ্রিম কোর্টে মমতা ব্যানার্জির দায়ের করা মামলার “আসল সারমর্ম” সামনে আনলেন আইনজীবী তরুনজ্যোতি তিওয়ারি
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.