• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

প্রেমিকের উপর ভরসা করে ঘর ছেড়েছিল কিশোরী, সোনাগাছি থেকে উদ্ধার করল পুলিশ, গ্রেপ্তার ২  

Eidin by Eidin
August 8, 2026
in কলকাতা, রাজ্যের খবর
প্রেমিকের উপর ভরসা করে ঘর ছেড়েছিল কিশোরী, সোনাগাছি থেকে উদ্ধার করল পুলিশ, গ্রেপ্তার ২  

প্রতীকী ছবি

4
SHARES
61
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৮ আগস্ট : প্রেমিকের উপর ভরসা করে ঘর ছেড়েছিল ১৬ বছরের এক কিশোরী । কিন্তু কলকাতায় নিয়ে আসার পর প্রেমিক তাকে সোনাগাছিতে বিক্রি করে দেয় বলে অভিযোগ । শুক্রবার বিকেল পৌনে চারটে নাগাদ ১০০ নম্বরে একটি ফোন পেয়ে বড়তলা থানার পুলিশ সোনাগাছিতে অভিযান চালিয়ে এক ঘণ্টার মধ্যে ওই কিশোরীকে উদ্ধার করে। ঘটনার তদন্তে নেমে সফিকুল মোল্লা এবং শাহরুখ ওরফে সাহারুল লস্কর নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্তকারীদের দাবি, জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে তাঁদের যোগসূত্রের তথ্য মিলেছে।

কলকাতা পুলিশ সূত্রের খবর,উত্তর ২৪ পরগনায় বাড়ি ওই কিশোরীর । বাবুল ওরফে সফিকুল মোল্লা নামে এক যুবকের সঙ্গে তার পরিচয় ও প্রেমের সম্পর্ক ছিল বলে পুলিশ সূত্রের দাবি ।বিয়ে ও সংসারের স্বপ্ন দেখিয়ে কিশোরীকে কলকাতায় নিয়ে আসে ওই যুবক । তারপর সোনাগাছিতে মেয়েটিকে এনে শাহরুখ নামের এক যুবকের হাতে তুলে দেয় ।  যৌনপল্লিতে এই শাহরুখের তত্ত্বাবধানে দুর্গাচরণ মিত্র স্ট্রিটের একটি ঘরেই ছিল কিশোরী। পরে চাইল্ড হেল্পলাইনের কাছেও ই-মেল মারফত অভিযোগ পৌঁছয় কলকাতা পুলিশের কাছে । অভিযোগ পাওয়ার পরই তল্লাশি শুরু করে পুলিশ। প্রায় এক ঘণ্টার মধ্যে দুর্গাচরণ মিত্র স্ট্রিটের একটি ঘর থেকে কিশোরীকে উদ্ধার করা হয়। ফোন করা ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে তার পরিচয় নিশ্চিত করেন তদন্তকারীরা। 

তদন্তকারীরা জানতে পেরেছেন, কিশোরীকে কাজে লাগিয়ে দেহব্যবসার মাধ্যমে রোজগারের ছক কষেছিলেন বাবুল ওরফে শফিকুল মোল্লা। সে  শ্যামনগরের বাসিন্দা। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারার পাশাপাশি পকসো আইন এবং অনৈতিক পাচার প্রতিরোধ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনায় আরও কেউ যুক্ত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। আইনি নিয়ম মেনে উদ্ধার হওয়া কিশোরীর পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হয়েছে। তার সুরক্ষা, কাউন্সেলিং এবং পরবর্তী পুনর্বাসনের প্রক্রিয়াও গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে ।।

Previous Post

“হ্যা আমি বিয়ে করেছি” : ভিডিও লাইভে এসে বললেন বিজেপি নেত্রী অনামিকা ঘোষ ; “সতীনের” বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়ে সাংবাদিকদের তার পরামর্শ  : “কারোর অভিযোগের ভিত্তিতে খবর না করে দেশের কাজে লাগে এমন খবর করুন” 

Next Post

আম্বালায় খালিস্থানপন্থীদের হাতে আক্রান্ত হলেন অ্যান্টি-খালিস্তানি ফ্রন্টের প্রধান গুরসিমরান মান্ড।

Next Post
আম্বালায় খালিস্থানপন্থীদের হাতে আক্রান্ত হলেন অ্যান্টি-খালিস্তানি ফ্রন্টের প্রধান গুরসিমরান মান্ড।

আম্বালায় খালিস্থানপন্থীদের হাতে আক্রান্ত হলেন অ্যান্টি-খালিস্তানি ফ্রন্টের প্রধান গুরসিমরান মান্ড।

No Result
View All Result

Recent Posts

  • আম্বালায় খালিস্থানপন্থীদের হাতে আক্রান্ত হলেন অ্যান্টি-খালিস্তানি ফ্রন্টের প্রধান গুরসিমরান মান্ড।
  • প্রেমিকের উপর ভরসা করে ঘর ছেড়েছিল কিশোরী, সোনাগাছি থেকে উদ্ধার করল পুলিশ, গ্রেপ্তার ২  
  • “হ্যা আমি বিয়ে করেছি” : ভিডিও লাইভে এসে বললেন বিজেপি নেত্রী অনামিকা ঘোষ ; “সতীনের” বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়ে সাংবাদিকদের তার পরামর্শ  : “কারোর অভিযোগের ভিত্তিতে খবর না করে দেশের কাজে লাগে এমন খবর করুন” 
  • স্কুলে যাওয়ার পথে গুলিবিদ্ধ প্রধান শিক্ষক 
  • স্বামীর অনুপস্থিতিতে নিজের বাড়িতেই সহকর্মী আব্দুল মান্নানের সঙ্গে উদ্দাম যৌনতায় মেতেছিলেন হিন্দু বধূ ; দু’জনকে অপ্রীতিকর অবস্থায় হাতেনাতে ধরল স্থানীয়রা 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.