এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,১৬ নভেম্বর : বাংলাদেশের গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে এক “ভন্ড ফকির”-এর কীর্তিতে তোলপাড় পড়ে গেছে এলাকায় । কোরানের আয়াত পড়ে যুবকের গোপনাঙ্গ গায়েব করে দিয়ে ফেরানোর দাবি করেছিল এক স্বঘোষিত “ফকির” । কিন্তু কথা অনুযায়ী সে কাজ করতে পারেনি বলে অভিযোগ । এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে তাঁকে আটকে রাখেন এলাকাবাসী। কানাকানি হতেই বহু লোকজন জমা হয়ে যায় ।
স্থানীয় সূত্রে জানা গেছে, পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নের রামপুর এলাকার বাসিন্দা আব্দুল রহিম নামে এক কথিত ফকির পূর্ব ফরিদপুর এলাকায় যান। সেখানে এক যুবকের বিশেষ কোরানের আয়াতের মাধ্যমে তার গোনাঙ্গ গায়েব করে দেওয়ার দাবি করেন তিনি । তারপর একটা ঘরে ঢুকে আয়াত পড়তে তার গোপনাঙ্গ “গায়েব” করে দেন বলে অভিযোগ । যদিও যুবকের অভিযোগ যে, একটা ছুরি দিয়ে তার গোপনাঙ্গ কেটে ফেলা হয়েছে। যুবক তার গোপনাঙ্গ ফের ফিরিয়ে দেওয়ার কথা বললে ফকির তা করতে ব্যর্থ হন৷ এদিকে তার আগে বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে কৌতূহল তৈরি হয়। প্রচুর মানুষের জমায়েত হয়ে যায় ।
একপর্যায়ে কথিত ওই ফকিরের কাছে আয়াতের মাধ্যমে আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার দাবি জানান তাঁরা। তবে অভিযোগ অনুযায়ী, একাধিকবার চেষ্টা করেও তা করতে পারেননি তিনি। এতে ক্ষুব্ধ হয়ে স্থানীয় লোকজন তাঁকে আটকে রাখেন। স্থানীয় মানুষজন তার ওস্তাদকে আনার জন্য বলে। কিন্তু আব্দুল রহিম জানায় যে তার ওস্তাদ রহমান মারা গেছে । খবর পেয়ে ঘটনাস্থলে যায় পলাশবাড়ী থানা-পুলিশ।
ঘটনার বিষয়ে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন জানান, ‘পুলিশ স্বপ্রণোদিত হয়ে ঘটনাস্থলে গিয়ে বিষয়টি জানার চেষ্টা করেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত বা মৌখিক অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ ওই ফকিরকে আটকে রাখার একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে । বাংলাদেশের মিডিয়া অত্যন্ত চালাকির সঙ্গে বিষয়টি হিন্দুদের তন্ত্রমন্ত্রের সঙ্গে যুক্ত করে অপপ্রচার চালিয়ে যাচ্ছে ।।
