• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

এক নারীকে অপহরণের চেষ্টা থেকে বাঁচাতে গিয়ে দুষ্কৃতীর গুলিতে মৃত্যু পাকিস্তান বিমান বাহিনীর কর্মকর্তা 

Eidin by Eidin
July 5, 2026
in আন্তর্জাতিক
এক নারীকে অপহরণের চেষ্টা থেকে বাঁচাতে গিয়ে দুষ্কৃতীর গুলিতে মৃত্যু পাকিস্তান বিমান বাহিনীর কর্মকর্তা 
4
SHARES
56
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন আন্তর্জাতিক ডেস্ক,০৫ জুলাই : পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের নাইনথ অ্যাভিনিউতে এক নারীকে কথিত অপহরণের চেষ্টা থেকে বাঁচাতে হস্তক্ষেপ করার পর পাকিস্তান বিমান বাহিনীর (পিএএফ) এক কর্মকর্তা গুলিবিদ্ধ হয়ে মারা গেছে । পুলিশের মতে, গ্রুপ ক্যাপ্টেন আসিম তারিক (Azam Tariq) ওই এলাকা দিয়ে গাড়ি চড়ে যাওয়ার সময় লক্ষ্য করেন যে একজন মোটরসাইকেল আরোহী এক নারীর হাত ধরে টানছে। তিনি তার গাড়ি থামিয়ে অভিযুক্তের ব্যক্তির দিকে এগিয়ে যান, এতে নারীটি রাস্তার অন্য পাশে দৌড়ে যেতে সক্ষম হন।

পুলিশ জানায়, এরপর অপহরণের চেষ্টাকারী ব্যক্তি কর্মকর্তার সাথে উত্তপ্ত বাক্য বিনিময় হয় এবং তারই মাঝে ওই দুষ্কৃতী তাকে গুলি করে। গ্রুপ ক্যাপ্টেন আসিম গুরুতর আহত হন এবং পরে তার মৃত্যু হয় । ঘাতক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ওই নারী পুলিশকে জানান যে তাকে অপহরণের চেষ্টাকারী ব্যক্তি তার সহকর্মী,যে তাকে কর্মস্থলে পৌঁছে দেওয়ার প্রস্তাব দিয়েছিল । তবে তিনি অভিযোগ করেন যে,তখন ওই ব্যক্তি পথ পরিবর্তন করে তার ইচ্ছার বিরুদ্ধে তাকে অন্য কোথাও নিয়ে যাওয়ার চেষ্টা করে।তিনি বলেন, পিএএফ কর্মকর্তার সময়োচিত হস্তক্ষেপে তিনি পালাতে সক্ষম হন।আইন প্রয়োগকারী সংস্থাগুলো ঘাতককে গ্রেপ্তারের জন্য তল্লাশি অভিযান শুরু করেছে।

গ্রুপ ক্যাপ্টেন আসিমের বাড়িতে আছেন তাঁর স্ত্রী, এক কন্যা ও এক পুত্র । এদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি ওই কর্মকর্তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।মন্ত্রী ইসলামাবাদ পুলিশের মহাপরিদর্শকের কাছে একটি প্রতিবেদন চেয়েছেন এবং ঘাতককে দ্রুত গ্রেপ্তার নিশ্চিত করতে কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।।

Previous Post

রাম মন্দির থেকে ৫ কোটি টাকা মূল্যের স্বর্ণখচিত ‘রামচরিত মানস’ নিখোঁজ: প্রাক্তন আইএএস কর্মকর্তার মন্তব্যে তোলপাড়

Next Post

ইংল্যান্ডকে হারিয়ে সপ্তমবারের মতো নারী টি-২০ বিশ্বকাপ শিরোপা জিতল অস্ট্রেলিয়া

Next Post
ইংল্যান্ডকে হারিয়ে সপ্তমবারের মতো নারী টি-২০ বিশ্বকাপ শিরোপা জিতল অস্ট্রেলিয়া

ইংল্যান্ডকে হারিয়ে সপ্তমবারের মতো নারী টি-২০ বিশ্বকাপ শিরোপা জিতল অস্ট্রেলিয়া

No Result
View All Result

Recent Posts

  • মিস ইউনিভার্স ইন্ডিয়া খেতাব জয়ী প্রথম মালায়ালি; যিনি মামুট্টির  ছবিতেও অভিনয় করেছেন; কে এই কেসিয়া লিজ মেজো ?
  • দিনে প্রেমিক, রাতে স্বামী : দু’জনের সঙ্গেই যৌনমিলন বাধাহীন করতে নিরাপত্তার জন্য থানায় গেলেন ইউপির সীতাপুরের এক নারী 
  • ‘দ্বিতীয় টেস্ট ম্যাচটিও শ্রীলঙ্কার হাত থেকে ফসকে গেছে’: বললেন হর্ষ ভোগলে
  • সিপিএম আর তৃণমূল মিলে দীর্ঘ ৫০ বছর বঞ্চনার শিকার, বিজেপি আসতেই সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার আশায় বুক বেঁধেছে মন্তেশ্বরের রাউতগ্রামের বামুন পুকুর পাড়ের হিন্দু পরিবারগুলি
  • ভারতীয় পরিচয়পত্র বানিয়ে বহাল তবিয়তে বসবাস, অবশেষে নেপাল পালাতে গিয়ে পাকড়াও আফগান যুবক ; গ্রেপ্তার তার এদেশীয় সহযোগী 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.