• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

মন্দিরে পূজা চলাকালে পূজার  সামগ্রী লাথি মেরে ফেলে দিল মুসলিম যুবক, যথারীতি পাগল বলে চালানোর চেষ্টা করছে পরিবার 

Eidin by Eidin
July 16, 2026
in আন্তর্জাতিক
মন্দিরে পূজা চলাকালে পূজার  সামগ্রী লাথি মেরে ফেলে দিল মুসলিম যুবক, যথারীতি পাগল বলে চালানোর চেষ্টা করছে পরিবার 
4
SHARES
57
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,১৬ জুলাই : আজ রথযাত্রা । সেই উপলক্ষে দুর্গাপূজার খুঁটি পুজো হচ্ছিল । সেই সময় এক মুসলিম যুবক সেখানে ঢুকে পুজার সামগ্রী লাথি মেরে ফেলে দিলে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় । ঘটনাটি ঘটেছে বাংলাদেশের নারায়ণগঞ্জ শহরের একটি দুর্গাপূজা কমিটিতে । অভিযুক্তের নাম ইয়ামিন নাবিল(২৬) । সে বন্দর উপজেলার হাফেজীবাগ এলাকার প্রয়াত নূর মহম্মদের ছেলে। এই ন্যাক্কারজনক ঘটনার পর বিষয়টি লঘু করে দেখানোর জন্য ওই চরমপন্থীর পরিবার তাকে পাগল প্রমান করার চেষ্টা শুরু করে দিয়েছে । 

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে নারায়ণগঞ্জ শহরের সদর মডেল থানার অদূরে নয়ামাটির শ্রী শ্রী দরিদ্র ভাণ্ডার কালী মন্দিরে এ ঘটনা ঘটে । মন্দিরের পুরোহিত কমল চক্রবর্তী বলেন,আজ  দুপুরে দুর্গাপূজার খুঁটি পুজো চলছিল । ক্লাবঘরে পূজার আয়োজন করা হয়েছিল । সেই সময় সময় ওই যুবক মন্দিরে ঢুকে পূজার জন্য সাজানো সামগ্রী লাথি মেরে ফেলে দেয় । এমনকি মন্দিরের লোকজনকেও লাথি মারে । পরে উপস্থিত লোকজন তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় । তিনি বলেন,’আমরা নারায়ণগঞ্জে দীর্ঘদিন ধরে হিন্দু-মুসলিম একসঙ্গে বসবাস করছি। কখনো এমন ঘটনা ঘটেনি। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই ।’

অভিযুক্তের দাদা অমিত হাসানের দাবি, তার ভাই দীর্ঘদিন যাবৎ ‘সিজোফ্রেনিয়া’ নামে মানসিক রোগে আক্রান্ত। তার চিকিৎসা চলছে। আজ সকালে পরিবারের অগোচরে বাসা থেকে বেরিয়ে যায়। খোঁজাখুঁজির এক পর্যায়ে লোকমুখে শুনি, তাকে নাকি থানায় নিয়ে যাওয়া হয়েছে। পরে থানায় এসে এসব জানতে পারি। ও কোনো স্বাভাবিক অবস্থা থেকে এসব করেনি ।’

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন ও অপরাধ) তারেক আল মেহেদী বলেন, “আটক যুবক মন্দিরে প্রবেশ করে হিন্দু সম্প্রদায়ের পূজার স্বাভাবিক কাজে বিঘ্ন সৃষ্টি করে এবং পূজার আনুষঙ্গিক সরঞ্জামা- ফুল, ফল লাথি মেরে ফেলে দেয়। তাৎক্ষণিক পূজা কমিটির লোকজন তাকে আটক এবং মারধর করেন।”তিনি বলে, শরীরে জখম অবস্থায় তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। বর্তমানে সে থানা হেফাজতে আছে। আটক ব্যক্তির বিষয়ে অনুসন্ধান কার্যক্রম অব্যাহত আছে বলে জানান তিনি।।

Tags: BangladeshNarayanganj
Previous Post

ভারতের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র, দেশের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নথি ফাঁস করে দিয়েছে কুখ্যাত র‍্যানসমওয়্যার গ্রুপ ‘ওয়ার্ল্ড লিকস’ 

Next Post

কংগ্রেস শাসিত তেলেঙ্গানার স্কুলে হিন্দু পড়ুয়াকে “কালিমা ও সূরা ফাতিহা”র মত ইসলামি পাঠকে মুখস্থের হোমওয়ার্ক,  বিক্ষোভের পর শিক্ষিকাকে বহিষ্কার

Next Post
কংগ্রেস শাসিত তেলেঙ্গানার স্কুলে হিন্দু পড়ুয়াকে “কালিমা ও সূরা ফাতিহা”র মত ইসলামি পাঠকে মুখস্থের হোমওয়ার্ক,  বিক্ষোভের পর শিক্ষিকাকে বহিষ্কার

কংগ্রেস শাসিত তেলেঙ্গানার স্কুলে হিন্দু পড়ুয়াকে "কালিমা ও সূরা ফাতিহা"র মত ইসলামি পাঠকে মুখস্থের হোমওয়ার্ক,  বিক্ষোভের পর শিক্ষিকাকে বহিষ্কার

No Result
View All Result

Recent Posts

  • ব্যাংক অফ আমেরিকার ভাইস প্রেসিডেন্ট এরিন পিয়াসেন্টিকে নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে প্রকাশ্য রাস্তায় কুপিয়ে খুন, পুলিশের গুলিতে হামলাকারী মহিলার মৃত্যু 
  • সালারের আখতার আলির মলদ্বার থেকে ৮ ইঞ্চি মোটাসোটা কাঠের বাঁট বের করে প্রাণ বাঁচালেন কাটোয়া হাসপাতালের শল্য চিকিৎসক ডঃ সুব্রত হালদার 
  • দেশে সম্প্রীতি বজায় রাখতে প্রত্যেক কট্টরপন্থী মুসলিম পণ্ডিতকে বহিষ্কার করছে সিঙ্গাপুর!  চাঞ্চল্যকর দাবি 
  • বাংলাদেশে ফের এক হিন্দুকে নির্মমভাবে খুন
  • মাদ্রাসা তৈরির জন্য শতাব্দী প্রাচীন হিন্দু মন্দির ভেঙে দিল পাকিস্তানের সন্ত্রাসী গোষ্ঠী তেহরিক-ই-লাব্বাইক
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.