এইদিন ওয়েবডেস্ক,কর্ণাটক,১৫ অক্টোবর : স্বামীসহ শ্বশুরবাড়ির অর্থলিপ্সার কারনে অকালে ঝড়ে গেল তিনটি প্রাণ । যৌতুক হয়রানির শিকার হয়ে দুই শিশু সন্তানকে খালে ফেলে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন মা । নিহতরা হলেন বেল্লারি শহরের মিলার পেটির বাসিন্দা ২৯ বছর বয়সী লতিপা সিমরান, ৩ বছর বয়সী মুহাম্মদ আয়ান এবং ২ বছর বয়সী আয়েশা ফাতিমা।
লতিপা সিমরান শিশুদের একটি দড়ির সাথে বেঁধে খালে ফেলে দেন। আজ সকালে লতিপা সিমরানের মৃতদেহ উদ্ধার করা হয়। পরে, কর্ণাটক সীমান্তে নাগালপুরের কাছে দুই শিশুর মৃতদেহ পাওয়া যায়।
এই ঘটনায় তার স্বামী সাদ্দাম হোসেনসহ ছয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বেল্লারির মহিলা থানায় দায়ের করা মামলায় সিমরানের পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন যে, সাদ্দাম হোসেন তাকে যৌতুক আনতে বাধ্য করত, নিয়মিত তার ওপর হামলা চালাত এবং তাকে মানসিক ও শারীরিক নির্যাতন করত ।।

