• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

বসিরহাটে বিজেপি কর্মী রোহিত রায়কে গুলি করার ঘটনায় গ্রেপ্তার জাহিনুর গাজী নামে এক দুষ্কৃতী

Eidin by Eidin
May 7, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
বসিরহাটে বিজেপি কর্মী রোহিত রায়কে গুলি করার ঘটনায় গ্রেপ্তার জাহিনুর গাজী নামে এক দুষ্কৃতী
3
SHARES
49
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,উত্তর ২৪ পরগণা,০৭ মে : উত্তর ২৪ পরগণা জেলার বসিরহাটে বিজেপি কর্মী রোহিত রায়কে গুলি করার ঘটনায় জাহিনুর গাজী নামে এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে পুলিশ । বুধবার রাতে বসিরহাট থানার ময়লাখোলা স্টেশন সংলগ্ন গোডাউন পাড়া এলাকায় এই ঘটনার পর কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন ওই বিজেপি কর্মী । এদিকে আজ বৃহস্পতিবার ধৃত জাহিনুর গাজীকে কার্যত ধাক্কা মারতে মারতে ঘটনাস্থলে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ । পাশাপাশি ধৃতের দেখানো জায়গায় ঝোপঝাড়ের মধ্যে তল্লাশি চালিয়ে   উদ্ধার হয় আগ্নেয়াস্ত্রটি । 

শুভেন্দু অধিকারীর আপ্ত-সহায়ককে গুলি করে খুনের ঘটনায় তোলপাড়ের মাঝেই উত্তর ২৪ পরগনার বসিরহাট স্টেশন সংলগ্ন গোডাউন পাড়ায় গুলিবিদ্ধ হন বিজেপি কর্মী রোহিত রায়৷ ঘটনার সময় তিনি গোডাউন পাড়ায় বন্ধুবান্ধবদের সঙ্গে দলীয় পতাকা লাগাচ্ছিলেন । রোহিত বলেন, ‘আমরা বিজেপির পতাকা লাগাচ্ছিলাম পাড়ায়। ওরা চার-পাঁচজন ছিল। কয়েকজন প্রথমে গুলি করেছিল আমার গায়ে লাগেনি পালিয়ে যাই। পরে ফের এলোপাথাড়ি গুলি চালায়। জাহিনুর, সন্টু, ভোলা, উজ্জ্বলরা দলবল মিলে এসে গুলি চালিয়েছে।’

জানা যায়,রোহিতের হাতে গুলি লাগে। আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়৷ খবর পেয়েই বিজেপি নেতা তন্ময় মণ্ডল এবং বসিরহাট সাংগঠনিক জেলা সভাপতি সুকল্যাণ বৈদ্য তড়িঘড়ি হাসপাতালে গিয়ে রোহিতের সঙ্গে দেখা করেন । পরে তারা রোহিতকে উন্নত চিকিৎসার জন্য কলকাতায় নিয়ে যান । বিজেপির অভিযোগ, অভিযুক্তরা প্রত্যেকেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতী । 

এদিকে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রাতেই অন্যতম অভিযুক্ত জাহিনুর গাজী নামে এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করে পুলিশ । আজ ধৃত দুর্বৃত্তকে ঘটনাস্থলে সঙ্গে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণের পাশাপাশি একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয় । ধৃতের সঙ্গে আরও কারা কারা ছিল, সেই বিষয়ে জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। পুলিশ ইতিমধ্যেই কয়েকজনকে চিহ্নিতও করেছে বলে জানা গেছে ।। 

Tags: BasirhatNorth 24 ParganaShoot Out
Previous Post

বিমানে “চোর চোর” শ্লোগান দেওয়া যাত্রীদের উপর বেজায় চটেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র 

No Result
View All Result

Recent Posts

  • বসিরহাটে বিজেপি কর্মী রোহিত রায়কে গুলি করার ঘটনায় গ্রেপ্তার জাহিনুর গাজী নামে এক দুষ্কৃতী
  • বিমানে “চোর চোর” শ্লোগান দেওয়া যাত্রীদের উপর বেজায় চটেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র 
  • মালদায় বিজেপি সমর্থককে ফোন করে ডেকে নিয়ে গিয়ে কুপিয়ে খুন, পুলিশ জানাল খুনের কারন অরাজনৈতিক 
  • শুভেন্দু অধিকারীর পিএ চন্দ্রনাথ রথ খুনের ঘটনায় উঠে এল একের পর এক চাঞ্চল্যকর তথ্য ; জড়াল বর্ধমানের নাম 
  • রায়গঞ্জে ১৭ বছরের হিন্দু ছাত্রীকে লাভ জিহাদের শিকার বানালো কলেজ শিক্ষক ৪২ বছরের মহম্মদ রবিউল ইসলাম 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.