• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

ঝাড়খণ্ডে আদিবাসী কিশোরীকে আটকে রেখে লাগাতার ধর্ষণের অভিযোগ ইরশাদ খান নামে এক ব্যক্তির বিরুদ্ধে

Eidin by Eidin
September 19, 2022
in দেশ
ঝাড়খণ্ডে আদিবাসী কিশোরীকে আটকে রেখে লাগাতার ধর্ষণের অভিযোগ ইরশাদ খান নামে এক ব্যক্তির বিরুদ্ধে
6
SHARES
84
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,গাড়োয়া,১৯ সেপ্টেম্বর : ফের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠল ঝাড়খণ্ডে । এবারে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে প্রায় তিন দিন ধরে একটি ঘরে আটকে রেখে বন্দুকের ভয় দেখিয়ে লাগাতার ধর্ষণের অভিযোগ উঠল এক প্রতিবেশী মুসলিম যুবকের বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডে গাড়োয়া জেলার (Garhwa District) বারদিহা এলাকার । এমনকি ঘটনার কথা কোথাও প্রকাশ করলে মেয়েটিকে ও তার পরিবারকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ । শেষে রবিবার নির্যাতিতার বক্তব্যের বিরুদ্ধে ইরশাদ খানের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রজু করেছে । পুলিশ জানিয়েছে,অভিযুক্তের সন্ধান চলছে ৷
নির্যাতিতা কিশোরী পুলিশের কাছে অভিযোগে জানিয়েছে,গত ৬ সেপ্টেম্বর সে যখন ফাঁকা রাস্তা দিয়ে যাচ্ছিল সেই সময় ইরশাদ ও তার এক সহযোগী বাইকে চড়ে সেখানে আসে । তার মুখে এক টুকরো কাপড় চেপে ধরে । একটা গন্ধ তার নাকে লাগতেই সে অজ্ঞান হয়ে যায় । জ্ঞান ফিরলে সে দেখে একটা ঘরের মধ্যে তাকে তালা দিয়ে রাখা হয়েছে । এরপর ইরশাদ বন্দুক দেখিয়ে তাকে ও তার পরিবারকে প্রাণে মেরে ফেলার ভয় দেখিয়ে কয়েক দফা ধর্ষণ করে। প্রতিবাদ করলে মারধরও করে ।
কিশোরী জানিয়েছে,দু’দিন ওই ঘরে আটকে রাখার পর গত ৯ তারিখে ইরশাদ জানায় তার মায়ের সাথে কথা হয়েছে,তার সঙ্গীসাথীরা তাকে নামিয়ে দিয়ে আসবে । সেই সঙ্গে সে সতর্ক করে দেয় ঘটনার কথা কাউকে বললে তাকে ও তার মাকে প্রাণে মেরে ফেলবে । এরপর ইরশাদের লোকজন তাকে একটি লাল গাড়িতে করে বাকইয়া-মাঝিয়ান সীমান্তে নামিয়ে দেয় । ওই ব্যক্তিদের কাছেও আগ্নেয়াস্ত্র ছিল বলে জানিয়েছে নির্যাতিতা কিশোরী।
জানা গেছে,কিশোরীকে পৌঁছে দেওয়ার আগেই তার মা’কে ফোন করে সেখানে অপেক্ষা করতে বলেছিল । ইরশাদের লোকজন মেয়েকে নামিয়ে দিয়ে গেলে তাকে বাপের বাড়ি নিয়ে যান ওই মহিলা । কিন্তু দুষ্কৃতীদের হাতে আগ্নেয়াস্ত্র এবং ধর্ষকের হুমকির ভয়ে মা ও মেয়ে দু’জনেই ভয়ে থানায় অভিযোগ দায়ের করেনি । শেষে পরিবারের বাকি লোকজন সাহস দিলে রবিবার থানায় অভিযোগ দায়ের করা হয় ।।

Previous Post

হুগলীর হরিপালে পরিমল একাডেমী’তে আয়োজিত হল পত্রিকার মোড়ক উন্মোচন অনুষ্ঠান

Next Post

মাদ্রাসা এবং আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় বোমা দিয়ে উড়িয়ে দেওয়া উচিত- বিতর্কিত মন্তব্য নরসিংহানন্দ সরস্বতীর

Next Post
মাদ্রাসা এবং আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় বোমা দিয়ে উড়িয়ে দেওয়া উচিত- বিতর্কিত মন্তব্য নরসিংহানন্দ সরস্বতীর

মাদ্রাসা এবং আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় বোমা দিয়ে উড়িয়ে দেওয়া উচিত- বিতর্কিত মন্তব্য নরসিংহানন্দ সরস্বতীর

No Result
View All Result

Recent Posts

  • বিরাট কোহলি, রোহিত শর্মাকে ধাক্কা দিল বিসিসিআই ; দু’জনকেই নামিয়ে দেওয়া হল “বি গ্রেডে”  
  • পাকিস্তানের সব দাবি প্রত্যাখ্যান করেছে আইসিসি 
  • রাম মন্দিরে হামলার ষড়যন্ত্রকারী সন্ত্রাসী আব্দুল রেহমানকে জেলের মধ্যে কুপিয়ে খুন করল তার এক সহবন্দী 
  • গরুর মাংস বিক্রির দায়ে দোষী সাব্যস্ত পিতা-পুত্র মেহবুব এবং ফারহানকে ১০ বছর করে কারাদণ্ড দিল গুজরাটের আদালত
  • সুপ্রিম কোর্টে মমতা ব্যানার্জির দায়ের করা মামলার “আসল সারমর্ম” সামনে আনলেন আইনজীবী তরুনজ্যোতি তিওয়ারি
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.