• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

মঙ্গলবার রাতে মালদা টাউন স্টেশনে এসে পৌঁছলো ১১ মহিলা ও ৩ শিশুসহ ৩১জন অবৈধ বাংলাদেশী নাগরিকদের দল  

Eidin by Eidin
September 2, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
মঙ্গলবার রাতে মালদা টাউন স্টেশনে এসে পৌঁছলো ১১ মহিলা ও ৩ শিশুসহ ৩১জন অবৈধ বাংলাদেশী নাগরিকদের দল  
3
SHARES
48
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,মালদা,০২ সেপ্টেম্বর : অবশেষে ৩১জন অবৈধ বাংলাদেশী নাগরিককে মালদায় আনা হল । রবিবার রাতে কর্ণাটকের বেঙ্গালুরুর বিশ্বেশ্বরায় টার্মিনাল থেকে বেঙ্গালুরু এক্সপ্রেস ট্রেনে ওই দলটিকে কড়া পুলিশ পাহাড়ায় আনা হয় । মঙ্গলবার রাতে ট্রেনটি মালদা টাউন স্টেশনে এসে পৌঁছয় ৷ অবৈধ বাংলাদেশী নাগরিকদের ওই দলটিতে রয়েছে ১১ জন মহিলা, তিনজন শিশু এবং ১৭ জন পুরুষ। তারা বাংলাদেশের রাজধানী ঢাকা রাজশায়ীর বাসিন্দা বলে জানা গেছে । 

বেঙ্গালুরুর ১০টি থানা এলাকাতে ছড়িয়ে ছিটিয়ে দীর্ঘদিন ধরে বসবাস করছিল বাংলাদেশিদের ওই দলটি৷ তারা বিভিন্ন বেসরকারি সংস্থায় কাজকর্ম জুটিয়ে রীতিমতো সংসার ফেঁদে বসেছিল । সাম্প্রতিক সময়ে শহরে বসবাসরত অবৈধ বাংলাদেশিদের শনাক্ত, আটক এবং নির্বাসন নিশ্চিত করতে ‘অপারেশন মুক্তা’ পরিচালনা করছে বেঙ্গালুরু পুলিশ। আর ওই অভিযানেই ধরা পড়ে ৩১ জন অবৈধ বাংলাদেশী নাগরিক । 

জানা গেছে,আপাতত তাদের মালদা হোল্ডিং সেন্টারে রাখা হয়েছে । বিএসএফের মাধ্যমে তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে । যদিও কতদিন আগে, কোন সীমান্ত পেরিয়ে এবং  কিভাবে ভারতে ঢুকেছিল ধৃতরা তা স্পষ্ট নয়। এতে কোনো মানব পাচার চক্রের হাত আছে কিনা খতিয়ে  দেখছে পুলিশ।।

Author : Eidin Desk.

Tags: Bangladeshi infiltratorDistrict NewsMaldaWestbengal
Previous Post

“ব্রাজিল লেজেন্ডস” বনাম “ইন্ডিয়া অল স্টারস” ম্যাচ ২৩ তারিখ পর্যন্ত স্থগিত করা হয়েছে 

No Result
View All Result

Recent Posts

  • মঙ্গলবার রাতে মালদা টাউন স্টেশনে এসে পৌঁছলো ১১ মহিলা ও ৩ শিশুসহ ৩১জন অবৈধ বাংলাদেশী নাগরিকদের দল  
  • “ব্রাজিল লেজেন্ডস” বনাম “ইন্ডিয়া অল স্টারস” ম্যাচ ২৩ তারিখ পর্যন্ত স্থগিত করা হয়েছে 
  • “দুর্যোগের সময় আমি শুধু “ওম নমঃ শিবায়” জপ ও “হনুমান চালিসা” পাঠ করেছি…এটা আমাদের পুনর্জন্ম” : বললেন নেপালের বন্যায় বেঁচে যাওয়া গৃহবধূ 
  • ফিলিস্তিনি সন্ত্রাসী গোষ্ঠী হামাসের নিরাপত্তা প্রধানকে জীবিত ধরেছে ইসরায়েলি বাহিনী  
  • নারায়ণীয়ং দশক ১৯ – প্রচেতৃণাং চরিতম্
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.