• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

বাইক আরোহী দম্পতিকে পিষে দিয়ে পালালো মালবাহী গাড়ির চালক, পুলিশকে ঘিরে বিক্ষোভ

Eidin by Eidin
June 6, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
বাইক আরোহী দম্পতিকে পিষে দিয়ে পালালো মালবাহী গাড়ির চালক, পুলিশকে ঘিরে বিক্ষোভ
4
SHARES
53
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,০৬ জুন : বাইক আরোহী দম্পতিকে পিষে দিয়ে পালালো মালবাহী গাড়ির চালক । যার জেরে তুমুল বিক্ষোভের মুখে পড়তে হল পুলিশকে । আজ শনিবার বিকালে দুর্ঘটনাটি ঘটেছে মেমারি- তারকেশ্বর রাজ্য সড়কে পূর্ব বর্ধমানের জামালপুর থানার সারাংপুর  বটতলা এলাকায়। নিহত দম্পতি হলেন শেখ আব্দুল জব্বার (৫৪) এবং হাসিনা বেগম শেখ (৪২) । পুলিশ ঘাতক গাড়ির হদিশ করতে পারলেও এখনো ফেরার চালক । পুলিশ চালকের সন্ধান চালাচ্ছে । 

জানা গেছে,এদিন স্ত্রীকে বাইকের পিছনে বসিয়ে বাইক চালিয়ে গন্তব্যের উদ্দেশ্যে যাচ্ছিলেন শেখ আব্দুল জব্বার । তিনি মেমারি- তারকেশ্বর রাজ্য সড়ক ধরে যাওয়ার সময় সারাংপুর  বটতলা এলাকায় আসতেই একটি মালবাহী চারচাকা গাড়ির সঙ্গে তার বাইকের মুখোমুখি সংঘর্ষ হয় । গাড়ির চাকায় পিষ্ট হন দম্পতি । দম্পতির রক্তাত দেহ বেশ কিছু সময় ধরে সড়ক পথের উপরে পড়ে থাকে। এদিকে গাড়ি নিয়ে চম্পট দেয় চালক । খবর পেয়ে  ঘটনাস্থলে পুলিশ এলে বিলম্বের কারনে তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করে স্থানীয় বাসিন্দারা । পুলিশ মৃতদেহ দুটি জামালপুর থানা বা জামালপুর হাসপাতালে নিয়ে না গিয়ে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাতে চাইলে স্থানীয়দের সঙ্গে বিরোধ বাধে । এনিয়ে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় । পরে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে অতিরিক্ত পুলিশ বাহিনী দুর্ঘটনাস্থলে  পৌছে পরিস্থিতি সামল দেয় । আগামী কাল মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানো হবে ।। 

Tags: BurdwanWestbengal
Previous Post

গ্রাহক পরিষেবা কেন্দ্রে বারবার হয়রানির প্রতিবাদ করায় বধূর স্বামীকে বেধরক মারধরের অভিযোগ উঠল কাটোয়া থানার এক সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে 

Next Post

সূর্য যাদব হত্যা মামলার  গাজিয়াবাদের একটি অস্বীকৃত মাদ্রাসা সিল করে দিয়েছে প্রশাসন

Next Post
সূর্য যাদব হত্যা মামলার  গাজিয়াবাদের একটি অস্বীকৃত মাদ্রাসা সিল করে দিয়েছে প্রশাসন

সূর্য যাদব হত্যা মামলার  গাজিয়াবাদের একটি অস্বীকৃত মাদ্রাসা সিল করে দিয়েছে প্রশাসন

No Result
View All Result

Recent Posts

  • নাইজারে ঈদের উৎসব শেষে ফেরার পথে সাহারা মরুভূমিতে ট্রাক বিকল; জলের অভাবে ৪৯ জনের মৃত্যু 
  • সূর্য যাদব হত্যা মামলার  গাজিয়াবাদের একটি অস্বীকৃত মাদ্রাসা সিল করে দিয়েছে প্রশাসন
  • বাইক আরোহী দম্পতিকে পিষে দিয়ে পালালো মালবাহী গাড়ির চালক, পুলিশকে ঘিরে বিক্ষোভ
  • গ্রাহক পরিষেবা কেন্দ্রে বারবার হয়রানির প্রতিবাদ করায় বধূর স্বামীকে বেধরক মারধরের অভিযোগ উঠল কাটোয়া থানার এক সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে 
  • ‘সই জাল’ মামলায় ভবানী ভবনে সিআইডির জেরার মুখে পড়তেই হচ্ছে অভিষেক ব্যানার্জিকে 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.