• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

ব্রেন টিউমারে আক্রান্ত ভাতারের মেধাবী পড়ুয়া, সাহায্যের জন্য সোশ্যাল মিডিয়ায় দ্বারস্থ বিজেপি নেতা 

Eidin by Eidin
June 3, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
ব্রেন টিউমারে আক্রান্ত ভাতারের মেধাবী পড়ুয়া, সাহায্যের জন্য সোশ্যাল মিডিয়ায় দ্বারস্থ বিজেপি নেতা 
4
SHARES
50
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),০৩ জুন : ব্রেন টিউমার নিয়েই এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অভূতপূর্ব সাফল্য পেয়েছে পূর্ব বর্ধমান জেলার ভাতাড় থানার বড়বেলুন গ্রামের বাসিন্দা জয় দাস(১৮) । কিন্তু তার শরীরে বাসা বেধে থাকা মারন রোগ শুধু তার উচ্চ শিক্ষাই নয়,জীবনকেও ফেলে দিয়েছে গভীর অনিশ্চয়তার মুখে । এদিকে অভাবের সংসারে ছেলের কিভাবে চিকিৎসা করাবেন সেটাই ভেবে কুলকিনারা পাচ্ছেন না পেশায় রাজমিস্ত্রি বাবা ভোলা দাস । খবর পেয়ে পরিবারটির পাশে দাঁড়িয়েছে বিজেপি নেতৃত্ব । গতকাল মঙ্গলবার, জয় দাসের বাড়িতে দিয়ে তাদের পাশে থাকার আশ্বাস দিয়ে এসেছেন স্থানীয় বিজেপি নেতা রাজকুমার হাজরা । পাশাপাশি ওই মেধাবী পড়ুয়া ও তার পরিবারের সাথে বসে একটি ভিডিও বার্তায় সকলকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য তিনি আবেদন জানিয়েছেন । 

জানা গেছে, বড়বেলুন গ্রামের কলাই ডাঙ্গা দাস পাড়ায় বাড়ি জয় দাসের । বাবা ভোলা দাস রাজমিস্ত্রির কাজ করেন । মা পুতুল দাস গৃহবধূ । দুই ভাইয়ের মধ্যে বড় জয় । দু’ভাইই বড়বেলুন উচ্চ বিদ্যালয়ের পড়ুয়া । ভাই দীপ দাস নবম শ্রেণীর ছাত্র । রাজমিস্ত্রির কাজের উপার্জন থেকে অতিকষ্টে চার জনের সংসারের অন্নসংস্থান ও দুই ছেলের পড়াশোনার খরচ জোটান বাবা ভোলা দাস । 

জানা গেছে,জয়কে ছোট থেকেই মেধাবী ছাত্র হিসাবে চেনে এলাকার বাসিন্দারা । মাধ্যমিকে সফলভাবে উত্তীর্ণ হয়েছিল । এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল জয়। ষ্টার পেয়ে উত্তীর্ণ হয়েছে। কিন্তু উচ্চ শিক্ষার অঙ্গনে প্রবেশের আগেই তার শরীরে ধরা পড়েছে মারণ রোগ ।  

জয়ের মা পুতুলদেবী জানান,গত বছরের বৈশাখ মাসে তার ছেলের বমি ও মাথা ঘোরার উপসর্গ ধরা পড়ে । একদিন হঠাৎ তার ছেলে বসে থাকতে থাকতে  হঠাৎ একদিকে কাতিয়ে যায়, হাত পা বেঁকে যায়, মুখ দিয়ে লালা বের হতে থাকে এবং চোখ কপালে উঠে   অজ্ঞান হয়ে পড়ে যায় । বেশ কিছুক্ষণ অচৈতন্য অবস্থায় ছিল । মাথায় জল ঢেলে ঢেলে ছেলের সম্বিৎ ফিরে আসেনি । স্থানীয় এক চিকিৎসককে দেখানো হলে তিনি ওষুধ দিলে ছেলে কিছুটা সুস্থ হয় । কিন্তু মূল উপসর্গ থেকেই যায় । 

জানা গেছে,উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে থেকেই জয়ের বমি,মাথা ঘোরা ও অজ্ঞান হওয়ার উপসর্গ আস্তে আস্তে বাড়ছিল । অবশেষে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে কর্মরত এবং বড়বেলুন গ্রামের বাসিন্দা মনোরোগ বিশেষজ্ঞ ডঃ দেবশঙ্কর মুখার্জির কাছে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হয় জয়কে । তিনি প্রথমে জয়ের সিটি স্ক্যান ও ইইজি করানোর পর তাকে কাউন্সেলিং-এর জন্য পাঠান । তারপরেও ওই পড়ুয়ার উপসর্গ না কমলে এমআরআই করানোর পরামর্শ দেন ডঃ দেবশঙ্কর মুখার্জি । অবশেষে মাস দুয়েক আগে বারাসাতের মধ্যমগ্রামে একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে এম আর আই করানো হলে তার ব্রেন টিউমার ধরা পড়ে । 

এদিকে ছেলের ব্রেন টিউমার ধরা পড়ার পর ভেলোরের একটি হাসপাতালের সঙ্গে যোগাযোগ করেন বাবা ভোলা দাস । আগামী ২৩ জুন জয়কে ভেলোরের হাসপাতালে দেখানোর দিন ঠিক হয়েছে বলে পরিবার সূত্রে জানা গেছে ।  কিন্তু নুন আনতে পান্তা ফুরানো সংসারে কিভাবে ছেলের চিকিৎসা চালাবেন এটাই ভেবে পাচ্ছেন না তিনি । যদিও বিজেপি নেতা রাজকুমার হাজরা পরিবারটিকে আশ্বাস দিয়েছেন যে এই বিষয়ে তিনি দলীয় বিধায়ক সৌমেন কার্ফার সঙ্গে কথা বলবেন ।।

Tags: bhatarBurdwanWestbengal
Previous Post

সম্পদ অর্জন,জ্ঞান সঞ্চয় এবং আহার করার সময় যে ব্যক্তি লজ্জা ত্যাগ করতে পারে, সে জীবনে সর্বদা সুখী হয়  : আচার্য চানক্য

Next Post

ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়ে “হেরো” মমতার কথায় গুরুত্ব দিতে নারাজ বাংলাদেশ 

Next Post
ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়ে “হেরো” মমতার কথায় গুরুত্ব দিতে নারাজ বাংলাদেশ 

ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়ে "হেরো" মমতার কথায় গুরুত্ব দিতে নারাজ বাংলাদেশ 

No Result
View All Result

Recent Posts

  • ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়ে “হেরো” মমতার কথায় গুরুত্ব দিতে নারাজ বাংলাদেশ 
  • ব্রেন টিউমারে আক্রান্ত ভাতারের মেধাবী পড়ুয়া, সাহায্যের জন্য সোশ্যাল মিডিয়ায় দ্বারস্থ বিজেপি নেতা 
  • সম্পদ অর্জন,জ্ঞান সঞ্চয় এবং আহার করার সময় যে ব্যক্তি লজ্জা ত্যাগ করতে পারে, সে জীবনে সর্বদা সুখী হয়  : আচার্য চানক্য
  • কেশম দ্বীপে ইরানের সামরিক স্থল নিয়ন্ত্রণ কেন্দ্র সম্পূর্ণরূপে ধ্বংস করে দিল আমেরিকা, পালটা কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের হামলা; ভয়াবহ আকার ধারন করল মধ্যপ্রাচ্যের যুদ্ধ
  • বঙ্গে বন্দে মাতরম বাধ্যতামূলক করার তীব্র বিরোধিতা করল মুসলিম ল’বোর্ড ; আদেশ প্রত্যাহারের দাবি 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.