এইদিন স্পোর্টস নিউজ,২৮ নভেম্বর : নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ভারতের দুর্বল ফিল্ডিং নিয়ে হতাশা প্রকাশ করেছেন প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাস্কার, কারণ স্লিপ সেকশনে কেএল রাহুল আরও একটি ক্যাচ ফেলে দিয়েছেন।
প্রথম দিনের খেলার একটি ভিডিওতে ধারাভাষ্য দেওয়ার সময় গাভাস্কার প্রচণ্ড অসন্তুষ্ট হয়ে হাত তোলেন এবং হতাশায় টেবিলে ঘুষি মারেন। এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
ম্যাচের ৯৬তম ওভারে ভারতীয় পেসার আকাশ দীপের বলে নিউজিল্যান্ডের ব্যাটসম্যান নাথান স্মিথ (এবং টম ব্লান্ডেল)-এর ব্যাটের কানায় লাগে এবং দ্বিতীয় স্লিপে দাঁড়িয়ে ছিলেন কেএল রাহুল । তাঁর থেকে কিছুটা সামনেই মাটিতে পড়ে বলটি ।
সহ-ধারাভাষ্যকার সাইমন ডুল যেইমাত্র বললেন বলটি আবারও ফিল্ডারের হাত ফসকে গেছে, গাভাস্কার হতাশায় হাত তুলে টেবিলে ঘুষি মারেন।
গাভাস্কার বারবার বলেছেন যে ভারতের স্লিপ ফিল্ডারদের ব্যাটসম্যানের আরও কাছে দাঁড়ানো উচিত। তবে, খেলোয়াড়দের এই নির্দেশ অমান্য করায় তিনি ক্ষুব্ধ। তিনি বলেন, আমি আগেও বলছিলাম যে ফিল্ডারদের ব্যাটসম্যানের কাছাকাছি দাঁড়ানো উচিত। গতকাল সন্ধ্যা থেকে আমি এটাই বলে আসছি, কিন্তু খেলোয়াড়রা জানিয়েছে যে তারা তা মানছে না।
ভারতীয় ফিল্ডারদের অনেক ক্যাচ ফেলার সুবাদে নিউজিল্যান্ড প্রথম ইনিংসে ৩৫৬ রানের একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ স্কোর গড়তে সক্ষম হয়। জবাবে, দ্বিতীয় দিন শেষে ভারত ১১৬ রানে ৬টি উইকেট হারায়।।

