এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,২৮ নভেম্বর : নিজের ধর্ম ও পরিবারকে অস্বীকার করে মুসলিম প্রেমিকের হাত ধরে পালিয়ে ভয়ঙ্কর পরিনতির মুখে পড়লেন বাংলাদেশের এক হিন্দু নারী । বগুড়া জেলার নিতু রানীর প্রেমিক তাকে ঢাকার সাভার নিষিদ্ধ পল্লীতে বিক্রি করে দেয় । বিষয়টি জানতে পেরে মহিলাকে উদ্ধার করতে তৎপর হয় “বাংলাদেশ সনাতন কল্যাণ ফাউন্ডেশন” । শেষ পর্যন্ত সাভার দুই থানার পুলিশ ও ঢাকা রেঞ্জের ডিআই জি-এর সহযোগিতায় মহিলাকে উদ্ধার সাভারের নিষিদ্ধ পল্লী থেকে উদ্ধার করা সম্ভব হয়। শেষ পর্যন্ত মহিলার ঠাঁই হল বাপের বাড়িতে ।
জানা গেছে,বগুড়া জেলার নিতু রানী কলেজে পড়াশোনা করার সময় এক মুসলিম সহপাঠীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। মহিলা হোস্টেলে থাকতেন । সেই কারনে তার পরিবার মেয়ের এই সম্পর্কের বিষয়ে অন্ধকারে ছিল । নিতু রানী ধর্মান্তরিত হয়ে প্রেমিককে ইসলামি রীতিতে বিয়েও করে । কিন্তু শ্বশুরবাড়িতে যাওয়ার কিছুদিন পরেই শুরু হয় শ্বশুর, শাশুড়ী, ননদ ও দেওরের অত্যাচার । এরপর একদিন নিতু রানীকে ঢাকার সাভার নিষিদ্ধ পল্লীতে বিক্রি করে দেয় ।
জানা গেছে, “বাংলাদেশ সনাতন কল্যাণ ফাউন্ডেশন” উদ্ধার করার পর ওই মহিলা গল্প ফাঁদেন যে,তার প্রেমিক বিষপান করে আত্মহত্যা করার কথা বলে তার সঙ্গে সহবাসে বাধ্য করেছিল। সেই অশ্লীল ভিডিও ভাইরাল করার ভয় দেখিয়ে তাকে ব্লাকমেলিং করত তার স্বামী । যেকারণে তিনি বাধ্য হয়ে ধর্মান্তরিত হয়ে তাকে বিয়ে করেন । তিনি নাকি চক্ষুলজ্জায় বিষয়টি গোপন করে যান । যদিও স্বামীর উপর সমস্ত দায় চাপিয়ে দিলেও মহিলার মানসিকতা নিয়ে প্রশ্ন উঠছে ।।
