• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

সদ্য মাতৃবিয়োগ হওয়া আরএসএস-এর বরিষ্ঠ কার্যকর্তাকে সমবেদনাপত্র পাঠিয়ে শ্রীমদভগবদগীতার শ্রীকৃষ্ণের বাণী স্মরণ করালেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ, বাড়িতে গিয়ে ছবিতে শ্রদ্ধা জানালেন শুভেন্দু অধিকারী

Eidin by Eidin
November 26, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
সদ্য মাতৃবিয়োগ হওয়া আরএসএস-এর বরিষ্ঠ কার্যকর্তাকে সমবেদনাপত্র পাঠিয়ে শ্রীমদভগবদগীতার শ্রীকৃষ্ণের বাণী স্মরণ করালেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ, বাড়িতে গিয়ে ছবিতে শ্রদ্ধা জানালেন শুভেন্দু অধিকারী
3
SHARES
49
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

প্রদীপ চট্টোপাধ্যায় বর্ধমান ২৬ নভেম্বর : পূর্ব বর্ধমানের জামালপুরের পাঁচড়া গ্রামের বাসিন্দা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বরিষ্ঠ কার্যকর্তা তথা পশ্চিমবঙ্গ বিজেপির প্রাক্তন সাধারণ সম্পাদক সুব্রত চট্টোপাধ্যায়ের সদ্য মাতৃবিয়োগ হয়েছে । জানতে পেরে সতীর্থ সুব্রত বাবুকে সমবেদনা পত্র পাঠালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । চিঠিতে স্মরণ করিয়ে দিলেন ‘শ্রীমদ্ভগবদ্গীতা’য় ভগবান শ্রীকৃষ্ণের বাণী । গত ১৮ নভেম্বর তারিখে লেখা স্বরাষ্ট্রমন্ত্রীর চিঠিটি বুধবার সুব্রতবাবুর বাড়িতে এসে পৌঁছয় । আর ওইদিন রাতেই বাড়িতে গিয়ে সমবেদনা জানিয়ে আসেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী । তিনি সুব্রতবাবুর মা নমিতা দেবীর ছবিতে ফুলের মালা পরিয়ে শ্রদ্ধা জানান ।


আরএসএস  কার্যকর্তা সুব্রত চট্টোপাধ্যায়ের মা নমিতা দেবী গত ১৭ নভেম্বর প্রয়াত হন।ওই দিন থেকেই তাঁকে সমবেদনা জানাতে তাঁর পাঁচড়া গ্রামের বাড়িতে কেন্দ্রীয় ও বঙ্গ বিজেপির তাবড়  নেতারা !মন্ত্রী ও সাংসদদের আসা যাওয়া শুরু হয়। আসেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের অন্য অনেক কার্যকর্ত।এদিন উত্তরবঙ্গেরর কোচবিহারের কর্মসূচী সেরে  রাত ৮ টা ১০ নিনিট নাগাদ বিশাল কনভয় নিয়ে  মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জামালপুরের পাঁচড়া গ্রামে পৌছান। তিনি সুব্রত বাবুর বাড়িতে গিয়ে সুব্রত বাবুকে পাশে নিয়ে তাঁর প্রয়াত মাকে শ্রদ্ধা জানান। এরপর প্রায় আধ ঘন্টা সময় ধরে তিনি সুব্রতবাবু ও তাঁর পরিবার সদস্যদের সঙ্গে কথা  বলেন। সেই সময় সেখানে জেলাশাসক শ্বেতা আগরওয়াল  এবং জেলার পুলিশ সুপার এম.এস পুষ্প  ছাড়াও জেলার কয়েকজন বিধায়কও উপস্থিত ছিলেন।


এই বিষয়ে শুভেন্দু অধিকারী জানান,রাজ্য বিজেপির প্রাক্তন সাধারণ সম্পাদক (সংগঠন) সম্মানীয় শ্রী সুব্রত চট্টোপাধ্যায় মহোদয়ের কয়েকদিন আগে মাতৃবিয়োগ হয়েছে। আজ সুব্রতবাবুর বর্ধমানের বাসভবনে উপস্থিত হয়ে ওনার মাতৃদেবীর প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করলাম। এই শোকের মুহূর্তে সুব্রতবাবু ও তাঁর পরিবারের সকল সদস্যের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাই। পরম করুণাময় ঈশ্বরের কাছে ওনার মাতৃদেবীর বিদেহী আত্মার চিরশান্তি প্রার্থনা করি।’


অন্যদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাঁর পাঠানো সমবেদনা পত্রে লিখেছেন,”সুব্রত চট্টোপাধ্যায় জি আপনার মাতা শ্রীমতী নমিতা চট্টোপাধ্যায়ের প্রয়াণের দুঃখজনক সংবাদ আমি পেয়েছি। এই সংবাদ শুনে আমি অত্যন্ত মর্মাহত ও শোকাহত। মায়ের চলে যাওয়ার ফলে জীবনে যে শূন্যতার সৃষ্টি হয়,তা কোনও ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। আপনার পরিবারের এই গভীর দুঃখের মুহূর্তে আমি আন্তরিক সমবেদনা ও শোকজ্ঞাপন করছি।দুঃখ, শোক ও যন্ত্রণার মুহূর্তে আমরা ভারতবাসী গন পূজনীয় শাস্ত্র থেকে সাহস ও শক্তি লাভ করি। ’শ্রীমদ্ভগবদ্গীতায়’ ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন,যাঁর জন্ম হয়েছে, তাঁর মৃত্যু অবশ্যম্ভাবী এবং যাঁর মৃত্যু হয়েছে, তাঁর পুনর্জন্মও নিশ্চিত। তাই জন্ম ও মৃত্যু প্রকৃতির এক অবশ্যম্ভাবী নিয়ম,যা কোনওভাবেই এড়ানো সম্ভব নয় ।”


তবে এটা লক্ষ্যনীয় যে,বিজেপি অথবা আরএসএস কার্যকর্তাদের দায়েবিপদে খোঁজ নিতে দেখা গেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে । এর আগে গত ২৮ অক্টোবর রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের  মধ্যবঙ্গের প্রান্ত প্রচারক শ্রীকৃষ্ণ মণ্ডলের মায়ের প্রয়াণেও সমবেদনা জানাতে তাঁর বাড়িতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেদিন পূর্ব বর্ধমানের পালসিট গ্রামে শ্রীকৃষ্ণ মণ্ডলের বাড়িতে প্রায় ১ ঘণ্টা ১৫ মিনিট সময় কাটান তিনি। সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ সেখানে পৌঁছে রাত ৮টা ৪৫ মিনিট নাগাদ তিনি কলকাতার উদ্দেশে রওনা দিয়েছিলেন। সংঘের কার্যকর্তাদের  পারিবারিক শোকের দিনে পাশে থাকথে  মুখ্যমন্ত্রীর এই প্রকার  জেলা  সফর রাজনৈতিক ও সাংগঠনিক ক্ষত্রে বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে  রাজনৈতিক মহল।।

Previous Post

ভাইরাল রিলের জন্য এক ইনফ্লুয়েন্সারকে মানহানির নোটিশ পাঠালেন শাহরুখ খান; সোশ্যাল মিডিয়ার পোস্টটিকে ‘ক্ষতিকর, বিভ্রান্তিকর ও মানহানিকর’ আখ্যা দিয়েছেন তিনি 

No Result
View All Result

Recent Posts

  • সদ্য মাতৃবিয়োগ হওয়া আরএসএস-এর বরিষ্ঠ কার্যকর্তাকে সমবেদনাপত্র পাঠিয়ে শ্রীমদভগবদগীতার শ্রীকৃষ্ণের বাণী স্মরণ করালেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ, বাড়িতে গিয়ে ছবিতে শ্রদ্ধা জানালেন শুভেন্দু অধিকারী
  • ভাইরাল রিলের জন্য এক ইনফ্লুয়েন্সারকে মানহানির নোটিশ পাঠালেন শাহরুখ খান; সোশ্যাল মিডিয়ার পোস্টটিকে ‘ক্ষতিকর, বিভ্রান্তিকর ও মানহানিকর’ আখ্যা দিয়েছেন তিনি 
  • দু’জনেই প্রিয়জনদের দ্বারা পরিত্যক্ত, জীবনের পড়ন্ত বেলায় বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন ৭৫ বছর বয়সী কানহাইয়া লাল ও ৬৩ বছরের সাবিনা ; হিমাচল প্রদেশের বৃদ্ধাশ্রমে আয়োজিত হল তাদের বিবাহ অনুষ্ঠান 
  • “বাংলাদেশের কপালে ‘অনন্ত গৃহযুদ্ধ ছাড়া আর কিছুই নেই’ :  তথাগত রায় 
  • জ্ঞান বৃদ্ধি, আর্থিক সমৃদ্ধি এবং গ্রহদোষ কাটাতে প্রতি বৃহস্পতিবার সকালে দেবগুরুর এই স্তোত্র পাঠ করুন
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.