• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

সিডনিতে নাশকতার ছক কষা বাংলাদেশি সন্ত্রাসী নওরোজ আমিন গ্রেপ্তার, তার স্ত্রী সাদিয়া আমিনও ইসলামি স্টেটের সঙ্গে যোগ থাকায় বর্তমানে জেলে 

Eidin by Eidin
November 24, 2026
in আন্তর্জাতিক
সিডনিতে নাশকতার ছক কষা বাংলাদেশি সন্ত্রাসী নওরোজ আমিন গ্রেপ্তার, তার স্ত্রী সাদিয়া আমিনও ইসলামি স্টেটের সঙ্গে যোগ থাকায় বর্তমানে জেলে 
3
SHARES
49
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন আন্তর্জাতিক ডেস্ক,২৪ নভেম্বর : পাকিস্তানি ও বাংলাদেশিরা ইউরোপের বিভিন্ন দেশে ঘাঁটি গেড়ে সন্ত্রাসী কর্মকাণ্ড প্রসারিত করার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে । যেকারণে এই দুই দেশের নাগরিকদের ইউরোপ থেকে ব্যাপক হারে ফেরত পাঠানো হচ্ছে । এবারে অস্ট্রেলিয়ার সিডনিতে গাড়িবোমা তৈরির নির্দেশনা সংগ্রহ এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে উগ্রপন্থী উপকরণ সংরক্ষণের অভিযোগে বাংলাদেশি বংশোদ্ভূত নওরোজ রায়েদ আমিনকে (৩৫) গ্রেপ্তারের পর তাঁর স্ত্রীর অতীত জঙ্গিসংশ্লিষ্ট মামলার তথ্য সামনে এসেছে।

অস্ট্রেলীয় সংবাদমাধ্যম দ্য ডেইলি টেলিগ্রাফের প্রতিবেদন অনুযায়ী, নওরোজের স্ত্রী সাদিয়া আমিন বাংলাদেশে নিষিদ্ধ সন্ত্রাসবাদী সংগঠন নব্য জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (নব্য জেএমবি) জন্য বিস্ফোরক তৈরিসংক্রান্ত নির্দেশিকা ইংরেজি থেকে বাংলায় অনুবাদের অভিযোগে ২০১৭ সালে গ্রেপ্তার হয়েছিল । সংগঠনটিকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদের ইসলামিক স্টেটের (আইএস) বাংলাদেশি শাখা হিসেবে চিহ্নিত করা হয়।

প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, সাদিয়া আমিন বাংলাদেশে প্রাক্‌-প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে কাজ করতেন। ইংরেজি ভাষায় দক্ষ হওয়ার কারণে তিনি নব্য জেএমবির একজন কমান্ডারের জন্য বিস্ফোরক তৈরির নির্দেশনামূলক নথি বাংলায় অনুবাদ করতেন বলে বাংলাদেশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযোগ ছিল।

২০১৭ সালে ঢাকায় তাঁকে গ্রেপ্তার করা হয়। সে সময় পুলিশের জিজ্ঞাসাবাদে আটক সংগঠনের এক সদস্যের কাছ থেকে তাঁর সম্পৃক্ততার তথ্য পাওয়া যায় বলে সংবাদমাধ্যমে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশি কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়, সাদিয়া আদালতে অভিযোগ স্বীকার করেছিলেন এবং পরবর্তী সময়ে তাঁকে কারাভোগ করতে হয়। তবে তাঁর সাজা বা কারাবাসের সুনির্দিষ্ট মেয়াদ প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়নি । 

শুক্রবার(২০ নভেম্বর), সিডনির দক্ষিণ- পশ্চিমাঞ্চলের ইংলবার্ন এলাকায় সন্ত্রাসবিরোধী অভিযান চালিয়ে নওরোজ রায়েদ আমিনকে গ্রেপ্তার করে অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ (এএফপি) ও নিউ সাউথ ওয়েলস পুলিশের যৌথ সন্ত্রাসবিরোধী দল। পুলিশের অভিযোগ, নওরোজ সম্ভাব্য সন্ত্রাসী হামলায় ব্যবহারের উদ্দেশ্যে গাড়িতে স্থাপনযোগ্য বিস্ফোরক যন্ত্র তৈরির বিষয়ে অনুসন্ধান করছিল। এ ছাড়া তাঁর বিরুদ্ধে অনলাইনে সহিংস উগ্রপন্থী উপকরণ সংগ্রহ ও সংরক্ষণের অভিযোগ আনা হয়েছে।

গ্রেপ্তারের পর শুক্রবারই নওরোজ আমিনকে ক্যাম্পবেলটাউন লোকাল কোর্টে হাজির করা হয়।তাঁর বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে সহায়তা করতে পারে এমন নথি সংগ্রহ এবং অনলাইনে সহিংস উগ্রপন্থী উপকরণ সংরক্ষণের দুটি অভিযোগ আনা হয়েছে।অভিযোগ দুটি প্রমাণিত হলে সম্মিলিতভাবে সর্বোচ্চ ২০ বছরের কারাদণ্ড হতে পারে। আদালতে তিনি কোনো দোষ স্বীকার বা অস্বীকারের আবেদন জানাননি। তাঁর পক্ষ থেকে জামিনের আবেদনও করা হয়নি। আদালত তাঁকে হেফাজতে রাখার নির্দেশ দেন এবং পরবর্তী শুনানির দিন ধার্য করেন।

একই অভিযানে আরও দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে ৩৩ বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে অস্ত্রসংক্রান্ত অপরাধ এবং ৩৪ বছর বয়সী আর এক ব্যক্তির বিরুদ্ধে পুলিশি কাজে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে।।

Previous Post

তিরুপতিতে বিবাহিত অটোচালক প্রেমিক শেখ জামিল বাসার হাতে নৃশংসভাবে খুন হলেন ভেলুরি ভাগ্যশ্রী নামে এক তরুনী 

No Result
View All Result

Recent Posts

  • সিডনিতে নাশকতার ছক কষা বাংলাদেশি সন্ত্রাসী নওরোজ আমিন গ্রেপ্তার, তার স্ত্রী সাদিয়া আমিনও ইসলামি স্টেটের সঙ্গে যোগ থাকায় বর্তমানে জেলে 
  • তিরুপতিতে বিবাহিত অটোচালক প্রেমিক শেখ জামিল বাসার হাতে নৃশংসভাবে খুন হলেন ভেলুরি ভাগ্যশ্রী নামে এক তরুনী 
  • রংপুরে গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের ৪ সদস্যদের ঘাতকদের আড়াল করতে তদন্তে বিস্তর  অসঙ্গতি, আদালতে চার্জশিট জমা দেয়নি বাংলাদেশের পুলিশ 
  • এই স্তোত্রে প্রকৃত সন্ন্যাসীর আদর্শ জীবনধারা, বৈরাগ্য এবং ব্রহ্মজ্ঞানের মহিমা বর্ণনা করেছেন আদি শঙ্করাচার্য
  • দিল্লি আদালত আম আদমি পার্টির  প্রচারক ধ্রুব রাঠীর বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.