• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

বাংলাদেশি “সেলিনা খাতুন” হয়ে গেছেন “ববিতা রায়”, ৪ বছর পর রহস্য উন্মোচন করল হিলি থানার পুলিশ 

Eidin by Eidin
November 23, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
বাংলাদেশি “সেলিনা খাতুন” হয়ে গেছেন “ববিতা রায়”, ৪ বছর পর রহস্য উন্মোচন করল হিলি থানার পুলিশ 
3
SHARES
49
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,দক্ষিণ দিনাজপুর,২৩ নভেম্বর : দক্ষিণ দিনাজপুর জেলার হিলির ত্রিমোহিনী পাওয়ার হাউস এলাকায় হিন্দু পরিচয় দিয়ে সরকারি জায়গায় অবৈধভাবে বসবাসকারী পাঁচ সদস্যের বাংলাদেশি মুসলিম পরিবারকে আটক করেছে পুলিশ । রবিবার পাওয়ার হাউস এলাকায় তাদের বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে । এই ঘটনার জের মিটতে না মিটতেই ফের এক বাংলাদেশি মহিলাকে ধরেছে হিলি থানার পুলিশ । ত্রিমোহিনী এলাকার ওই বাংলাদেশি পরিবারের মতই সদ্য আটককৃত মহিলার বিরুদ্ধেও প্রকৃত পরিচয় গোপন করে ভারতীয় পরিচয়পত্র তৈরির অভিযোগ উঠেছে । পুলিশ জানিয়েছে,আটক মহিলার নাম সেলিনা খাতুন৷ তার বাড়ি বাংলাদেশের রংপুর জেলার বদরগঞ্জ থানার রহমতপুরের দক্ষিণ মনসুরপুর প্রামাণিক পাড়ার এলাকায় । তিনি ববিতা রায় পরিচয় দিয়ে হিলি থানার ৩ নম্বর ধলপাড়া গ্রাম পঞ্চায়েতের চাঁপাহাট হরিবাসরপাড়ার একটি বাড়িতে দীর্ঘ ৪ বছর ধরে বসবাস করছিলেন । আপাতত তাঁকে ডিটেনশন সেন্টারে পাঠিয়েছে পুলিশ । 

পুলিশ সূত্রে খবর,গোপন সূত্রের খবরের ভিত্তিতে রবিবার বিকেলে চাঁপাহাট হরিবাসরপাড়ার একটি বাড়িতে হানা দেয় হিলি থানার পুলিশ । বাড়িটি ডক্টর অরুণ রায় নামে এক ব্যক্তির পৈতৃক সম্পত্তি । তারই স্ত্রীর পরিচয় দিয়ে ববিতা রায় নাম নিয়ে বসবাস করছিলেন ওই বাংলাদেশি মহিলা । মহিলাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে যে,তার আসল নাম সেলিনা খাতুন । বাংলাদেশের রংপুর জেলার বদরগঞ্জ থানার রহমতপুরের দক্ষিণ মনসুরপুর প্রামাণিক পাড়ার এলাকায় তাঁর বাড়ি । এরপর সন্ধ্যা নাগাদ মহিলাকে আটক করে হিলি থানায় নিয়ে আসে পুলিশ । 

তদন্তে পুলিশ জানতে পেরেছে,ডক্টর অরুণ রায় নিজেও বাংলাদেশি নাগরিক । তার আসল বাড়ি রংপুর জেলার বদরগঞ্জ থানার রহমতপুরের দক্ষিণ মনসুরপুর প্রামাণিক পাড়ায় ৷ তবে চাঁপাহাট হরিবাসরপাড়ায় তার পৈতৃক বাড়ি রয়েছে । বাংলাদেশেই সেলিনা খাতুনের সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন অরুণ রায় । বছর চারেক আগে ওই মহিলাকে কুমারগঞ্জ থানার মোল্লা দীঘি সীমান্ত দিয়ে ভারতে অবৈধভাবে নিয়ে আসেন । সেখান থেকে মহিলা চাঁপাহাট হরিবাসরপাড়ায় পৈতৃক বাড়িতে এনে তোলেন অরুণ । তারপর স্ত্রীর পরিচয় দিয়ে ববিতা রায় নাম দিয়ে ভারতীয় পরিচয়পত্রও বানিয়ে ফেলেন । 

জানা গেছে,বাংলাদেশেও অরুণ রায়ের একটি পরিবার রয়েছে । মাঝেমধ্যেই ভিসার মাধ্যমে ভারতে এসে দ্বিতীয় স্ত্রীর কাছে থাকতেন । বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে প্রথম থেকেই সন্দেহ ছিল । সেটা পুলিশ প্রশাসনের কানে তোলাও হয় । তবে তৃণমূল কংগ্রেসের জমানায় স্থানীয়দের কথায় সেভাবে গুরুত্ব দেওয়া হয়নি বলে অভিযোগ । অবশেষে রবিবার বিকালে পুলিশ হানা দিলে পুরো ঘটনাটি প্রকাশ্যে আসে ।।

Tags: South DinajpureWestbengal
Previous Post

শ্রী দেব্যথর্বশীর্ষম্ : সকালে এবং সন্ধ্যায় পাঠ করলে  পাপমুক্তি ঘটে

No Result
View All Result

Recent Posts

  • বাংলাদেশি “সেলিনা খাতুন” হয়ে গেছেন “ববিতা রায়”, ৪ বছর পর রহস্য উন্মোচন করল হিলি থানার পুলিশ 
  • শ্রী দেব্যথর্বশীর্ষম্ : সকালে এবং সন্ধ্যায় পাঠ করলে  পাপমুক্তি ঘটে
  • হলিউডের বিরুদ্ধে বর্ণবৈষম্যের অভিযোগ তুললেন অভিনেত্রী জেনিফার লোপেজ ; তার দাবি : শ্বেতাঙ্গ অভিনেত্রী না হওয়ায়  চলচ্চিত্রে কাজ পাওয়া তার জন্য আরও কঠিন হয়ে পড়েছিল
  • বিহারের সরকারি স্কুলের ৬ ছাত্রীকে অনুমতি ছাড়া ভ্রমণে নিয়ে যাওয়ায় শিক্ষক এহসান আখতার বরখাস্ত,  সব জেনেও পদক্ষেপ না নেওয়ায় প্রধান শিক্ষক কৃষ্ণ ভগবান যাদবকেও বরখাস্ত 
  • শেখ হাসিনাকে আটকাতে সীমান্তে সেনা মোতায়েন করেছে তারেক রহমান সরকার 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.