• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

যৌন হেনস্থার মত গুরুতর মামলায় ফাঁসলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু

Eidin by Eidin
November 19, 2026
in কলকাতা, রাজ্যের খবর
যৌন হেনস্থার মত গুরুতর মামলায় ফাঁসলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু

Oplus_131072

3
SHARES
49
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৯ নভেম্বর : রাজ্যে পালাবদলের পর রাজনীতি থেকে দূরে রয়েছেন ব্রাত্য বসু। তাঁকে সেভাবে প্রকাশ্যে দেখা যায়নি। কিন্তু রাজ্যের শিক্ষামন্ত্রী থাকাকালীন কিছু কথিত কর্মকাণ্ডের কারনে ফের তিনি সংবাদের শিরোনামে চলে এসেছেন । ব্রাত্য বসু এবং ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে যৌন হেনস্থা, শ্লীলতাহানি, দুর্নীতি, অপরাধমূলক ষড়যন্ত্র-সহ একাধিক ধারায় জিরো এফ আই আর দায়ের হয়েছে বাগুইআটি থানায়। তিনজন মহিলা অভিযোগ দায়ের করেছিলেন এই এফ আই আর,বলে খবর । যদিও এবিষয়ে এখনও ব্রাত্য বসুর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে এই বিষয়ে বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকার বলেন, ‘যাঁরা অভিযোগ করছেন তাঁরা এখন মুখ খুলতে পারছেন। এতদিন তাঁরা মুখ খুলতে পারছিলেন না। এই ঘটনার তদন্তে কোনও রাজনৈতিক প্রভাব থাকবে না। দোষী সাব্যস্ত হলে আইন অনুযায়ী সাজা হবে।’ 

নির্যাতিতারা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছিলেন। তাঁদের তরফে ওঠা অভিযোগগুলি খতিয়ে দেখতে তদন্তের আবেদন জানিয়ে সমাজকর্মী রাজীব সরকার এই জ়িরো এফআইআর দায়ের করেন। সূত্রের খবর, ব্রাত্য বসু ও ইন্দ্রনীল সেন ছাড়াও রাজ্য সরকারের বিভিন্ন দফতরের আধিকারিক ও কর্মীদের নাম রয়েছে অভিযোগে। মোট ৩১ জনের বিরুদ্ধে জিরো এফআইআর দায়েরের আবেদন জানানো হয়েছিল বলে অভিযোগকারীর বক্তব্য। রাজীব সরকারের জমা দেওয়া অভিযোগপত্রে দাবি করা হয়েছে, সরকারি দফতরের অভ্যন্তরে মানব পাচার, বাণিজ্যিক যৌন শোষণ, ধর্ষণের চেষ্টা, তোলাবাজি এবং দুর্নীতির মতো অপরাধ চলত। তিন মহিলা পুলিশের কাছে যে অভিযোগ করেছিলেন, তাঁদের হয়ে বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্তের আবেদন জানান সমাজকর্মী। অভিযোগপত্রে বিশেষভাবে সক্ষম এক সরকারি কর্মীর উপর নির্যাতনের প্রসঙ্গও উল্লেখ করা হয়েছে। অভিযোগকারীর দাবি, নির্যাতিতাদের কাছ থেকে পাওয়া নথি ও তথ্যের ভিত্তিতেই তিনি পুলিশের দ্বারস্থ হয়েছেন।

রাজীব নস্কর বলেন, তথ্য ও সংস্কৃতি দফতরের কিছু মহিলা যারা নির্যাতিতা মহিলা, তাঁরা লিখিতভাবে অভিযোগ জানিয়েছিলেন রাজ্য ডিজিপি এবং জাতীয় মহিলা কমিশনকে। সেই মহিলারা আবার পুনরায় অভিযোগ জানাচ্ছেন, এফআইআর করার জন্য বেলঘরিয়া থানা এবং হেস্টিংস থানা কলকাতা পুলিশের কাছে। আমার কাছে খবর আছে যে প্রাক্তন মুখ্যমন্ত্রীর যে ওএসডি এবং প্রাক্তন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর নাম করে এই মহিলাদের উপর প্রচণ্ড চাপ আসছে। ইতিমধ্যে তিনজনের মধ্যে একজন আত্মগোপন করেছেন। এই মহিলাদের বক্তব্য সবকিছু নিয়ে আমি একটি জিরো এফআইআর দায়ের করেছি বাগুইআটি থানায়। জিরো এফআইআরের মানে হচ্ছে, আমার কাছে একটা ইনফরমেশন এসেছে অপরাধের। আমি সেই অপরাধের তথ্য পুলিশকে জানিয়েছি। বাগুইআটি থানা প্রাথমিক একটা তদন্ত করে দেখেছে যে, এই অভিযোগের সারবত্তা আছে। তারপর তাঁরা জিরো এফআইআর করেন। যে থানার অধীনে এই ঘটনাগুলো ঘটেছে, এবার সেই থানা তদন্ত করবে। টোটাল অভিযুক্তের তালিকা হচ্ছে প্রায় ৪০ জন। তারমধ্যে উল্লেখযোগ্য রয়েছেন- ইন্দ্রনীল সেন, ব্রাত্য বসু। 

উল্লেখ্য, গত অক্টোবরে গ্রেফতার হন ইন্দ্রনীল। তাঁর বিরুদ্ধে ইউনেস্কোর নাম ভাঙিয়ে দুর্গাপুজোর পাস বিক্রি করে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে। এর আগে একাধিক বার ইডি তাঁকে জিজ্ঞাসাবাদ করেছিল। তল্লাশি চালানো হয়েছিল তাঁর একাধিক ঠিকানায়। এর জের মিটতে না মিটতেই প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আরও এক ডান হাত বলে পরিচিত ব্রাত্য বসু বেশ কিছু গুরুতর মামলায় ফেঁসে গেলেন ।। 

Previous Post

প্রেমের টানে ধর্মান্তরিত হয়ে ভিন ধর্মের প্রেমিককে বিয়ে করেছিলেন বিবাহিতা মহিলা ; ৫ বছর সংসার করার পর স্বামী দ্বিতীয় বিয়ের তোড়জোড় করতেই বিজেপির দ্বারস্থ 

No Result
View All Result

Recent Posts

  • যৌন হেনস্থার মত গুরুতর মামলায় ফাঁসলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু
  • প্রেমের টানে ধর্মান্তরিত হয়ে ভিন ধর্মের প্রেমিককে বিয়ে করেছিলেন বিবাহিতা মহিলা ; ৫ বছর সংসার করার পর স্বামী দ্বিতীয় বিয়ের তোড়জোড় করতেই বিজেপির দ্বারস্থ 
  • গভীর রাতে দরজা ভেঙে হিন্দু অভিনেত্রীকে তুলে নিয়ে গেল বাংলাদেশের পুলিশ, কাঁদতে কাঁদতে সেই ভয়ঙ্কর মুহুর্ত লাইভ করলেন তিনি 
  • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিকৃত ছবি পোস্ট করে গ্রেপ্তার হুগলির  পুরশুড়ার যুবক 
  • ওয়াকফ প্রতিষ্ঠানের আপত্তির কারনে পলাতক মাফিয়া ডন দাউদ ইব্রাহিমের বাড়ি ভাঙার উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিল বোম্বে হাইকোর্ট 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.