• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

মগরাহাট পশ্চিমের তৃণমূল বিধায়ক শামিম আহমেদের বাড়িতে পুলিশ ও সিআইডির যৌথ অভিযান 

Eidin by Eidin
November 19, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
মগরাহাট পশ্চিমের তৃণমূল বিধায়ক শামিম আহমেদের বাড়িতে পুলিশ ও সিআইডির যৌথ অভিযান 
4
SHARES
52
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,দক্ষিণ ২৪ পরগনা,১৯ নভেম্বর : দক্ষিণ ২৪ পরগণা জেলার ডায়মন্ড হারবার মহকুমার মগরাহাট পশ্চিমের তৃণমূল বিধায়ক শামীম আহমেদের ডায়মন্ড হারবারের হিঞ্চেবেড়িয়া বা সরিষা এলাকার বাড়িতে বুধবার (১৮ নভেম্বর) গভীর রাতে সিআইডি এবং ডায়মন্ড হারবার জেলা পুলিশের একটি যৌথ দল অভিযান চালিয়েছে । তদন্তকারী সংস্থা বা পুলিশের তরফে অভিযানের কারণ নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনও বিবৃতি প্রকাশ করা হয়নি। তবে ডায়মন্ড হারবার এলাকার একটি জমি দখলের মামলার সূত্রে এই তল্লাশি চালানো হয়েছে বলে মনে করা হচ্ছে ।

এছাড়া,সম্প্রতি সম্প্রতি ডায়মন্ড হারবারের সরিষায় তৃণমূলের একটি কার্যালয় থেকে নগদ ১ কোটি ২ লক্ষ ৭৯ হাজার টাকা উদ্ধারের ঘটনায় বিধায়কের নাম জড়ায় ৷ যদিও শামিম আহমেদ সেই অভিযোগ অস্বীকার করে পুরো ঘটনাটিকে ‘সাজানো’ বলে দাবি করেছিলেন । তবে পুলিশ সূত্রে খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়কে জিজ্ঞাসাবাদ করে এই তথ্যের কথা তারা জানতে পেরেছে। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতেই এই টাকাগুলি উদ্ধার হয়েছিল। যে পার্টি অফিস থেকে টাকা উদ্ধার হয় শামিম আহমেদের বলে খবর।

বুধবার রাতে তদন্তকারীরা গভীর রাতে বাড়ির গেট ও দরজায় দীর্ঘক্ষণ ধাক্কাধাক্কি করেন এবং দরজা খোলার জন্য ডাকাডাকি করেন। তবে ভেতর থেকে কোনও সাড়া মেলেনি৷ অভিযানের সময় শামীম আহমেদ বাড়িতে ছিলেন না বলে জানা যায়। স্থানীয়দের একাংশের দাবি, তিনি বেশ কয়েক দিন ধরে ওই বাড়িতে থাকছেন না।।

Previous Post

প্রজনন ক্ষমতার পার্থক্যের কারনে ভারতে ২০৭০ সালের মধ্যে ৩% কমে যাবে হিন্দু জনসংখ্যা, মুসলিম জনসংখ্যা বাড়বে ৫% :  পিউ রিসার্চ সেন্টার

Next Post

আয়াপ্পা স্বামীর জন্ম বৃত্তান্ত ও পূজামন্ত্র

Next Post
আয়াপ্পা স্বামীর জন্ম বৃত্তান্ত ও পূজামন্ত্র

আয়াপ্পা স্বামীর জন্ম বৃত্তান্ত ও পূজামন্ত্র

No Result
View All Result

Recent Posts

  • প্রধানমন্ত্রী মোদীর ভ্রমণ করা ভারতের বাজাজ অটোর তিন-চাকার গাড়িকে নিজেদের তৈরি বলে দাবি করল পাকিস্তানি মিডিয়া 
  • আয়াপ্পা স্বামীর জন্ম বৃত্তান্ত ও পূজামন্ত্র
  • মগরাহাট পশ্চিমের তৃণমূল বিধায়ক শামিম আহমেদের বাড়িতে পুলিশ ও সিআইডির যৌথ অভিযান 
  • প্রজনন ক্ষমতার পার্থক্যের কারনে ভারতে ২০৭০ সালের মধ্যে ৩% কমে যাবে হিন্দু জনসংখ্যা, মুসলিম জনসংখ্যা বাড়বে ৫% :  পিউ রিসার্চ সেন্টার
  • কংগ্রেসে “ভালো পদের” আশায় বিজেপি ছাড়ছেন কেরালার পদ্মজা ভেনুগোপাল 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.