• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

“আমি হিন্দু নই” : বাংলাদেশি মাসুদ রানাকে বিয়ে করে নিজের ধর্মকেই অস্বীকার করলেন কেরালার তরুনী অশ্বিনী 

Eidin by Eidin
November 16, 2026
in রকমারি খবর
“আমি হিন্দু নই” : বাংলাদেশি মাসুদ রানাকে বিয়ে করে নিজের ধর্মকেই অস্বীকার করলেন কেরালার তরুনী অশ্বিনী 
3
SHARES
48
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

বাংলাদেশের ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার জাবরহাট ইউনিয়নের হাজীপাড়া গ্রামের বাসিন্দা মাসুদ রানাকে বিয়ে করেছেন কেরালার তরুণী অশ্বিনী । তাদের এই বিয়ে নিয়ে বাংলাদেশের সমস্ত মিডিয়াতেই বড় বড় প্রতিবেদন প্রকাশিত হয়েছে । শ্বশুরবাড়িতে অশ্বিনীকে নিকাব পরতে দেখে অশ্বিনীর ইসলামে ধর্মান্তরিত হওয়ার দাবি করেছে ভারতের কিছু মিডিয়া । তারই জবাবে আজ স্বামী মাসুদ রানাকে নিয়ে একটি ভিডিও বার্তায় এনিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেন অশ্বিনী । তিনি বলেছেন : “আমি হিন্দু নই । আমি কখনো বলিনি যে আমি হিন্দু । আমার প্রোফাইলের কোথাও হিন্দু লেখা নেই । আমি ধর্মান্তরিত হইনি । নেকাব পরেছি আমার নিজের ইচ্ছায় ।’ এমনকি অশ্বিনী ও তার স্বামী মাসুদ রানা ভারতীয় সংবাদমাধ্যমগুলিকে “গোদী মিডিয়া” পর্যন্ত বলেন । অন্যদিকে বাংলাদেশি গণমাধ্যমকে সত্যবাদী হিসেবে তুলে ধরছেন । 

Ashwini, a girl from Kerala, is married to Masud Rana, a resident of Hajipara village in Jabarhat Union of Thakurgaon, Bangladesh. Some Indian media claimed that Ashwini converted to Islam. Ashwini expressed her anger in a video with her husband Masud Rana and said: pic.twitter.com/8qdVbGSITU

— eidin.in (@EidinNews) November 16, 2026

জানা গেছে,২০২১ সালের শেষ দিকে দুবাইয়ের একটি রেস্তোরাঁয় কাজ শুরু করেন বাংলাদেশি মাসুদ রানা । প্রায় ৩ বছর পর একই রেস্তোরাঁয় ক্যাশিয়ার হিসেবে যোগ দেন ভারতের কেরালার তরুণী অশ্বিনী। একসঙ্গে কাজ করতে গিয়ে পরিচয়, বন্ধুত্ব — তারপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে । 

প্রায় ২ বছর প্রেমের পর দুজনের সম্মতিতে দুবাইয়ের আদালতে বিয়ে করেন তারা। এরপর দুবাইতেই ঘর ভাড়া নিয়ে সংসার শুরু করেন। গত ১১ নভেম্বর মাসুদ রানা দেশে ফিরে আসেন। ভিসা জটিলতার কারণে তখন স্ত্রীকে আনতে পারেননি। পরে অশ্বিনী ভারতে গিয়ে ভিসা নিয়ে সরাসরি স্বামীর বাড়ি পীরগঞ্জে চলে আসেন।

পরিবারের দাবি, অশ্বিনী স্বেচ্ছায় হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। শ্বশুরবাড়ির লোকজনও তাকে পরম আদরে বরণ করে নিয়েছেন। অশ্বিনী বলেছেন, তার পরিবারও এই বিয়ে মেনে নিয়েছে । প্রতিবেদনে বলা হয়েছে,বর্তমানে ভিনদেশি বধূকে এক নজর দেখতে প্রতিদিন মাসুদ রানার বাড়িতে ভিড় করছেন এলাকাবাসী।।

Previous Post

চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গোপনে কেরানীগঞ্জের জেলের টর্চার সেলে স্থানান্তরিত করা নিয়ে উদ্বেগে ভক্তরা

No Result
View All Result

Recent Posts

  • “আমি হিন্দু নই” : বাংলাদেশি মাসুদ রানাকে বিয়ে করে নিজের ধর্মকেই অস্বীকার করলেন কেরালার তরুনী অশ্বিনী 
  • চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গোপনে কেরানীগঞ্জের জেলের টর্চার সেলে স্থানান্তরিত করা নিয়ে উদ্বেগে ভক্তরা
  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় টানা দ্বিতীয়বার আইসিসি চেয়ারম্যান  পুনর্নিযুক্ত হলেন জয় শাহ 
  • ‘ভগবান রাম হওয়ার পর আমি কেন দশরথ হব?’ : ‘রামায়ণ’-এ দশরথের ভূমিকায় অভিনয় করতে প্রথমে কেন অনিচ্ছুক ছিলেন প্রকাশ্যে আনলেন অরুণ গোভিল
  • বোলপুরে পুলিশকর্মীকে গুলি কাণ্ডে গ্রেপ্তার আরও ২ ; এদিকে মূল অভিযুক্ত রতন শেখের এনকাউন্টার মেনে নিতে পারছে না  পরিবার 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.