• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

রেডিওতে ক্রিকেট প্রচারে নিষেধাজ্ঞা জারি করল তালিবান 

Eidin by Eidin
November 16, 2026
in আন্তর্জাতিক
রেডিওতে ক্রিকেট প্রচারে নিষেধাজ্ঞা জারি করল তালিবান 
3
SHARES
49
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন স্পোর্টস নিউজ,১৬ নভেম্বর : আফগানিস্তানের শাসক তালিবানের নজরে খেলাধুলা,গানবাজনা “হারাম” ! দেশটি গানবাজনার অধ্যায়ের উপর আগেই যবনিকা টেনে দেওয়া হয়েছে । এবারে খেলাধুলার দিকে নজর পড়েছে তালিবানের । আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় কান্দাহার প্রদেশে রেডিও স্টেশনগুলোকে ক্রিকেট বিষয়ক যে কোনো ধরনের অনুষ্ঠান প্রচারের ওপর ‘নিষেধাজ্ঞা আরোপ করেছে’ তালিবান সরকার।এই নিষেধাজ্ঞার কথা রবিবার এএফপিকে জানান দুজন সম্প্রচারকর্মী ও প্রাদেশিক পর্যায়ের একটি সূত্র।

এর আগে তালেবান সরকার এই খেলার প্রতি সমর্থন জানিয়েছিল এবং ক্ষমতায় ফেরার বার্ষিকী উপলক্ষে অগাস্টে ক্রিকেট ম্যাচেরও আয়োজন করেছিল।তবে শনিবার প্রাদেশিক তথ্য ও সংস্কৃতি বিভাগ রেডিও স্টেশনগুলোকে জানিয়ে দিয়েছে যে, এখন থেকে ক্রিকেট সম্পর্কিত কোনো কিছুই প্রচার করা যাবে না।

গণমাধ্যমের সঙ্গে কথা বলার অনুমতি না থাকায় নাম প্রকাশ না করার শর্তে ওই বিভাগের একটি সূত্র নিশ্চিত করেছেন যে, “ক্রিকেট বিষয়ক প্রচার নিষিদ্ধ করা হয়েছে।” তিনি এএফপিকে বলেন, “ম্যাচের ধারাভাষ্য, সংবাদ প্রচার, এমনকি কোনো ম্যাচে জয়ের খবর জানানো, সবই নিষিদ্ধ।” তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

স্থানীয় একটি রেডিও স্টেশনের প্রধান এএফপিকে বলেন, “আমরা তথ্য ও সংস্কৃতি বিভাগ থেকে একটি ফোন পাই। সেখানে আমাদের বলা হয়, এখন থেকে রেডিওতে ক্রিকেট নিয়ে কোনো কিছু প্রচার করা যাবে না।” কান্দাহারের আরেকটি রেডিও স্টেশনের ম্যানেজারও এই নির্দেশনার কথা নিশ্চিত করেন। তিনি বলেন, কর্তৃপক্ষের পক্ষ থেকে ফোন করে বলা হয়েছে, “আপাতত ক্রিকেট সম্পর্কিত যেকোনো কিছুই নিষিদ্ধ।” নিরাপত্তাজনিত কারণে নাম প্রকাশ না করার শর্তে ওই সম্প্রচারকর্মীরা এএফপির সঙ্গে কথা বলেছেন।আফগানিস্তানের তালেবান নেতার আবাসস্থল হিসেবে পরিচিত কান্দাহারে নেওয়া এই সিদ্ধান্তের বিষয়ে মন্তব্যের জন্য এএফপি যোগাযোগ করলে, আফগানিস্তান ক্রিকেট বোর্ড তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেয়নি।

তালেবান সরকার আফগানিস্তানে কিছু খেলার ওপর বিধিনিষেধ আরোপ করেছে। যেমন, তারা ‘মিক্সড মার্শাল আর্টস’ নিষিদ্ধ করেছে, তবে পুরুষদের ক্রিকেট খেলা চালিয়ে যাওয়ার অনুমতি দিয়েছে।

অন্যদিকে, নারীদের জন্য জিম ও অন্যান্য খেলাধুলায় অংশগ্রহণের ওপর নিষেধাজ্ঞা রয়েছে।

২০২১ সালে তালেবান পুনরায় ক্ষমতায় আসার পর থেকে আফগানিস্তানে নারীদের খেলাধুলা কার্যত বিলুপ্ত হয়ে গেছে; পাশাপাশি শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগও নারীদের জন্য ব্যাপকভাবে সংকুচিত করা হয়েছে।আফগানিস্তানের পুরুষ ক্রিকেট দল বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের শারজায় জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্ট ম্যাচ খেলছে।।

Tags: AfghanistanCricket BanTaliban
Previous Post

পাকিস্তানি সন্ত্রাসীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে নাশকতার ছক, গ্রেপ্তার পাঞ্জাবি মহিলা ও তার সহযোগী 

No Result
View All Result

Recent Posts

  • রেডিওতে ক্রিকেট প্রচারে নিষেধাজ্ঞা জারি করল তালিবান 
  • পাকিস্তানি সন্ত্রাসীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে নাশকতার ছক, গ্রেপ্তার পাঞ্জাবি মহিলা ও তার সহযোগী 
  • মোদীর কুটনীতির তল খুঁজে পাচ্ছে না বাংলাদেশের তাবড় বিশেষজ্ঞরা ; হাসিনার প্রত্যাবর্তনের আগেই ক্রমশ অশান্ত হয়ে উঠছে দেশটি, বেড়েছে কুটনৈতিক তৎপরতা 
  • নিউজিল্যান্ডকে ২২ রানে হারিয়ে একদিনের সিরিজ ৩-১ ব্যবধানে জিতে নিল ভারত
  • মামলা থেকে বাঁচতে কংগ্রেস নেতার কাছে মোটা অঙ্কের টাকা চাওয়ার অভিযোগ উঠল কাটোয়ার বিজেপি নেতা বিরুদ্ধে 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.