• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

দেশদ্রোহীতা আর ধর্মান্তকরণ বরদাস্ত করা হবে না : কলকাতার খ্রিস্টান মিশনারী দুটি স্কুল ও কলেজকে সতর্ক করে দিলেন শমীক ভট্টাচার্য 

Eidin by Eidin
November 15, 2026
in কলকাতা, রাজ্যের খবর
দেশদ্রোহীতা আর ধর্মান্তকরণ বরদাস্ত করা হবে না : কলকাতার খ্রিস্টান মিশনারী দুটি স্কুল ও কলেজকে সতর্ক করে দিলেন শমীক ভট্টাচার্য 
3
SHARES
49
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৫ নভেম্বর : রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর একদিকে যেমন বামপন্থী রাজনৈতিক দলগুলির সক্রিয়তা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, পাশাপাশি খ্রিস্টান মিশনারীদের কর্মকাণ্ডও বেড়েছে । ধর্মান্তকরণের জন্য খ্রিস্টান মিশনারিরা মূলত রাজ্যের জেলাগুলির আদিবাসী অধ্যুষিত এলাকাগুলিতে নিশানা করছে বলে অভিযোগ উঠছে । কোথাও কোথাও ধর্মান্তকরণের অভিযোগ তুলে প্রতিরোধ করছে বজরং দল,বিশ্ব হিন্দু পরিষদ ও হিন্দু সুরক্ষা দলের মত হিন্দুত্ববাদী সংগঠনগুলি । এরাজ্যে খ্রিস্টান ধর্মান্তকরণের প্রবণতা যে উল্লেখযোগ্য হারে বেড়ে গেছে, সেটা স্বীকার করে নিয়েছেন খোদ রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য । এনিয়ে আজ রবিবার তিনি কলকাতার দুটি খ্রিস্টান মিশনারী স্কুল ও কলেজকে সতর্কও করে দিয়েছে । তবে ওই দুই শিক্ষা প্রতিষ্ঠানের নাম তিনি প্রকাশ্যে আনেননি । 

আজ বিকেলে নিউ আলিপুর ট্রায়াঙ্গুলার পার্কে বিরসা মুন্ডা’র জন্মজয়ন্তীতে “জনজাতি গৌরব দিবস” উদযাপন অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় রাজ্যে খ্রিস্টান ধর্মান্তকরণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন শমীক ভট্টাচার্য । তিনি বলেন,’ধর্মান্তকরণ যা শুরু হয়েছে, বিভিন্ন জায়গায় যেভাবে ধর্মান্তকরণ চলছে, তাতে আপনারা মনে করবেন না যে ধর্মান্তকরন শেষ হয়ে গেছে । আসানসোল, বর্ধমানের ধর্মান্তকরণ হচ্ছে । কলকাতার একটি অভিজাত স্কুল, আমি এই মুহূর্তে নাম করছি না, কিছুদিন পরে আমি গেটের দরজায় গিয়ে বসবো । আমাদের দলেরই এক মহিলা কর্মী, যাকে বিভিন্ন জায়গায় বিজেপির সভায় দেখা গেছে বলে ওই স্কুল বলে দিয়েছে গেরুয়া শাড়ি পরে স্কুলে আসা যাবে না । এমনকি ছাত্রদের পড়াতে গিয়ে কোন সময় পদ্ম ফুলের নাম উচ্চারণ করা যাব্ব না বলেও সতর্ক করে দিয়েছে ।’ তিনি বলেন,’আজকে কলকাতার মাটিতে দাঁড়িয়ে, যে মাটিতে বিভিন্ন সময় বিভিন্ন মনীষীরা হেটে গেছেন সেখানে এসব চলছে । আর ব্রিটিশ আমাদের দেশ থেকে চলে যাওয়া ৭৫ বছর পেরিয়ে গেছে, কিন্তু মানসিকতা যায়নি ।’ 

ওই স্কুলটির উদ্দেশ্যে শ্রমিক ভট্টাচার্য বলেন, ‘আপনার এখানে এসেছেন । ধর্ম প্রচার করুন । কিন্তু মনে রাখবেন এই সরকারটা বাবরের সরকার নয় । এই সরকারটা ব্রিটিশ উত্তরাধিকার বহন করে নিয়ে যাচ্ছে না । কেন্দ্রে স্বাধীন সরকার আছে । এরাজ্যে  স্বাধীন সরকার আছে ।’ 

শমীক ভট্টাচার্য বলছেন,’পশ্চিমবঙ্গের কোন খ্রিস্টান মিশনারি স্কুলে ধর্মের কারণে,রঙের কারনে যদি তারা এভাবে ভারত বিরোধী কার্যকলাপ চালান তাহলে স্কুল আমরা চলতে দেব না । তাই অবিলম্বে সতর্ক হয়ে যান৷’ অন্য একটি পৃথক ঘটনা প্রসঙ্গে তিনি বলেন,’এই কলকাতা শহরের স্কুলের মধ্যে একটি স্কুলের একজন আধিকারিক নিজের অফিসের টেবিলে পাকিস্তানের পতাকা রেখে দিয়েছেন। সংশোধিত হয়ে যান । মহিলাকে যে চিঠিটা দিয়েছেন সেটা প্রত্যাহার করুন । নইলে আমরা স্কুল চলতে দেব না ।’ 

শমীক ভট্টাচার্য বলেন,’আপনাদের যত খ্রিস্টান মিশনারি আছে রাস্তায় নামতে পারেন । আমরা কোন ধর্মের বিরোধী নই । কিন্তু আমাদের রাজ্যে বসে, আমাদের দেশে বসে, আমাদের গৈরিক রঙের সমালোচনা করবেন,আপনি একজন শিক্ষিকার কাছ থেকে রাজনৈতিক অধিকার কেড়ে নেবেন, এটা আমরা চলতে দেব না ।’ এরপর তিনি বলেন,’আর একটা অভিজাত কলেজ আছে কলকাতা শহরে । তার প্রিন্সিপাল এখন আসানসোল বর্ধমানে ধর্মান্তকরণের কাজ করছেন। আমি প্রশাসনকে  বলবো একটু খবর নিন । এ কিন্তু চলতে দেওয়া যাবে না । এটা তৃণমূলের সরকার নয় । এটা বামপন্থীদের সরকার নয় । যে এমন কিছু বিবৃতি দেবো পাকিস্তানের সংবাদমাধ্যমের প্রথম পাতায় বের হবে । আর বিভিন্ন সংবাদ মাধ্যম পাকিস্তানের টক শো করবে দুদিন ধরে  । এটা সেই সরকার নয় ।’ শমীক বলেন,’কোন শিক্ষা প্রতিষ্ঠানের রাজনৈতিক হস্তক্ষেপের বিরোধী আমরা । আমরা চাই স্কুল তার নিজের শো ক্যারিকুলাম তৈরি করুন । কিন্তু ধর্মান্তকরণ ও দেশ বিরোধী কার্যকলাপ একদম বরদাস্ত করা হবে না ।’।

Tags: KolkataShamik BhattacharyaWestbengal
Previous Post

মুক্তির দশম দিনেই ১,২০০ কোটি টাকা আয় করেছে ‘রামায়ণ’ 

No Result
View All Result

Recent Posts

  • দেশদ্রোহীতা আর ধর্মান্তকরণ বরদাস্ত করা হবে না : কলকাতার খ্রিস্টান মিশনারী দুটি স্কুল ও কলেজকে সতর্ক করে দিলেন শমীক ভট্টাচার্য 
  • মুক্তির দশম দিনেই ১,২০০ কোটি টাকা আয় করেছে ‘রামায়ণ’ 
  • নিউজিল্যান্ডের বিপক্ষে আবারও ভারতের ব্যাটিংয়ে ধস ; ২০৯ রানে অল আউট 
  • ভারতীয় গরু পাচার বন্ধ, মার্কিন গোমাংস কিনছে বাংলাদেশ 
  • হিন্দু পরিচয় দিয়ে বসবাস করছিল বাংলাদেশি মুসলিম পরিবার, কালীপূজোর নিরঞ্জনের শোভাযাত্রায় ঝামেলার পর সত্য উদঘাটন করল পুলিশ 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.