• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

দ্রুততার সঙ্গে সরিয়ে ফেলা হল অভিষেক ব্যানার্জীর বাসভবনের সামনে তৈরি অস্থায়ী ছাউনি

Eidin by Eidin
November 12, 2026
in কলকাতা, রাজ্যের খবর
দ্রুততার সঙ্গে সরিয়ে ফেলা হল অভিষেক ব্যানার্জীর বাসভবনের সামনে তৈরি অস্থায়ী ছাউনি
3
SHARES
49
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১২ নভেম্বর : কলকাতার কালীঘাটে সাংসদ অভিষেক ব্যানার্জির  বাসভবনের সামনের ফুটপাতে তৈরি অস্থায়ী টিনের ছাউনি বা শেডটি সরিয়ে ফেলা হয়েছে। বুধবার (১১ নভেম্বর, ২০২৬) বিকেল ও সন্ধের দিকে তাঁর অনুগামী ও কর্মীরাই বাঁশ এবং টিনের তৈরি ওই কাঠামোটি খুলে নেওয়ার কাজ শুরু করেন। সেই সময় বাড়ির জানালা থেকে তা প্রত্যক্ষ করতে দেখা যায় অভিষেককে । পুরসভার তরফে বুলডোজার অভিযানের ভয়েই অভিষেক ব্যানার্জি তড়িঘড়ি ওই অস্থায়ী টিনের ছাউনি খোলার উদ্যোগ নিয়েছেন বলে দাবি করা হচ্ছে । 

বুধবার দুপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে কলকাতা পুলিশের বিরুদ্ধে তাঁর বাড়ির চারপাশে ‘রেইকি’ বা বেআইনি নজরদারি চালানোর অভিযোগ তোলেন। তাঁর ওপর আবারও হামলার ছক কষা হচ্ছে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন। ওই পোস্টে অভিষেক লিখেছিলেন,’আবারও কলকাতা পুলিশের আধিকারিকরা সরকারি পুলিশের গাড়ি নিয়ে আমার বাড়ির চারপাশে রেইকি করছেন এবং বেআইনিভাবে আমার ওপর নজরদারি চালাচ্ছেন।।গত সপ্তাহেও একইভাবে রেইকি করা হয়েছিল। তার ঠিক এক দিন পর ৭ই নভেম্বর দুষ্কৃতীদের হামলা চালানোর জন্য কার্যত খোলা ছাড় দেওয়া হয়। চার দিন পেরিয়ে গেলেও একজন অপরাধীকেও গ্রেফতার করা হয়নি।’ তিনি লিখেছেন,’আমার আশঙ্কা, আবারও আমার ওপর হামলার ছক কষা হচ্ছে। রাজ্যজুড়ে ধর্ষণ ও অপরাধের ঘটনা যখন অব্যাহত, তখন আমাকে ভয় দেখিয়ে, হামলা চালিয়ে, আমার কণ্ঠরোধ করতেই কি এত মরিয়া প্রশাসন?বিজেপি সরকার আমার কণ্ঠস্বরকে এত ভয় পায় কেন? বারবার অভিযোগ জানানোর পরেও লোকসভার মাননীয় স্পিকার কেন কোনও ব্যবস্থা নিচ্ছেন না?পুলিশ কি সাধারণ মানুষের নিরাপত্তার জন্য, নাকি সরকারের বিরুদ্ধে আওয়াজ তোলা মানুষদের ভয় দেখানো আর দুষ্কৃতীদের আড়াল করার জন্য? ক্ষমতার অপব্যবহার করে সত্যের কণ্ঠরোধ করা যায় না।’

তার এই পোস্টের পরে আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভোরে কলকাতা পুরসভার ইঞ্জিনিয়ারিং দল বুলডোজার ও পুলিশ নিয়ে ওই অস্থায়ী ছাউনি বা জবরদখল ভাঙতে আসতে পারে বলে খবর ছড়িয়ে পড়ে। এই খবর কানে যেতেই ভয়ে আগেভাগেই অভিষেক ব্যানার্জি খোদ ছাউনিটি খুলে ফেলতে উদ্যোগী হয়েছেন বলে জল্পনা তৈরি হয়েছে । যদিও এই বিষয়ে তার তরফে কোনো প্রতিক্রিয়া সামনে আসেনি । 

প্রসঙ্গত, গত ৭ নভেম্বর অভিষেকের ‘মিড নাইট বার্থডে সেলিব্রেশন’ ঘিরে সংঘর্ষের ঘটনা ঘটে । অভিষেকের অনুগামীরা রাস্তা বন্ধ করে রাখায় কালীঘাটের পটুয়াপাড়া থেকে কালীপ্রতিমা নিয়ে যেতে সমস্যা হচ্ছিল বলে অভিযোগ । এনিয়ে অভিষেকের কালীঘাটের বাড়ির সামনে দফায় দফায় পরিস্থিতি উত্তপ্ত হয়। তাঁকে খুনের চক্রান্তের অভিযোগ তুলে বিজেপিকে কড়া আক্রমণ শানিয়েছিলেন অভিষেক। বিজেপির বিরুদ্ধে অশান্তির অভিযোগ তুলে সরব হয়েছিলেন খোদ “পিসি” মমতা ব্যানার্জিও । কিন্তু অন্যদিকে  অভিষেকের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন কালীঘাটের পটুয়াপাড়ার শিল্পিরা । মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাবি করেন,প্রতিমা ডেলিভারি দিতে না পারায় শিল্পিদের অন্তত ৫০ হাজার টাকা করে ক্ষতি হয়েছে । তিনি কালীঘাটে গিয়ে নিজের বেতন থেকে ৭০০০ টাকা করে শিল্পিদের হাতে সহায়তা তুলে দিয়ে আসেন ।। 

Tags: Abhisek BanarjeeKolkataWestbengal
Previous Post

নাৎসি জার্মানির প্রোপাগান্ডা মন্ত্রী জোসেফ গোয়েবলসের যে তত্ত্বকে আজও বামপন্থী ও ইসলামপন্থীরা ইসরায়েলের ক্ষেত্রে কাজে লাগায় 

No Result
View All Result

Recent Posts

  • দ্রুততার সঙ্গে সরিয়ে ফেলা হল অভিষেক ব্যানার্জীর বাসভবনের সামনে তৈরি অস্থায়ী ছাউনি
  • নাৎসি জার্মানির প্রোপাগান্ডা মন্ত্রী জোসেফ গোয়েবলসের যে তত্ত্বকে আজও বামপন্থী ও ইসলামপন্থীরা ইসরায়েলের ক্ষেত্রে কাজে লাগায় 
  • মৌলভীবাজারে ২০ বছরের হিন্দু যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার 
  • নেতানিয়াহুর সঙ্গে চেহারার মিল থাকায় তেহরানের ব্যবসায়ীর বেচাকেনা বন্ধ, ইরানি সেনার রোষের ভয়ে কেউ যাচ্ছে না তার দেকোনা
  • ২০০৭ সালের রামপুর সিআরপিএফ হামলার সাজাপ্রাপ্ত আসামি মহম্মদ শরীফ অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে খতম  
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.