এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,১০ নভেম্বর : ফের অশান্ত হয়ে উঠল বাংলাদেশ৷ পুলিশ-জনতা খণ্ডযুদ্ধ । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের রাবার বুলেট, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেডে নিক্ষেপ । আহত বহু । এবারে ঘটনাস্থল বাংলাদেশের আশুলিয়া শিল্পাঞ্চল । উত্তপ্ত পরিস্থিতির কারনে ছুটি ঘোষণা করা হয়েছে শতাধিক পোশাক কারখানায়।
বাংলাদেশের পোশাক শ্রমিকদের আন্দোলন বেশ কয়েক মাস ধরেই চলছে । শ্রমিকরা ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, অযৌক্তিক ‘ব্ল্যাকলিস্টিং’ বন্ধ, ছাঁটাই করা শ্রমিকদের পুনর্বাসন এবং গ্রেপ্তার হওয়া শ্রমিকদের মুক্তির দাবি জানাচ্ছে । বাংলাদেশের পোর্টাল বিডি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ওই সমস্ত দাবিতে আজ মঙ্গলবার সকালে আশুলিয়ার বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের জামগড়া এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান পোশাক শ্রমিকরা।এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারী শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। শ্রমিকদের ছোড়া ইট পাটেলের আঘাতে আমাদের ৪ থেকে ৫ জন পুলিশ সদস্য আহত হয়েছেন৷ আহত হয়েছেন বহু আন্দোলোনকারী । তাদের মধ্যে রাবার বুলেটের আহত স্টার্লিং স্টাইলস লিমিটেডের সুইং মেশিন অপারেটর রাজিয়া বেগম ও ফিনিশিং বিভাগের অপারেটর আলমগীর হোসেনকে আশুলিয়া নারী ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়।
বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইন বিষয়ক সম্পাদক খাইরুল মামুন মিন্টু বলেন,’নরসিংহপুর এলাকার নিউএইজ কারখানার শ্রমিকরা সকালে কর্মস্থলে এসে মূল ফটোকে অনির্দিষ্টকালের বন্ধের নোটিশ লাগানো টাঙানো দেখেন।’ যেটা জানা যাচ্ছে যে, এই অগ্নিগর্ভ পরিস্থিতির কারনে এনভয়, হলিউড, দ্য রোজ, হামিম গ্রুপের নেক্সট কালেকশনসহ শতাধিক পোশাক কারখানায় অনির্দিষ্টকালের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে ।।
