এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৯ নভেম্বর : ধর্ষণ, চাঁদাবাজি এবং নির্বাচন-পরবর্তী হিংসার একাধিক মামলায় ক্যানিং পশ্চিমের মমতা তৃণমূলের বিধায়ক পরেশ রাম দাস সোমবার কলকাতা বিমানবন্দর থেকে গ্রেপ্তার হয়েছে। সন্ধ্যায় মুম্বই যাওয়ার পথে তাঁকে বিমানবন্দর থেকে গ্রেপ্তার করল বারুইপুর জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ । প্রায় ১৭ দিন ধরে তিনি পলাতক ছিলেন। এক পুলিশ কর্মকর্তা সংবাদ সংস্থা পিটিআইকে জানান, তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপন করে ছিলেন। আজ আমাদের দল তাকে বিমানবন্দর থেকে ধরতে সক্ষম হয়েছে । তাকে দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুরে এনে মঙ্গলবার আদালতে হাজির করা হবে বলে জানান তিনি । যদিও পুলিশের হাতে ধরা পড়ার পর বিধায়ক জানান, তাঁকে কোন অভিযোগে গ্রেফতার করা হল তিনিই জানেনই না!
২০২১ সালের বিধানসভা ভোটের ঘোষণার হওয়ার পর ক্যানিং পশ্চিমের বিজয়ী প্রার্থীর বিরুদ্ধে নানা অভিযোগে একাধিক মামলা হয়েছে। ২০২৩ সালে পঞ্চায়েত ভোটের সময় অশান্তির অভিযোগে অভিযুক্ত তিনি। তা ছাড়া খুনের চেষ্টা, অস্ত্র আইনেও বিধায়ক পরেশ অভিযুক্ত। মাতলা নদীর চর দখল করে আশ্রম তৈরির অভিযোগও ওঠে। পুলিশ সূত্রে খবর, ক্যানিং থানায় দায়ের হওয়া ৫৬১/২০২৬ নম্বর মামলায় অভিযুক্ত ওই বিধায়ক। গত ৫ সেপ্টেম্বর মামলাটি দায়ের হয়েছিল। ভারতীয় দণ্ডবিধির ৩৭৬, ৩২৩, ৪২০, ১২০বি এবং ৫০৬ ধারায় মামলা রুজু হয় তাঁর বিরুদ্ধে। পঞ্চায়েত ভোটের মনোয়ন জমা দেওয়ার সময় রাজনৈতিক অশান্তির ঘটনায় সিআইডি তলব করেছিল পরেশকে। কিছু দিন আগেই ভবানী ভবনে হাজিরা দিয়েছিলেন। তবে জিজ্ঞাসাবাদ চলাকালীন তিনি অসুস্থ হয়ে পড়েন। এসএসকেএমে নিয়ে যেতে হয়েছিল তাঁকে। শেষদিকে সিআইডি-র তলবে সেভাবে সাড়া দিচ্ছিলেন না বিধায়ক। প্রায় ১৭ দিন ধরে তিনি পলাতক ছিলেন। তদন্তকারীরা প্রাথমিকভাবে মনে করছেন, সম্ভবত জিজ্ঞাসাবাদ এড়াতেই তিনি মুম্বই পালানোর পরিকল্পনা করেছিলেন।।

