এইদিন ওয়েবডেস্ক,পূর্ব মেদিনীপুর,০৯ নভেম্বর : কালীপ্রসন্নর আগের দিন গভীর রাতে কালীঘাটে অভিষেক ব্যানার্জির জন্মদিন পালন ঘিরে সংঘর্ষের সময় পুলিশের উপর হামলার অভিযোগ উঠেছিল। ঘটনার পর একাধিক এফআইআর রজু হয়েছে । তার ভিত্তিতে পুলিশ শ্রীদীপ দাস, মহম্মদ তাকির আলম এবং মোহাম্মদ ইরশাদ নামে ৩ জন কালীঘাট তৃণমূল কর্মীকে গ্রেপ্তার করেছে । এদিকে এই ঘটনায় কড়া অবস্থান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী । আজ সোমবার পূর্ব মেদিনীপুরের দীঘায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন,’কালীঘাটের অশান্তির পিছনে হরিশ চ্যাটার্জি বা হরিশ মুখার্জি রোডের বাসিন্দারা নন, একবালপুরের লোকজন জড়িত ।’
রাত ২টোয় একবালপুর থেকে কয়েকজন অভিষেকের বাড়ির সামনে কেন গিয়েছিলেন, তা নিয়েও প্রশ্ন তুলে মুখ্যমন্ত্রী বলেন,’পুলিশের উপর হামলা, হুমকি কিংবা সরকারি কাজে বাধা দিলে কাউকেই রেয়াত করা হবে না। ঘটনার তদন্তে ইতিমধ্যেই দু’টি স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে পুলিশ। ভিডিয়ো ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।’ঘটনায় চার্জশিট ও কাস্টডি ট্রায়াল হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
গত শনিবার ও রবিবার মধ্যরাতে কালীঘাটে অভিষেকের বাড়ির সামনে বাড়ির সামনে জড়ো হয় তৃণমূলের কর্মী-সমর্থকেরা। অভিযোগ, রাত দুটো নাগাদ সেখানে বিজেপি কর্মীরা উপস্থিত হয়ে স্লোগান দিতে শুরু করলে দুই পক্ষের মধ্যে বচসা ও হাতাহাতি বেঁধে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে পুলিশ কর্মীদের উপর চড়াও হওয়া এবং মারধর (চড় মারার) অভিযোগ ওঠে। কালীঘাট থানায় মোট ৪টি এফআইআর দায়ের করা হয়েছে। পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে যে মামলাগুলো করেছে, তার একটিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামও রাখা হয়েছে। পাশাপাশি অভিষেক অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে এবং বিজেপির পক্ষ থেকেও পাল্টা অভিযোগ দায়ের করা হয়েছে। আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট করে দিয়েছেন,ঘটনায় যেই জড়িয়ে থাকবে তাকে রেয়াত করা হবে না ।।

