এইদিন ওয়েবডেস্ক,ঝাড়খণ্ড,০৭ নভেম্বর : লাগাতার ধর্মান্তরণ এবং জনজাতি সমাজের জমি লুটের বিরুদ্ধে ঝাড়খণ্ড সরকার ও প্রশাসনের বিরুদ্ধে মুখর হয়ে আওয়াজ তোলা, জনজাতি সমাজের অধিকারের বলিষ্ঠ কণ্ঠস্বর নিশা কুমারী ভগত ফেসবুক লাইভ চলাকালীন আত্মহত্যা করেছেন৷ সেখানকার পুলিশ শুক্রবার জানিয়েছে, আদিবাসী সম্প্রদায়ের এক নেত্রী আত্মহত্যা করার আগে সোশ্যাল মিডিয়ায় লাইভ করেন। শুক্রবার তাঁর দেহ উদ্ধারের পরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতর। এই ঘটনাকে ‘দুর্ভাগ্যজনক’ বলে মন্তব্য করেছেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং রাজ্যের বিরোধী দলনেতা বাবুলাল মারান্ডি বলেছেন,এই মৃত্যুর দায় নিতে হবে রাজ্যের মুখ্যমন্ত্রীকে হেমন্ত সোরেনকে ।
জানা গেছে,ঝাড়খণ্ডের রাজধানী রাঁচিতে বাড়ি নিশা কুমারী ভগতের । শুক্রবার রাঁচির বাড়ি থেকে উদ্ধার হয়েছে তাঁর ঝুলন্ত দেহ। আত্মহত্যা করার আগে প্রায় ১০ মিনিট ফেসবুক লাইভ (Facebook live) করেন নিশা। তাতে তিনি রাজ্যের হেমন্ত সোরেনের সরকার এবং জমি মাফিয়ারা তাঁকে হেনস্থা করছে বলেও অভিযোগ করেন তিনি। সরকারের বিরুদ্ধে মুখ খোলায় তাঁকে হত্যার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন । ওই ফেসবুক লাইভ করার সময়ে কাঁদতেও দেখা গিয়েছে তাঁকে।
প্রসঙ্গত, ওঁরাও উপজাতির বাসিন্দা নিশা আদতে গুমলার বাসিন্দা। দীর্ঘদিন ধরেই আদিবাসীদের অধিকার এবং সংস্কৃতি রক্ষার দাবিতে কাজ করছেন তিনি। এক সময়ে চাকরি করতেন তিনি। পরে সেই সব ছেড়ে আদিবাসীদের অধিকার রক্ষার জন্য কাজ শুরু করেন নিশা। তাঁর বাবা হাঁদু ভগতও জড়িত ছিলেন ঝাড়খণ্ড আন্দোলনের সঙ্গে। রাজনীতিতেও যোগ দিয়েছিলেন নিশা। গুমলা আসন থেকে বিধানসভা নির্বাচনে লড়াইও করেছিলেন তিনি।।

