• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

কালী প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে দুই পাড়ার সংঘর্ষ, আহত ২

Eidin by Eidin
November 8, 2021
in রাজ্যের খবর
কালী প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে দুই পাড়ার সংঘর্ষ, আহত ২
6
SHARES
84
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,০৮ নভেম্বর : কালী প্রতিমার বিসর্জনকে কেন্দ্র করে দুই পাড়ার সংঘর্ষে আহত হলেন দু’জন । এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে পূর্ব বর্ধমানের কালনায় ।রবিবার রাতে থেকে শুরু হওয়া সংঘর্ষের রেশ সোমবারও সকালেও অব্যাহত থাকে । ঘটনা নিয়ে দু’পক্ষই কালনা থানার দ্বারস্থ হয়েছে। ফের যাতে কোন গোলযোগ অশান্তির ঘটনা না ঘটে সেই ব্যাপারে তৎপরতা জারি রেখেছে কালনা থানার পুলিশ ।
এলাকার বাসিন্দাদের কথায় জানা গিয়েছে ,
কালনার কীর্তন মাঠপাড়ার কালী প্রতিমা বিসর্জনের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল স্থানীয় পীরতলাপাড়া দিয়ে।সেই সময় পীরতলা পাড়ার কিছু যুবক বিসর্জন যাত্রার পথ আটকাকে কীর্তন মাঠ পাড়ার যুবকদের উদ্দেশে গালিগালাজ করে।তা নিয়ে প্রথমে দু’পক্ষের বচসা বাঁধে ।পরে শুরু হয়ে যায় দুই পক্ষের মারপিট। যদিও এলাকার লোকজন দু’পক্ষকে সান্ত করে তখনকার মতো ঝামেলা অশান্তি মিটিয়ে দের । এরপর রাত কাটতে না কাটতে সোমবার সকালে পীরতলা পাড়ার কয়েকজন যুবক কীর্তনিয়া মাঠপাড়া ও হালদার পাড়ার যুবকদের বাড়িতে চড়াও হয়। অভিযোগ তারা সেখানকার পলাশ রাজবংশী ও রাহুল মন্ডলের বাড়িতে গিয়ে মোটরবাইক ও বাড়িতে ভাঙচুর চালায় ।এমনকা পীড়তলা পাড়ার যুবকরা ওই দুই পাড়ার মহিলা ও বৃদ্ধদেরও গালিগালাজ করার পাশাপাশি তাঁদের প্রাণে মেরে ফেলার হুমকিও দেয় বলে অভিযোগ ।

সংঘর্ষে মোটরবাইকসহ ভাঙচুরের চিহ্ন । কালনা । সোমবার ।


যদিও পীরতলা পাড়ার যুবক সুশান্ত মজুমদার ওরফে পুটান তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, ’সোমবার সকালে কীর্তনিয়া ও হালদার পাড়ার ভাঙচুর চালানোর অভিযোগ সম্পূর্ণ মিথ্যা । পাল্টা অভিযোগে তিনি বলেন, সোমবার রাতে পীরতলা পাড়ায় পুজোর মন্ডপে ঝাড়বাতি লাগানো ছিল। তাই রাস্তা দিয়ে ভাসান যাত্রা নিয়ে যেতে নিষেধ করা হয়েছিল। সেই কথা বলার জন্য কীর্তন মাঠপাড়ার লোকজন তাঁদের উপরে চড়াও হয়ে মারধোর করে।’।

Previous Post

কাটোয়া হাসপাতালে রোগীনির শ্লীলতাহানির অভিযোগে ধৃত হাসপাতালের অস্থায়ী কর্মী

Next Post

জামালপুরে আগ্নেআস্ত্র সহ গ্রেপ্তার দুস্কৃতি

Next Post
জামালপুরে আগ্নেআস্ত্র সহ গ্রেপ্তার দুস্কৃতি

জামালপুরে আগ্নেআস্ত্র সহ গ্রেপ্তার দুস্কৃতি

No Result
View All Result

Recent Posts

  • শ্রীবিষ্ণুর ৫ অস্ত্রের উদ্দেশ্যে নিবেদিত এই অত্যন্ত শক্তিশালী স্তোত্রটি ভয়, পাপ ও শত্রুর হাত থেকে রক্ষা করে
  • মধ্যপ্রাচ্যের তেল ও গ্যাস ইসরায়েলের মাধ্যমে রপ্তানি করার প্রস্তাব দিলেন নেতানিয়াহু ; বললেন : “ইরানি শাসনের পতনের লক্ষণ দেখা যাচ্ছে এবং খোমিনি বাহিনীর মধ্যে মৃত্যুর ভয় ঢুকে গেছে” 
  • প্রতিবাদী চ্যাম্পিয়ন কুস্তিগীর ১৯ বছরের সালেহ মহম্মাদিকে ফাঁসিতে ঝোলালো মোজতবা খামেনির সরকার ; যুদ্ধের মাঝেও ইরানে নৃশংস দমন-পীড়ন অব্যাহত
  • চলতি যুদ্ধ ইরানে আরও উগ্রপন্থী ও পারমাণবিক অস্ত্র তৈরির উচ্চাকাঙ্ক্ষী একটি শাসনব্যবস্থা তৈরি করতে পারে : আইডিএফ 
  • প্রাণ বাঁচাতে দুবাই থেকে ছেলেকে নিয়ে ভারতে পালিয়ে এসেছেন সানিয়া মির্জা 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.