• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

আজ বিশ্বজুড়ে মুক্তি পাচ্ছে হিন্দি ছবি “রামায়ণ” ; সৌদির রাস্তায় বিশাল বিলবোর্ড দেখে চটে লাল বাংলাদেশিরা 

Eidin by Eidin
November 5, 2026
in রকমারি খবর
আজ বিশ্বজুড়ে মুক্তি পাচ্ছে হিন্দি ছবি “রামায়ণ” ; সৌদির রাস্তায় বিশাল বিলবোর্ড দেখে চটে লাল বাংলাদেশিরা 
3
SHARES
48
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

আজ বৃহস্পতিবার বিশ্বজুড়ে মুক্তি পাচ্ছে রনবীর কাপুর অভিনীত বহু প্রতিক্ষিত হিন্দি ছবি “রামায়ণ” । সৌদি আরবের শহরের রাস্তায় রাম, সীতা, লক্ষ্মণের বিশাল বিলবোর্ড টাঙানো হয়েছে । ছবিটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে বাংলাদেশের একাংশের মানুষের তীব্র প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে । 

একজন লিখেছেন,’সৌদি আরবে আজ রামায়ণের বিলবোর্ড ! কী দিন আইলো ভাই! যে মাটিতে আমাদের প্রিয় নবিজি (সা.) মূর্তিপূজা আর শিরক দূর করে তাওহিদ প্রতিষ্ঠা করেছিলেন, আজ সেই সৌদি আরবের রিয়াদের মেইন রোডে শোভা পাচ্ছে দেব-দেবী কেন্দ্রিক ‘রামায়ণ’ সিনেমার বিশাল ডিজিটাল বিলবোর্ড! সত্যি, ভাবতেই কেমন যেন লাগে!’ তিনি প্রার্থনা করেছেন,’হে আল্লাহ, পবিত্র ভূমিকে সব ধরনের ফিতনা ও অবক্ষয় থেকে হেফাজত করুন এবং মুসলিমদের তাদের ধর্মীয় ঐতিহ্য ও ঈমানী চেতনা র’ক্ষা করার তাওফিক দান করুন। আমিন।’

তবে এর জবাবও সামনে আসছে । জীনাত রেহেনা জলি নামে একজন ফেসবুক ব্যবহারকারী লিখেছেন,”ইসলাম ভারতে এসেছেই সৌদি আরব থেকে।আমাদের নবী, আমাদের কোরআন, আমাদের ধর্ম – সবকিছুর জন্মই সৌদি আরবের মাটিতে। মক্কা-মদিনা থেকে ইসলাম ছড়িয়ে পড়েছে সারা দুনিয়ায়, তারপর এসেছে ভারতে। আজ সেই সৌদি আরবই বদলে যাচ্ছে। আর আমরা ভারতে বসে এখনও সেই পুরনো গোঁড়ামি আঁকড়ে ধরে আছি।” 

তিনি লিখেছেন,”দেখো, আজ সৌদিতে কি হচ্ছে  : রাম, সীতা, লক্ষ্মণের বিশাল বিলবোর্ড। নিচ দিয়ে চলে যাচ্ছে টয়োটা গাড়ি, পাশে খেজুর গাছের সারি।একটা সময় ভাবা যেত না, সৌদির মাটিতে রামায়ণের মতো একটা হিন্দু মহাকাব্যের সিনেমার এত বড় প্রচার হবে।এটা হঠাৎ হয়নি। সৌদি এখন ‘ভিশন ২০৩০’ এর পথে হাঁটছে। যুবরাজ মোহাম্মদ বিন সালমানের হাত ধরে দেশটা আস্তে আস্তে ধর্মের কঠোর বেড়াজাল থেকে বেরিয়ে এসে সংস্কৃতি, সিনেমা, খেলা, পর্যটনের দিকে খুলছে।

২০১৮ সালে ৩৫ বছর পর সৌদিতে সিনেমা হল খুলেছিল। তারপর একে একে এসেছে কনসার্ট, ফুটবল বিশ্বকাপের ম্যাচ, WWE, ফর্মুলা ওয়ান, আর এখন বলিউডের সবচেয়ে বড় সিনেমা ‘রামায়ণ’।সৌদি এখন বুঝতে পারছে, শুধু তেল দিয়ে দেশ চলবে না। দেশকে খুলতে হবে, দুনিয়ার সাথে মিশতে হবে। আর দুনিয়ার সাথে মিশতে গেলে অন্য ধর্ম, অন্য সংস্কৃতিকে সম্মান দিতে হবে।”

তিনি লিখেছেন,”যে সৌদিতে একসময় অন্য ধর্মের নাম নেওয়াও কঠিন ছিল, আজ সেই রিয়াদের বড় বড় রাস্তায় ‘রামায়ণ – রাইজ অফ এ লেজেন্ড’-এর বিশাল বিলবোর্ড। রাম, সীতা, লক্ষ্মণের ছবি নিয়ে সিনেমা মুক্তি পাচ্ছে সৌদির হলে।যে সৌদিতে গান-বাজনা নিষিদ্ধ ছিল, আজ সেখানে প্রকাশ্যে হ্যালোউইন পার্টি হচ্ছে। ছেলেমেয়েরা ভূতের সাজ পরে, রাস্তা সাজিয়ে, আলো জ্বালিয়ে আনন্দ করছে। কেউ বলছে না – এটা হারাম।আজ সৌদির স্কুলে বাচ্চাদের শুধু ইসলাম নয়, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ – সব ধর্মের বই পড়ানো হচ্ছে। তাদের শেখানো হচ্ছে, সব ধর্মকে জানো, সব ধর্মকে সম্মান করো।”

তিনি আরও লিখেছেন,”ভাবো, ইসলাম যেখান থেকে এসেছে, সেই সৌদিই আজ বলছে – ধর্ম থাকুক মনে, কিন্তু ধর্মীয় গোঁড়ামি নয়।আর আমরা, যারা সৌদি থেকে ধর্ম পেয়েছি, আমরা আজও বলছি – এটা হালাল, ওটা হারাম, এটা করা যাবে না, ওটা দেখা যাবে না।সৌদি বুঝে গেছে, ধর্ম দিয়ে মানুষকে বন্দি করে রাখলে দেশ এগোয় না। দেশ এগোয় মানুষকে মুক্ত করলে।ধর্ম থাকুক, কিন্তু ধর্মীয় গোঁড়ামি মুক্ত হোক।নামাজ থাকুক, রোজা থাকুক, আল্লাহর প্রতি ভালোবাসা থাকুক – কিন্তু তার সাথে থাকুক অন্য ধর্মের প্রতি সম্মান, অন্য সংস্কৃতির প্রতি ভালোবাসা। ধর্মকে বুকে রেখেও আধুনিক হওয়া যায়, খোলা মনের হওয়া যায়। ভালো থাকুন সবাই এটাই চাই।” 

আজ ৫ নভেম্বর, বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে হিন্দি চলচিত্র “রামায়ণ” । প্রায় ৭৮০ কোটি টাকা খরচে নির্মিত ছবিটি বিশ্বজুড়ে যে তুমুল প্রচারণা চালানো হচ্ছে, তার অংশ হিসেবেই সৌদির রাজধানী রিয়াদের মতো জায়গায় এই আয়োজন। সবচেয়ে বড় কথা, সৌদি আরবের প্রধান সিনেমা হলগুলো যেমন, ভ’ক্স  আর মুভি সিনেমাসে ইতিমধ্যে এটা মুক্তির জন্য ছবিট লিস্টেড হয়ে গেছে।।

Previous Post

নৈহাটিতে কালীপূজা আয়োজনে বাধা দেওয়ার অভিযোগ কংগ্রেসের সংখ্যালঘু নেতার বিরুদ্ধে ;  বীজপুর ও নৈহাটির বিজেপি বিধায়করা জানালেন তীব্র প্রতিবাদ 

No Result
View All Result

Recent Posts

  • আজ বিশ্বজুড়ে মুক্তি পাচ্ছে হিন্দি ছবি “রামায়ণ” ; সৌদির রাস্তায় বিশাল বিলবোর্ড দেখে চটে লাল বাংলাদেশিরা 
  • নৈহাটিতে কালীপূজা আয়োজনে বাধা দেওয়ার অভিযোগ কংগ্রেসের সংখ্যালঘু নেতার বিরুদ্ধে ;  বীজপুর ও নৈহাটির বিজেপি বিধায়করা জানালেন তীব্র প্রতিবাদ 
  • সৌদি আরবে গৃহকর্মীর কাজে গিয়ে নির্যাতন সহ্য করতে না পেরে ফিরে আসছে বহু বাংলাদেশি নারীরা ; তাদের মধ্যে অনেকেই অন্তঃসত্ত্বা 
  • শ্রী স্বর্ণমালাতন্ত্রে মহাদেব কর্তৃক বর্ণিত মা তারার পবিত্র স্তব
  • “কাঙলাদেশে” হওয়ার পথে বাংলাদেশ ; ভারতে নতুন করে অনুপ্রবেশের জোয়ারের আশঙ্কা 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.