• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

ব্রিটিশ নাগরিকত্ব পেতেই আইপিএল-এ অংশগ্রহণ করতে উৎসুক পাকিস্তানি খেলোয়াড় মহম্মদ আমির ; কৃষ্ণমাচারি শ্রীকান্ত বললেন : “তাকে অপমানিত হতে দেখাটা একটা দারুণ ব্যাপার হবে” 

Eidin by Eidin
November 3, 2026
in খেলার খবর
ব্রিটিশ নাগরিকত্ব পেতেই আইপিএল-এ অংশগ্রহণ করতে উৎসুক পাকিস্তানি খেলোয়াড় মহম্মদ আমির ; কৃষ্ণমাচারি শ্রীকান্ত বললেন : “তাকে অপমানিত হতে দেখাটা একটা দারুণ ব্যাপার হবে” 
4
SHARES
55
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন স্পোর্টস নিউজ,০৩ নভেম্বর : সন্ত্রাসবাদে ইন্ধন জোগানোর জন্য পাকিস্তানি ক্রিকেটারদের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে(আইপিএল) নিষিদ্ধ করে দেওয়া হয়েছে । তাই ইচ্ছা থাকলেও পাকিস্তানি খেলোয়াড়রা আইপিএল নিলামে অংশগ্রহণ করতে পারে না । কিন্তু এই নিষেধাজ্ঞা অন্য দেশের জন্য লাগু নয় । আর ফাঁককে কাজে লাগিয়ে এবারের আইপিএল নিলামে পাকিস্তানি ক্রিকেটার মহম্মদ আমির নাম লেখাতে চলেছেন বলে জল্পনা চলছে । কারন আমির ব্রিটিশ নাগরিকত্ব পেয়ে গেছে এবং তিনি পাকিস্তানি হিসাবে নয়,বরঞ্চ ব্রিটিশ নাগরিক হিসাবে আইপিএল নিলামে নিজের নাম নথিভুক্ত করতে চলেছেন বলে খবর । যা নিয়ে তীব্র কটাক্ষ করেছেন প্রাক্তন ভারতীয় ব্যাটসম্যান কৃষ্ণমাচারি শ্রীকান্ত । তিনি কটাক্ষ করে বলেছেন,’তাকে অপমানিত হতে দেখাটা একটা দারুণ ব্যাপার হবে ।’ 

উল্লেখ্য,বিসিসিআই কার্যকরভাবে পাকিস্তানি খেলোয়াড়দের প্রবেশে বাধা দেয়, কিন্তু অন্য দেশের পাসপোর্টধারী খেলোয়াড়রা (যেমন পূর্বে আজহার মাহমুদ) কোনো নিয়ম ছাড়াই সেই দেশের নাগরিক হিসেবে আইপিএল-এ নিবন্ধন করতে পারেন। এদিকে একজন ব্রিটিশ মহিলাকে বিয়ে করার মাধ্যমে যুক্তরাজ্যের নাগরিকত্ব লাভ করেছেন মহম্মদ আমির । তাই তিনি যুক্তরাজ্যের নাগরিক হিসেবেই এপিএল ড্রাফটে নিবন্ধন করতে পারেন বলে জল্পনা শুরু হয়েছে । 

শ্রীকান্ত বলেছেন,”আমি জানি না এই লোকটা আসলে কী ভাবছে? এই মহম্মদ আমিরটা কে? সে ভাবে যে সে আইপিএল খেলতে পারবে। এটা তার জন্য একটা অলীক স্বপ্নই থেকে যাবে। শুনছি যে সে ব্রিটিশ নাগরিকত্ব পেয়েছে, এবং শীঘ্রই আইপিএল নিলামের জন্য আবেদন করবে। যদি এটা সত্যি হয়, তবে আমি আমার জীবনে এর চেয়ে বোকার মতো কাজ আর দেখিনি। আমার মনে হয়, সে যদি নিলামের জন্য নাম লেখায়, তবে নিলামে তাকে অপমানিত হতে দেখাটা একটা দারুণ ব্যাপার হবে, কারণ সে অবিক্রিত থাকবে এবং এখান থেকে বিতাড়িত হবে। সে নিজেকে মিচেল স্টার্ক মনে করে, তার সেরা সময় পেরিয়ে গেছে, এবং ব্রিটিশ নাগরিকত্ব পেলেও সে কোনোদিন আইপিএল খেলতে পারবে না।” তবে মহম্মদ আমির এক্স-এ স্পষ্ট করেছেন যে,”আইপিএল সংক্রান্ত খবরটি সত্য নয়।”

Tags: Sports News
Previous Post

ত্রিপুরায় বাংলাদেশ সীমান্তবর্তী বক্সনগরে বিএসএফ-এর ওপর পাচারকারীদের হামলা, আহত ৩ জওয়ান

Next Post

২০০ কোটি টাকার চাঁদাবাজির মামলায় শুনানিতে অনুপস্থিত অভিনেত্রী নোরা ফাতেহি ; আদালতের সতর্কবার্তা 

Next Post
২০০ কোটি টাকার চাঁদাবাজির মামলায় শুনানিতে অনুপস্থিত অভিনেত্রী নোরা ফাতেহি ; আদালতের সতর্কবার্তা 

২০০ কোটি টাকার চাঁদাবাজির মামলায় শুনানিতে অনুপস্থিত অভিনেত্রী নোরা ফাতেহি ; আদালতের সতর্কবার্তা 

No Result
View All Result

Recent Posts

  • শ্রী কামাখ্যা মাতা ধ্যান ও স্তোত্র
  • ২০০ কোটি টাকার চাঁদাবাজির মামলায় শুনানিতে অনুপস্থিত অভিনেত্রী নোরা ফাতেহি ; আদালতের সতর্কবার্তা 
  • ব্রিটিশ নাগরিকত্ব পেতেই আইপিএল-এ অংশগ্রহণ করতে উৎসুক পাকিস্তানি খেলোয়াড় মহম্মদ আমির ; কৃষ্ণমাচারি শ্রীকান্ত বললেন : “তাকে অপমানিত হতে দেখাটা একটা দারুণ ব্যাপার হবে” 
  • ত্রিপুরায় বাংলাদেশ সীমান্তবর্তী বক্সনগরে বিএসএফ-এর ওপর পাচারকারীদের হামলা, আহত ৩ জওয়ান
  • সর্বদা কঠোর নিরাপত্তার মধ্যে থাকা উত্তর কোরিয়ার এই বিপজ্জনক হ্যাকার আমেরিকার রাতের ঘুম ছুটিয়ে দিয়েছে 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.