• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

গলসির শিল্লাঘাটে দামোদর নদে স্নান করতে নেমে তলিয়ে যাওয়া ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার দেহ উদ্ধার  

Eidin by Eidin
November 2, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
গলসির শিল্লাঘাটে দামোদর নদে স্নান করতে নেমে তলিয়ে যাওয়া ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার দেহ উদ্ধার  
4
SHARES
53
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,গলসি(পশ্চিম বর্ধমান),০২ অক্টোবর : গলসির শিল্লাঘাটে দামোদর নদে স্নান করতে নেমে নেমে তলিয়ে যাওয়া ইঞ্জিনিয়ারিং পড়ুয়া রিপম দাসের (১৯) দেহ উদ্ধার হল আজ সোমবার । নিখোঁজ হওয়ার স্থান থেকে প্রায় এক কিলোমিটার দূরে কাশপুরের কাছে ওই তরুনের দেহটি উদ্ধার । পরে গলসি থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠায় । দেহ উদ্ধারের পর কান্নায় ভেঙে পড়ে মৃত পড়ুয়ার পরিবার৷ 

রবিবার দুপুরে গ্রামের বন্ধু সজল দাস, কার্তিক সেন, নিতাই দাস ও গৌরব রক্ষিতের সঙ্গে দামোদর নদে স্নান করতে নেমেছিলেন রিপম । সেই সময় রিপম ও তার এক বন্ধু গভীর খাদে পড়ে যান । পায়ের তলায় মাটি না পেয়ে তারা তলিয়ে যান৷ যদিও সঙ্গীরা একজনকে উদ্ধার করতে সফল হন । কিন্তু রিপম অনেকটা দূরে চলে যাওয়ায় তাঁকে  বাঁচানো সম্ভব হয়নি । সজল দাসের কথায়,’শেষ মুহুর্ত পর্যন্ত দু’হাত উপরে তুলে সাহায্য চেয়েছিল রিপম । কিন্তু অনেকটা দূরে চলে যাওয়ায় আমরা আর তার কাছ পর্যন্ত পৌঁছতে পারেনি এবং সে তলিয়ে যায় ।’

ঘটনার অব্যবহিত পর থেকেই জেলেরা জাল ফেলে ওই তরুনের সন্ধান শুরু করে । কিন্তু গতকাল তার কোনো হদিশ পাওয়া যায়নি । অবশেষে আজ সকালে নিখোঁজ হওয়ার স্থান থেকে প্রায় এক কিলোমিটার দূরে কাশপুরের কাছে তার দেহ স্থানীয় এক জেলের জালে উঠে আসে । 

খবর পেয়ে শোকাহত পরিবারের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেন গলসির বিজেপি বিধায়ক রাজু পাত্র। তিনি তাঁর প্রতিনিধি রিন্টু রায় এবং স্ত্রী জয়ন্তী পাত্রকে রিপমের বাড়িতে পাঠিয়ে পরিবারের হাতে ১০ হাজার টাকার চেক তুলে দেন। সেই সময় পুত্রশোকে হাহাকার করে ওঠেন মৃত পড়ুয়ার বাবা।। 

Previous Post

অধিকৃত জম্মু ও কাশ্মীরে বাড়ি বাড়িতে গুলি চালাচ্ছে পাকিস্তানি সেনা : “অত্যন্ত সংকটজনক” পরিস্থিতির বর্ণনা করলেন সাংবাদিক জাভেদ ভেগ 

Next Post

সর্বদা কঠোর নিরাপত্তার মধ্যে থাকা উত্তর কোরিয়ার এই বিপজ্জনক হ্যাকার আমেরিকার রাতের ঘুম ছুটিয়ে দিয়েছে 

Next Post
সর্বদা কঠোর নিরাপত্তার মধ্যে থাকা উত্তর কোরিয়ার এই বিপজ্জনক হ্যাকার আমেরিকার রাতের ঘুম ছুটিয়ে দিয়েছে 

সর্বদা কঠোর নিরাপত্তার মধ্যে থাকা উত্তর কোরিয়ার এই বিপজ্জনক হ্যাকার আমেরিকার রাতের ঘুম ছুটিয়ে দিয়েছে 

No Result
View All Result

Recent Posts

  • সর্বদা কঠোর নিরাপত্তার মধ্যে থাকা উত্তর কোরিয়ার এই বিপজ্জনক হ্যাকার আমেরিকার রাতের ঘুম ছুটিয়ে দিয়েছে 
  • গলসির শিল্লাঘাটে দামোদর নদে স্নান করতে নেমে তলিয়ে যাওয়া ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার দেহ উদ্ধার  
  • অধিকৃত জম্মু ও কাশ্মীরে বাড়ি বাড়িতে গুলি চালাচ্ছে পাকিস্তানি সেনা : “অত্যন্ত সংকটজনক” পরিস্থিতির বর্ণনা করলেন সাংবাদিক জাভেদ ভেগ 
  • “ভারতে বিক্ষোভে অংশ নেওয়ার কোনো অধিকার আপনার নেই” : মুম্বাই হাইকোর্টের তিরস্কারের পর নিঃশর্ত ক্ষমা চাইলেন অভিনেতা আমির খানের ভাইপো ইমরান খান
  • নেতানিয়াহুর চাপে ইরানের ওপর পারমাণবিক হামলা চালাতে পারেন ডোনাল্ড ট্রাম্প :  মার্কিন সাংবাদিকের চাঞ্চল্যকর দাবি
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.