এইদিন ওয়েবডেস্ক,মুম্বাই,০২ নভেম্বর : প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভে অংশ নিয়েছিলেন বলিউড অভিনেতা আমির খানের ভাইপো ইমরান খান। কিন্তু একজন মার্কিন নাগরিক হয়েও কিভাবে তিনি অন্য দেশের আভ্যন্তরীণ রাজনীতিতে যোগ দিতে পারেন, এনিয়ে প্রশ্ন উঠছিল । বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে মুম্বাই পুলিশ ইমরান খানকে ভারত ছাড়ার জন্য সময়সীমা বেঁধে দেয় । আর এরপরেই মুম্বাই হাইকোর্টের দ্বারস্থ হন তিনি ।
কিন্তু আজ সোমবার হাইকোর্ট মার্কিন নাগরিক হয়ে মুম্বাইয়ে প্রতিবাদ করায় ইমরান খানের তীব্র ভর্ৎসনা করে বলেছে,’ভারতে প্রতিবাদ করার কোনো অধিকার আপনার নেই!’ হাইকোর্টের তিরস্কারের পর বিক্ষোভে অংশ নেওয়ায় ‘নিঃশর্ত’ ক্ষমা চেয়েছেন ইমরান খান।
আজ সোমবার, ইমরান খানের আইনজীবী ভেঙ্কটেশ ধোন্দ অবিলম্বে বোম্বে হাইকোর্টে একটি অঙ্গীকারপত্র দাখিল করেন যে, অভিনেতা ভবিষ্যতে কোনো বিক্ষোভে অংশ নেবেন না এবং নিঃশর্ত ক্ষমাও চেয়েছেন। আদালত তার ‘ভারত ছাড়ার’ নোটিশটি ৭ ডিসেম্বর পর্যন্ত স্থগিত রেখেছে।।

