• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

২৯০ কোটি টাকার ব্যাঙ্ক প্রতারণা মামলায় হুগলির উত্তরপাড়াসহ একাধিক স্থানে ইডির তল্লাশি অভিযান 

Eidin by Eidin
October 30, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
২৯০ কোটি টাকার ব্যাঙ্ক প্রতারণা মামলায় হুগলির উত্তরপাড়াসহ একাধিক স্থানে ইডির তল্লাশি অভিযান 
4
SHARES
50
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,হুগলি,৩০ অক্টোবর : আজ ব্যাঙ্ক প্রতারণা মামলায় শুক্রবার সাতসকালে হুগলির উত্তরপাড়াসহ একাধিক স্থানে তল্লাশি অভিযান শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট(ইডি) কলকাতা জোন-১ । প্রায় ২৯০ কোটি টাকার প্রতারণার অভিযোগ রয়েছে । এদিন সকালেই কেন্দ্রীয় বাহিনীকে সাথে নিয়ে উত্তরপাড়ার শিবতলা স্ট্রিটে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট সুদীপ্ত ঘোষের বাড়িতে পৌঁছন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। তদন্তকারীরা বাড়িতে ঢুকে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ শুরু করেন । সুদীপ্ত ঘোষ জানিয়েছেন যে তদন্তকারীরা অনুমতি নিয়ে এসেছেন এবং তিনি তাঁদের সবরকমভাবে সহযোগিতা করছেন। 

তথ্য অনুযায়ী, কোহিনুর গোষ্ঠীর সঙ্গে যুক্ত প্রায় ২৯০ কোটি টাকার ব্যাংক ঋণ প্রতারণার অভিযোগের সূত্র ধরেই এই তদন্ত। পিএনএলএ, ২০০২-এর ধারা ১৭ অনুযায়ী আজ সকাল থেকে লেকটাউন, হাওড়া ও উত্তরপাড়া,আসানসোলসহ মোট ৮টি ঠিকানায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে বলে জানা গিয়েছে। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে,এই অভিযানে অন্তর্ভুক্ত প্রাঙ্গণগুলি পরিচালক, নিরীক্ষক, রেজোলিউশন প্রফেশনাল ইত্যাদি ব্যক্তিদের আবাসিক এবং দাপ্তরিক প্রাঙ্গণ, যারা অপরাধলব্ধ অর্থ সম্পর্কিত বিভিন্ন প্রক্রিয়া ও কার্যকলাপের সাথে জড়িত বলে সন্দেহভাজন।

উল্লেখ্য,ঝাড়খণ্ডে একটি ৬৬ মেগাওয়াট বিদ্যুৎ প্রকল্প তৈরির নাম করে কোহিনূর পাওয়ার প্রাইভেট লিমিটেড (Kohinoor Power Pvt Ltd) নামে একটি বেসরকারি সংস্থা ব্যাঙ্ক থেকে প্রায় ২৯০ কোটি টাকা ঋণ নিয়েছিল। সেই টাকা বিদ্যুৎ প্রকল্পে ব্যবহার না করে তছরূপ ও ভুয়ো কোম্পানির মাধ্যমে কালো টাকা সাদা করার অভিযোগ উঠেছে। তবে আজ তল্লাশি অভিযানে ইডির হাতে কোন নথি বা সামগ্রী এসেছে কিনা তা এখনো স্পষ্ট নয় ।।

Previous Post

সন্ত্রাসবাদে অর্থায়ন চক্রের ১০ জন ওভারগ্রাউন্ড কর্মীকে গ্রেপ্তার করল শোপিয়ান পুলিশ 

No Result
View All Result

Recent Posts

  • ২৯০ কোটি টাকার ব্যাঙ্ক প্রতারণা মামলায় হুগলির উত্তরপাড়াসহ একাধিক স্থানে ইডির তল্লাশি অভিযান 
  • সন্ত্রাসবাদে অর্থায়ন চক্রের ১০ জন ওভারগ্রাউন্ড কর্মীকে গ্রেপ্তার করল শোপিয়ান পুলিশ 
  • কলকাতার সাউথ সিটি আবাসনের ২৮ তলায় আগুন 
  • শ্রী কালী অষ্টোত্তর শত নামা স্তোত্রং
  • ওমারজাইয়ের ঝড়ো শতকে জিম্বাবুয়েকে ১৯ রানে হারালো আফগানিস্তান
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.