• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

ময়মনসিংহে সেলুন ব্যবসায়ী রবীন্দ্র ঋষিকে কুপিয়ে খুন করল মহম্মদ  সাদ্দাম হোসেন 

Eidin by Eidin
October 27, 2026
in আন্তর্জাতিক
ময়মনসিংহে সেলুন ব্যবসায়ী রবীন্দ্র ঋষিকে কুপিয়ে খুন করল মহম্মদ  সাদ্দাম হোসেন 
4
SHARES
52
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,২৭ অক্টোবর : ফের এক হিন্দু খুন হয়ে গেল বাংলাদেশে । এবারে ময়মনসিংহের ভালুকায় রবীন্দ্র ঋষি নামে ৪৩ বছর বয়সী এক সেলুন ব্যবসায়ীকে ছুরি দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠল প্রতিবেশী মহম্মদ সাদ্দাম হোসেনের বিরুদ্ধে । আজ মঙ্গলবার সন্ধ্যায় ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরদিয়া এলাকার নোমান কম্পোজিট মুক্তিযোদ্ধা মার্কেট এলাকায় এই নৃশংস হ*ত্যাকান্ডের ঘটনা ঘটে।

নিহত রবীন্দ্র ঋষি ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার উত্তরপাড়া এলাকার রঞ্জিত ঋষির ছেলে । তিনি ভালুকার জামিরদিয়া তরিফ মুন্সী মোড় এলাকার স্থানীয় কাশেমের বাড়িতে ভাড়া থাকতেন এবং সেখানে সেলুন চালাতেন।  অন্যদিকে ঘাতক মহম্মদ সাদ্দাম হোসেন একই এলাকার বাবুল মিয়ার ছেলে।

 নিহত রবীন্দ্র ঋষির স্ত্রী সুচিত্রাদেবী সংবাদমাধ্যমের কাছে জানিয়েছেন, মাদক সেবনের জন্য সাদ্দাম প্রায়ই তাঁর স্বামীর কাছ থেকে টাকা নিত । এ ছাড়া সেলুনে চুল কাটানোর পর টাকা দিত না।  টাকা না দেওয়া ও চুল কাটতে না দেওয়াকে কেন্দ্র করে কিছুদিন ধরে তাঁদের মধ্যে বিরোধ চলছিল। এর আগেও সাদ্দাম তাঁর স্বামীকে হত্যার হুমকি দিয়েছিল । তার জেরেই তার স্বামীকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ সুচিত্রাদেবীর।

 নিহতের পরিবারের সূত্রে জানা গেছে, প্রায় তিন মাস আগে রবীন্দ্রের মেয়েকে উত্ত্যক্ত করার অভিযোগে মহম্মদ সাদ্দামের বিরুদ্ধে স্থানীয়ভাবে একটি সালিশ হয়। ওই ঘটনার জের ধরেও সাদ্দাম তার ওপর হামলা চালিয়ে থাকতে পারেন বলে দাবি পরিবারের।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে আরো জানা গেছে, আজ সন্ধ্যায় সেলুনে ঢুকে রবীন্দ্রকে ছুরি দিয়ে এলোপাথাড়ি কোপাতে শুরু করে সাদ্দাম। প্রাণ বাঁচাতে রবীন্দ্র সেখান থেকে দৌড়ে সাদ্দামের বাবার দোকানে আশ্রয় নেন। সেখানেও তাঁকে উপর্যুপরি ছুরিকাঘাত করা হয়। পরে তিনি পাশের একটি বাড়িতে আশ্রয় নেওয়ার চেষ্টা করেন। কিন্তু বাড়ির উঠানে তাঁকে ফেলে আবারও ছুরিকাঘাত করা হয়। এতে তাঁর ঘটনাস্থলেই মৃত্যু হয়।।

Tags: Bangladesh
Previous Post

মন্ত্রী ক্ষুদিরাম টুডুর পর এবার বিজেপি বিধায়ক সুভাষ পাত্রের হোয়াটসঅ্যাপ হ্যাক করে তোলাবাজি শুরু করল সাইবার অপরাধীরা

Next Post

এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে বাংলাদেশকে ১৩-০ গোলে পর্যুদস্ত করল ভারত

Next Post
এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে বাংলাদেশকে ১৩-০ গোলে পর্যুদস্ত করল ভারত

এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে বাংলাদেশকে ১৩-০ গোলে পর্যুদস্ত করল ভারত

No Result
View All Result

Recent Posts

  • বাংলাদেশে ডাক্তারি পড়তে গিয়ে আব্দুলকে বিয়ে, স্বামীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে বারাসতের অমৃতা দত্ত চৌধুরী এখন চাইছেন তার কবল থেকে মুক্ত করে দুই সন্তান নিয়ে হিন্দু হয়ে থাকতে 
  • এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে বাংলাদেশকে ১৩-০ গোলে পর্যুদস্ত করল ভারত
  • ময়মনসিংহে সেলুন ব্যবসায়ী রবীন্দ্র ঋষিকে কুপিয়ে খুন করল মহম্মদ  সাদ্দাম হোসেন 
  • মন্ত্রী ক্ষুদিরাম টুডুর পর এবার বিজেপি বিধায়ক সুভাষ পাত্রের হোয়াটসঅ্যাপ হ্যাক করে তোলাবাজি শুরু করল সাইবার অপরাধীরা
  • মুর্শিদাবাদের ধুলিয়ানে সুজিত মন্ডল হত্যাকাণ্ডে অভিযুক্ত সামাউন শেখকে এনকাউন্টার
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.