এইদিন ওয়েবডেস্ক,কোচবিহার,২৪ অক্টোবর : কোচবিহারে তিনবিঘা করিডোরে বিএসএফ -এর উপর হামলা চালিয়েছে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা । জানা গেছে,আজ শনিবার সন্ধ্যায় কিছু বাংলাদেশি পাচারকারী ভারতের সীমান্তে ঢুকে পড়লে বিএসএফ তাদের পিছু ধাওয়া করে । সেই সময় বিএসএফের জওয়ানরা শূন্যরেখা অতিক্রম করে বাংলাদেশের লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বুড়িমারী এলাকায় ঢুকে পড়ে৷ সেই সময় বাংলাদেশি দুষ্কৃতীদল বিএসএফের উপর হামলা চালিয়ে দেয় । তাদের সঙ্গে যোগ দেয় মাঠে কাজ করা বাংলাদেশি কৃষকরা । বাধ্য হয়ে ককটেল ও গুলি ছুড়ে কোনো রকমে ভারতের অভ্যন্তরে আসতে সক্ষম হয় বিএসএফ সদস্যরা।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বিএসএফের অতিরিক্ত বাহিনী৷ অন্যদিকে বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনীও জড়ো হয়ে গেলে সীমান্ত এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে । বর্তমানে সীমান্তে টানটান উত্তেজনা রয়েছে ।।
