এইদিন ওয়েবডেস্ক,আসাম,২৪ অক্টোবর : ফের “লাভ জিহাদের” অভিযোগ ঘিরে উত্তপ্ত হয়ে উঠল আসামের আসামের শ্রীভূমি জেলা । এবারে পাথারকান্দির চান্দখিরায় মুজাক্কের শেখ নামে এক মুসলিম যুবকের বাড়ি থেকে ভিন রাজ্যের দুই হিন্দু তরুনীকে উদ্ধার করল পেয়ে বজরং দল এবং বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরা । উদ্ধার দুই তরুনীর মধ্যে একজন ঝাড়খণ্ড এবং অন্যজন অরুনাচল প্রদেশের বাসিন্দা বলে জানা গেছে । তিনজনকেই পাথারকান্দি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে । আজ শনিবার সন্ধ্যায় এই ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় চান্দখিরা সহ আশপাশের এলাকায় ।
জানা গেছে,মুজাক্কের শেখ কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতে পরিযায়ী শ্রমিকের কাজ করে । সেখানেই ঝাড়খণ্ড এবং অন্যজন অরুনাচল প্রদেশের ওই দুই হিন্দু তরুনীর সঙ্গে তার পরিচয় হয়। মুজাক্কের শেখ নিজেকে রাহুল নামে এবং হিন্দু বলে পরিচয় দেয় বলে অভিযোগ । অভিযোগ যে, তাদের প্রলোভন দেখিয়ে পাথরকান্দিতে নিজের বাড়িতে আনে মুজাক্কের শেখ । এমনকি আজ শনিবার তাদের মধ্যে একজনকে বিয়ে করার পরিকল্পনাও করেছিল সে । এই খবর জানতে পেয়ে বজরং দল এবং বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরা দুই তরুনীকে উদ্ধার করে। পরে অভিযুক্ত যুবকসহ তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয় ।
উপস্থিত ছিলেন বিশ্ব হিন্দু পরিষদের প্রখণ্ড সম্পাদক পাপ্পু চক্রবর্তী, বজরং দলের শ্রীভূমি জেলার সুরক্ষা প্রমূখ রাজা দেব, অখণ্ড সম্পাদক পুলক পাল, বিশাল রায়,বাপন দাস এবং মনতোষ দেববাথ সহ অন্যান্যরা । বজরং দল এবং বিশ্ব হিন্দু পরিষদের তরফ থেকে এনিয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে । পাপ্পু চক্রবর্তীর অভিযোগ যে, এর নেপথ রয়েছে লাভ জিহাদ৷ সেই সাথে এই ঘটনায় মানব পাচার চক্রের যোগসূত্র থাকতে পারে বলে সন্দেহ তার৷
এর আগে আসামের নবগঠিত শ্রীভূমি (পূর্বের করিমগঞ্জ) জেলার বাগাগুল গ্রামে ১৩ বছরে এক হিন্দু নাবালিকাকে অপহরণ করে ৩ দিন আটকে রাখার ঘটনায় উত্তেওনা ছড়ায় ৷ নবমীর রাতে ১৩ ওই নাবালিকাকে অপহরণ করা হয়েছিল বলে অভিযোগ। গত বৃহস্পতিবার স্থানীয় বাসিন্দারা তাকে একটি ঘরে হাত-পা বাধা অবস্থায় উদ্ধার করার পর পুরো এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ জনতা মূল অভিযুক্ত সোহেল আহমেদ ওরফে জুয়েল আহমেদের বাড়িতে আগুন ধরিয়ে দেয়, যার ফলে বাড়িটির দুটি ঘর সম্পূর্ণ ভভস্মীভূত হয়ে যায়।
ঘটনার খবর পাওয়া মাত্রই আসাম পুলিশের একটি বড় দল দ্রুত বাগাগুল গ্রামে পৌঁছায়। উত্তেজিত জনতাকে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । তবে অভিযুক্ত জুয়েল আহমেদ ও তার বাড়ির লোকজন পালিয়ে যায় । পরে পুলিশ তাদের পাকড়াও করে ।।

